ইমাম কুরতুবী ও তার তাফসীরের বৈশিষ্ট্য ৫৭ * হাফিজ আবুল হাসান আলী ইবনু মুহাম্মাদ ইবনু আলী ইবনু হাফ্স আল ইয়াহসুবী (এ দু’'জনও তার হাদিসের শিক্ষক ছিলেন) । * আল হাসান ইবনু মুহাম্মাদ ইবনু আমর আত তাইমী আন নীশাপুরী, আদ দামাশকী আবু আলী সদরুদ্দীন আল বাকরী । রচনাবলী: ইমাম কুরতুবীর গোটা জীবন অতিবাহিত হয় মহান আল্লাহর ইবাদত- বন্দেগী ও ইসলামি জ্ঞান গবেষণায় । কঠোর পরিশ্রম, অবিরাম চেষ্টা-সাধনা ও ভাষা ও সাহিত্যসহ ইসলামি জ্ঞানের সকল শাখায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেন, তেমনি ইবাদত-বন্দেগী ও আত্মশুদ্ধির সাধনার মাধ্যমে নিজেকে আল্লাহর একজন খাটি বান্দা ও গোলামে পরিণত করতে সক্ষম হন। ইমাম আল কুরতুবী কখনো ইবাদতে নিমগন থাকতেন আবার কখনো লিখতেন। এভাবেই তার সময় অতিবাহিত হতো । তিনি মানবজাতির কল্যাণের জন্য ইসলামের অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লে- খযোগ্য হলো: * “আল জামে‘ লিআহকামিল কুরআন ওয়াল মুবায়্যিন লিমা তাদাম্মানা মিনাস সুন্নাহ ওয়া আয়াতিল ফুরকান” শীর্ষক কুরআনের ভাষ্যের নাম। এটি বিশ খণ্ডে সমাপ্ত । * “আল আসনা ফী শারহি আসমায়িল্লাহিল হুসনা” এ গ্রন্থে আল্লাহ তাআলার সুন্দরতম নামগুলির বিশদ ব্যাখ্যা করা হয়েছে। * “আত তাযকার ফী আফদালিল আযকার” এ গ্রন্থটি তিনি ইমাম আন নাওয়াবীর তিবৃয়ানের অনুসরণে রচনা করেন। * “কিতাবুত তাযকিরা ফী আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ" এটি দু’খণ্ডে সমাপ্ত । * আল ই‘লাম বিমা ফী দীনিন নাসারা মিনাল মাকাসিদ ওয়াল আওহাম ওয়া ইজতিহারু মাহাসিনি দীনিল ইসলাম । কাম‘উল হিরস বিয যুহদি ওয়াল কানা‘আহ । শারহু আত তাকাস্সী। আত তাকবীর লিকিতাবিত তামহীদ। এটি বৃহৎ দুই খণ্ডে সমাপ্ত । আল মুকতাবিস ফী শারহি মুওয়াত্তা মালিক ইবন আনাস । আল লাম‘উ আল লু'লুবিয়্যা ফী শারহি আল ইশরিনাত আন নাবাবিয়্যাহ। রাদ্দু যুল্লি আস সুয়ালি বিল কিতাবি ওয়াশ শাফ‘আহ্ ৷ ইবনু ফারহুন বলেন, এ বিষয়ে এর চাইতে ভালো কোনো গ্রন্থ রচিত হয়েছে বলে আমার জানা নেই । এ গ্রন্থগুলো ছাড়াও তার আরো অনেক মূল্যবান গ্রন্থ রয়েছে” চরিত্র ও গুণাবলী: ব্যক্তিগত জীবনে ইমাম আল কুরতুবী প্রখর মেধা, তীক্ষু বুদ্ধি, পরম ধৈর্যশীল, কঠোর নিয়মানুবর্তী, সুন্দর আচরণ ও অমায়িক ব্যবহারের অধিকারী, ধার্মিক, আল্লাহভীরু, পরহেযগার ও আল্লাহপ্রেমে উজ্জীবিত ছিলেন। তিনি সদা অন্পেতুষ্ট থাকতেন পার্থিব প্রতিপত্তি ও ধন-সম্পদের মোহ তাকে স্পর্শ করতে পারেনি । তিনি ১৮. খাইরুদ্দীন আয যিরিকলী, আল আ'লাম, ৫খ, পৃ. ৩২২; www.musrawy.com/islamyavcharacters/zolo/ april 12kuoba.aspPx : ড. মুহাম্মাদ হুসাইন আয যাহাবী, আত তাফসীর ওয়াল মুফাস্সিরন, ২খ. পৃ.৪৫৭। www.amarboi.org
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।