৫৬ সেরা তাফসির সেরা মুফাস্সির (ইসলামি আইন) শাস্ত্রের ওপর ব্যাপক জ্ঞান অর্জন করেন। এসব বিষয়ের জ্ঞান তাকে ইসলামের মূল উৎস কুরআন ও হাদিসের জ্ঞান লাভ ও তার গভীরে প্রবেশ সহজ করে দেয়। তিনি কুরআন-হাদিসের জ্ঞানার্জনের জন্যে গভীরভাবে মনোনিবেশ করেন। কর্ডোভা মুসলিম শাসনাধীন থাকা পর্যন্ত ইমাম আল কুরতুবী সেখানেই জ্ঞানার্জন করতে থাকেন। এই শহরের পতনের পর তিনি ব্যাপক জ্ঞানার্জনের উদ্দেশে প্রাচ্যে হিজরত করে মিসর গমন করেন। মিসরে তখন মামলুকগণ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো। তারা ইসলাম ও ইসলমী শরী'আতের এবং ইসলামি জ্ঞান-বিজ্ঞানের প্রতি ব্যাপক পৃষ্ঠপোষকতা প্রদান করেন, আলেমগণকে সম্মান দেন। মসজিদ-মাদ্রাসা নির্মাণ করেন। ফলে সেখানে জ্ঞান-বিজ্ঞান চর্চার ব্যাপক প্রসার ঘটে । এসময় মুসলিমগণ অনেক বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু জ্ঞানী-গুণী ও বিদ্যান ব্যক্তি বের হন। তারা জ্ঞানজগতে বিশাল অবদান রাখেন এবং শিক্ষার উপাদান হিসেবে বিশাল বিশাল গ্রন্থ রচনা করেন। অপরদিকে কর্ডোভার পতনের কারণে এবং মিসরে সম্পূর্ণ অনুকূল পরিবেশ বিরাজ করায় দলে দলে আলিম-উলামা কর্ডোভা থেকে মিসরে হিজরত করেন। এর ফলে মিসর সমগ্র ইসলামি দুনিয়ার খ্যাতিমান আলেমগণের মহা মিলনমেলা এবং ইসলামি জ্ঞান-বিজ্ঞানের মহান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইমাম আল কুরতুবী মিসরে এসব জগদ্বিখ্যাত আলেমগণের নিকট কুরআন, হাদিস, তাফসির, ইতিহাস ও ফিক্হসহ ইলমে দীনের সকল শাখায় ব্যাপক জ্ঞানার্জন করেন। প্রখর মেধা, অসাধারণ প্রতিভা, কঠোর পরিশ্রম, জ্ঞানার্জনের প্রতি গভীর মনোনিবেশ ও অধ্যবসায়ের ফলে এসব বিষয়ে তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেন এবং জ্ঞানের মহাসাগরে পরিণত হন ।** শিক্ষকবৃন্দ: ইমাম আল কুরতুবী বহু শিক্ষকের নিকট শিক্ষা লাভ করেন। বাল্যকালে তিনি কর্ডোভায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণ করেন৷ অত:পর কর্ডোভার পতন পর্যন্ত তিনি বহু শিক্ষকের নিকট কুরআন, হাদিস, তাফসির, ইতিহাস ও ফিক্হসহ ইলমে দীনের বিভিন্ন শাখায় উচ্চ শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার উদ্দেশে মিসর হিজরত করেন এবং সেখানেও তিনি বিশ্ববরেণ্য আলেমগণের নিকট উচ্চ শিক্ষা গ্রহণ করেন। কিন্তু তার শিক্ষকবৃন্দের মধ্যে দু'চারজন ব্যতীত অন্যদের কোনো পরিচয় পাওয়া যায় না। * আল ইমাম আল মুহাদ্দিস আবু মুহাম্মাদ আবদুল ওয়াহ্হাব ইবনু রাওয়াজ যাফর ইবনু আলী ইবনু ফাতৃহ আল আযদী আল ইসকান্দারানী আল মালিকী । আশ শাফি'ঈ ৷ * আবুল আব্বাস আহমাদ ইবনু উমার আল মালিকী আল কুরতুবী যিনি সহীহ মুসলিমের ভাষ্যগ্রন্থ ‘আল মুফ্হিম’ রচনা করেন। ইমাম আল কুরতুবী তাঁর এই শিক্ষকের ভাষ্যগ্রন্থের অংশবিশেষ শ্রবণ করেন এবং পরে সম্পূর্ণ কিতাবটি অধ্যয়ন করেন। ইনি ছিলেন একজন প্রখ্যাত মালিকী ফকীহ (জ. কর্ডোভায় ৫৭৮/১১৭৩, মৃ. আলেকজান্দরিয়ায় ৬৫৬/১২৫৯) ৷ * হাফিজ আবু আলী আল হাসান ইবনু মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ আল বাকরী। ১৭. প্রাগুক্ত www.amarboi.org
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।