সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম কুরতুবী ও তীর তাফসীরের বৈশিষ্ট্য ৫৯ ইমাম আল কুরতুবী তার যুগের মুসলমানদেরকে নিয়ে, বিশেষ করে আন্দালুসের মুসলমানদের ব্যাপারে গভীরভাবে চিন্তা করতেন । তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কঠোর অনুসারী ছিলেন। শেষ জীবন: আন্দালুস যখন পতনের প্রায় দ্বারপ্রান্তে তখন ইমাম আল কুরতুবী আন্দালুসে জন্মগহণ করেন এবং পতনকাল পর্যন্ত আন্দালুসে বসবাস করেন। আন্দালুস অর্থৎ কার্ডোভার পতনের পর তিনি আন্দালুস থেকে জ্ঞান-বিজ্ঞানের অপর প্রাণকেন্দ্র মিসরে হিজরত করেন। তখন তিনি ছিলেন একজন যুবক । মিসরের উজান অঞ্চলকে তিনি বসবাসের জন্য স্থির করেন এবং লিখনির কাজে মনোযোগ দেন। তাফসির জগতের শ্রেষ্ঠতম তাফসির আল কুরতুবীসহ বহু মূল্যবান গ্রন্থ রচনা করে কিয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মাহকে ইসলামের সঠিক পথ প্রদর্শনের অনন্য ভূমিকা পালন করেন। ইসলামের এ মহান খাদেম, জ্ঞানের মহাসাগর, ফকীহ, মুহাদ্দিস, মুফাস্সির আবু আবদুল্লাহ্‌ মুহাম্মাদ ইবনু আহমাদ আল কুরতুবী ৬৭১/১২১২ সালের ৯ শাওয়াল সোমবার রাতে মিসরের উজান অঞ্চলের মুনিয়াতে বনু খুসাইব-এ মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়।** মনীষীদের দৃষ্টিতে ইমাম আল কুরতুবী: ইমাম আল কুরতুবী ছিলেন যুগশ্রেষ্ঠ একজন মহাপণ্ডিত। কুরআন, হাদিস, তাফসির, ফিকহ, উসূল, বালাগাত ও ইলমুল আরূদসহ ইসলামি জ্ঞানের সকল শাখায় তিনি ছিলেন পারদর্শী । মুসলিম উম্মাহর প্রাজ্ঞ আলিমগণ তীর জ্ঞানের স্বীকৃতি জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন। ছিলেন পাণ্ডিত্যের বিভিন্ন শাখায় পারদর্শী একজন ইমাম এবং জ্ঞানের মহাসাগর ৷ তার রচনাবলী তার জ্ঞানের ভাণ্ডার, প্রতিভার প্রসার ও উচ্চতর দক্ষতার সাক্ষ্য বহন করে। তিনি জ্ঞানার্জনের উদ্দেশে ভ্রমণ করেন, মূল্যবান গ্রন্থ রচনা করেন এবং ইসলামি জ্ঞান- বিজ্ঞানে পণ্ডিত ব্যক্তিদের নিকট থেকে জ্ঞানাহরণ করেন। তিনি ছিলেন সদা সচেতন, তীক্ষু বুদ্ধি, অনন্য প্রতিভা, অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ও নির্ভরযোগ্য হাফিয ৷ আল কুতুবী তার উয়ূনুত তাওয়ারীখ গ্রন্থে ইমাম আল কুরতুবী সম্পর্কে একই অভিমত ব্যক্ত করেছেন। ইবনু ফারহুন বলেন, ইমাম আল কুরতুবী ছিলেন একজন দীনদার, পরহেযগার মুত্তাকী, ধর্মপ্রাণ আবিদ ও বিজ্ঞ আলিম । দুনিয়ার প্রতি তিনি ছিলেন নি:স্পৃহ এবং পরকালীন বিষয়ে ছিলেন প্রগাঢ় অনুরাগী ও সদা নিমগন ।** ইবনুল ইমাদ আল হাম্বলী বলেন, ইমাম আল কুরতুবী হাদীস শাস্ত্রে অগাধ ব্যুৎপত্তিসম্পন্ব একজন বড়ো ইমাম ছিলেন ।* তাফসির আল কুরতুবীর বৈশিষ্ট্য: ইমাম আল কুরতুবীর কর্মময় জীবনের অবিস্মরণীয় কীর্তি “আল জামে লিআহকামিল কুরআন ওয়াল মুবায়্যিন লিমা তাদাম্মানা মিনাস সুন্নাহ ওয়া আয়াতিল ফুরকান” শীর্ষক কুরআনের ভাষ্য গ্রন্থ । বিস্ময়কর রচনাশৈলী ও অনবদ্য উপস্থাপনা পদ্ধতি, অভিনব বিন্যাস কৌশল ও ভাষার গতিশীলতার দিক দিয়ে ১৯. http://fwww.masrawy.com/islamyat/characters/zolo/april/12/kartoba.aspX; ইবনুল ইমাদ, শাযারাতুয যাহাব, বৈরূত, দারুল মাসীরা, ২য় সংস্করণ, ১৯৭৯, ৫খ, পৃ ৩৩৫ ২০. ২১ . শাযারাতুয যাহাব, ৫খ, পূ ৩৩৫ www.amarboi.org

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।