৬০ সেরা তাফসির সেরা মুফাস্সির এটি একটি অনন্য তাফসির হিসেবে বিবেচিত । এটি একটি বড়ো বিশ্বকোষ ও ইসলামি জ্ঞানের মহাসাগর । এতে বহু ধরনের জ্ঞানের সমাবেশ ঘটেছে এটি মহামূল্যবান তথ্য ও চিন্তাসমৃদ্ধ এবং অধিকতর মর্যাদাপূর্ণ ও হিতকর তাফসির । * পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা মানবজাতির ইহকালীন শান্তি ও সমৃদ্ধি, পরকালীন USE CUS REE Ue পবিত্র কুরআন গবেষণা করে যেসব তাফসিরে তা উদ্ভাবনের পন্থা অবলম্বন করা হয়েছে তার মধ্যে তাফসির আল কুরতুবী প্রথম দিকের শ্রেষ্ঠতম তাফসির । এ তাফসিরটি অধ্যয়নে প্রমাণ মেলে এর অনন্য তাফসির পদ্ধতি ও বৈশিষ্ট্যাবলীর। যেসব পদ্ধতি ও বৈশিষ্ট্যে এ তাফসিরটি সমুজ্জ্বল তার উল্লেখযোগ্য কিছু নমুনা পেশ করা হলো। ক. ভূমিকা সংযুক্তিকরণ: তাফসির আল কুরতুবীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে একটি গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ ভূমিকা সংযুক্ত করা হয়েছে। সমগ্র ভূমিকাটি উনিশটি পরিচ্ছেদে বিভক্ত করা হয়েছে যা দ্বারা গ্রন্থটির নীতি, আলোচনা পদ্ধতি ও ধর্মতত্বব নির্ধারিত হয়েছে। এক : এ পরিচ্ছেদে আল কুরআনের মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এবং এর প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। আল কুরআনের শিক্ষার্থী, অধ্যয়নকারী, শ্রোতা ও আমলকারীদের ফযিলত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে। এ পরিচ্ছেদে এসব বিষয়ের উপর সুদীর্ঘ আলোচনা করা হয়েছে ।** দুই : এতে কুরআন তিলাওয়াতের ধরন, তিলাওয়াতের মাকরূহ ও হারাম বিষয় এবং এক্ষেত্রে মতপার্থক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে ।** তিন : এতে কুরআন ও কুরআনের অনুসারীদের আভ্যন্তরীণ গুণাবলী আলোচিত হয়েছে। তারা সব ধরনের রিয়া, কপটতা প্রভৃতি অসৎ গুণাবলী থেকে নিজেদেরকে দূরে রাখবে এবং তওবা ও ইনাবার মাধ্যমে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আত্মশুদ্ধির মাধ্যমে পরিপূর্ণ নিষ্ঠা অর্জন করবে ।** চার : এ পরিচ্ছেদে সেসব বিষয় আলোচনা করা হয়েছে যা কুরআন আকড়ে ধরা নিতান্ত প্রয়োজন এবং যা উপেক্ষা করা কোনোভাবেই উচিত নয় পাঁচ : এ পরিচ্ছেদে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা ও তার শিক্ষা গ্রহণ করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। যারা বিশুদ্ধ তিলাওয়াত করে তাদের সাওয়াব প্রভূতি বিশ্বয় এ পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে।** ছয় : এ পরিচ্ছেদে তাফসির ও তাফসিরকারগণের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে ।** সাত : এ পরিচ্ছেদে আল কুরআনের বাহকের মর্যাদা এবং আল কুরআনের বাহকের বিবরণ দেয়া হয়েছে এবং যারা তাদের সাথে শত্রুতা পোষণ করে তাদেরকে কঠোরভাবে হুশিয়ার করা হয়েছে।* ২২. দেখুন, তাফসীর আল কুরতুবী: ১ম বণ্ড, পৃঃ ৭-১০ ভূমিকা অংশ ৷ ২৩. প্রাগুক্ত, পৃ: ১০-১৫ । ২৪. প্রাগুক্ত পৃ: ১৬ । ২৫. প্রাগুক্ত পৃ: ১৭: ২৬. প্রাগুক্ত পৃ: ১৯-২১: ২৭. প্রাগুক্ত পৃ: ২১। www.amarboi.org
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।