সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ সেরা তাফসির সেরা মুফাস্সির খাওয়া-দাওয়া ও পোশাক-পরিচ্ছদে ছিলেন অত্যন্ত সাদাসিধে। পারলৌকিক জীবন সম্পর্কে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। কৃচ্ছুসাধক একজন ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে তাকে স্মরণ করা হতো । তার বিশেষ বৈশিষ্ট্য ছিলো, তিনি একখানা মাত্র বস্ত্র পরিধান করে মাথায় একটি ক্ষুদ্র টুপি পরে লোক সমক্ষে বের হতেন। তিনি দুনিয়ার প্রতি ছিলেন নিঃস্পৃহ এবং পরকালীন জীবনের প্রতি ছিলেন একনিষ্ঠ । তার কাম‘উল হিরস বিজ-যুহদি ওয়াল কানা'আহ এবং আত-তাযকিরা বিউমূরিল আখিরাহ গ্রন্থ দু'টি থেকে তার দুনিয়াবিমুখ হওয়ার প্রমাণ মেলে। তার দুনিয়াবিমুখ হওয়ার আরো প্রমাণ পাওয়া যায়, যে প্রাচুর্য মানুষকে অহংকারী বানায়, দরিদ্রদের সহযোগিতা করা থেকে বিরত রাখে এবং আল্লাহর দরবারে প্রার্থনা করা থেকে অমনোযোগী করে তার তিরস্কার করার মাধ্যমে । ইমাম আল কুরতুবী খুব সাহসী ব্যক্তি ছিলেন। যে বিষয়কে তিনি হক বা সত্য মনে করতেন তা প্রচার করার ক্ষেত্রে কারো কোনো পরোয়া করতেন না। ব্যাপক জ্ঞান, তাকওয়া-পরহেযগারী এবং দুনিয়াকে তুচ্ছজ্ঞান করার সুবাদেই তার এ সাহস অর্জিত হয়েছে। আল্লাহর দীনের ব্যাপারে তিনি কাউকে কোনো পরোয়া করতেন না। তিনি স্বীয় তাফসিরে অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন, তার যুগের শাসক শ্রেণী সত্য পথ থেকে বিচ্যুত হয়েছেন । তারা মানুষের প্রতি অত্যাচার করতো, উৎকোচ গ্রহণ করতো । ফলে তারা আনুগত্য ও মর্যাদা পাওয়ার অযোগ্য হয়ে যায় । ক. বিনয্বতা ও অকৃত্রিমতা ইমাম আল কুরতুবীর চালচলন ছিলো সাদাসিধে । কেনো প্রকার কৃত্রিমতার আশ্রয় নিতেন না এবং গর্ব-অহংকারও তার মধ্যে ছিলনা । তিনি সাধারণত এক কাপড়েই চলাফেরা করতেন যা তার দর্দিতার প্রমাণ বহন করে। তার অর্থনৈতিক প্রাচুর্য ছিলনা । তিনি বিলাসী জীবনযাপন করতেন না। খ. আন্তরিকতা ও দৃঢ় সংকল্প ইমাম আল কুরতুবীর জীবনী যারা অধ্যয়ন করবেন তারা অবশ্যই অবাক হবেন কিভাবে তিনি কঠোর নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং কঠোর চেষ্টা সাধনাকে স্বাভাবিক জীবনে ও স্বাভাবিক অভ্যাসে পরিণত করেছিলেন। তিনি সমগ্র জীবনকে জ্ঞান, অধ্যয়ন ও লিখনীর কাজে উৎসর্গ করে দিয়েছেন। বিরামহীনভাবে তিনি কাজ করে যেতেন । কাজে তীর কোনো ক্লান্তি ও অবসাদ ছিলো না। তার জীবনীকারগণ তার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলতেন, তার জীবন তিনি আল্লাহর ধ্যানে, ইবাদত-বন্দেগীতে ও লিখনীর কাজে ব্যয় করতেন। অধ্যয়ন ও লিখনী যে কতো বড়ো মহান ও মর্যাদপূর্ণ কাজ তার যথার্থ অনুভূতিই তাকে কঠোর সাধনায় উজ্জীবিত করে। ইসলামি শরী'আর মূলভিত্তি কুরআন ও সুন্নাহকে তিনি সুদৃঢ়ভাবে ধারণ করেন যা তাকে কথা ও কাজের মিল ও সত্যতা এবং মানুষের সাথে সদাচার ও সদ্ধ্যবহারে অনুপ্রাণিত করে, মানুষের সাথে দুর্ব্যবহার ও হীন আচরণ থেকে বিরত রাখে, রিয়া, মুনাফিকী ও অহংকার থেকে দূরে রাখে এবং বিলাসী উপকরণ ও বিলাসী জীবনযাপনের ফিতনা থেকে সতর্ক করে। www.amarboi.org

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।