সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম কুরতুবী ও তাঁর তাফসীরের বৈশিষ্ট্য ৫৫ রাজ্য হিসেবে আড়াই শতাব্দীকাল টিকে থাকে । অবশেষে ২ রবিউল আওয়াল, ৮৯৭/৩ EE ১৪৯২ সালে খৃষ্টান ক্যাথলিক নৃপতিদের হাতে গ্রানাডার পতনের মাধ্যমে আইবেরীয় উপদ্বীপ তথা স্পেন থেকে মুসলিম শাসনের অবসান ঘটে ।'* স্পেনে মুসলিম সাম্রাজ্যের প্রায় সন্ধ্যাবেলায় ও মুসলমানদের ক্রান্তিকালে ৭০০/১৩০০ শতাব্দীর গোড়ার দিকে মুসলিম স্পেনের সৌন্দর্যের রানী কর্ডোভা নগরীতে ইমাম আল কুরতুবী জন্ুগ্রহণ করেন ।** তার জন্মতারিখ ও জন্মসাল নির্দিষ্টভাবে পাওয়া যায় না। জীবন পরিক্রমা নাম : মুহাম্মাদ, পিতার নাম আহমাদ, পিতামহের নাম আবু বকর, প্রপিতামহের নাম ফার্হ। আবু আবদুল্লাহ তাঁর উপনাম । আল আন্দালুস তথা স্পেনের অধিবাসী হিসেবে তাকে আল আন্দালুসী বলা হয় এবং আল আন্দালুসের অন্তর্গত কুরতুবা (কর্ডোভা) নগরীতে জন্ুগ্রহণ করার কারণে তাঁকে আল কুরতুবী হলা হয়। তিনি মূল নামের চাইতে আল কুরতুবী নামে সমধিক প্রসিদ্ধি লাভ করেন। ফলে সাধারণভাবে আল কুরতুবী বলা হলে মনোযোগ কেবল তীর দিকেই ধাবিত হয়।** তার বংশপরম্পরা থেকে প্রতীয়মান হয় যে, তার পূর্বপুরুষ মদিনার আনসার ছিলেন এবং খাযরাজ গোত্রের লোক ছিলেন। এ কারণে তাঁকে আল আনসারী ও আল খাযরাজী বলা হয়। বিদায় হজ্জের ভাষণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন- ৷ ১৯১) ০ (এখানে যারা উপস্থিত আছো অনুপস্থিতদের মাঝে আমার বাণী পৌছিয়ে দাও) ৷ তার এ নির্দেশ পালনের তাকীদে সাহাবায়ে কেরাম রা. ও পরবর্তী আরব মুসলিমগণ ইসলামের সুমহান আদর্শ প্রচারের উদ্দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন । ইমাম আল কুরতুবীর পূর্বপুরুষগণের কেউ হয়তো স্পেন অভিযানে অথবা ইসলাম প্রচারের উদ্দেশ্যে মুসলিমগণের আন্দালুস বিজয়ের পর সেখানে হিজরত করেছেন এবং কর্ডোভায় দীন প্রচারে আত্মনিয়োগ করে সেখানেই স্থায়ী নিবাস গড়ে তোলেন । জন্ম ও পরিবার: ইমাম আল কুরতুবীর জন্মতারিখ ও জন্মসাল অজ্ঞাত ৷ তবে এতেটুকু জানা যায় যে, তিনি ৭০০হি./১৩০০ সালের গোড়ার দিকে দক্ষিণ স্পেনের প্রসিদ্ধ নগরী কর্ডোভায় এক সম্থান্ত মুসলিম পরিবারে জন্মমহণ করেন। সেখানে পিতৃ পরিবারেই তাঁর শৈশব ও কৈশোরকাল অতিবাহিত হয়। বংশমর্যাদার দিক দিয়ে তার পরিবার ছিলো অনেক সন্লান্ত কিন্তু আর্থিক দিক দিয়ে ছিলো মধ্যবিত্ত শ্রেণীর । জ্ঞানজগতে তার অনাবিল পদচারণা, অগাধ পাণ্ডিত্য ও অনন্য লিখনীর বদৌলতে তার পারিবারিক মর্যাদা আরো বেড়ে যায়।””* শিক্ষা সফর: কর্ডোভা নগরীতে স্বীয় পিতৃ-পরিবারেই তার শৈশব ও কৈশোর অতিবাহিত হয়। সেখানেই তিনি শিক্ষা জীবন শুরু করেন । প্রথমে তিনি আল কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেন। এর পাশাপাশি তিনি আরবি ভাষা ও সাহিত্য শিক্ষা এবং কবিতা চর্চা করেন । এতে তিনি ব্যাপক ব্যুৎপত্তি অর্জন করেন। এরপর তিনি আরবি ব্যাকরণ, আরবি ভাষার অলংকার শাস্ত্র (উলুমুল বালাগাহ), উলুমুল কুরআন ও ফিকহ ১৩. ইফাবা, ইসলামি বিশ্বকোষ, ১খ, পৃ. ৩২২ ১8. http://www.masrawy.com/islamyatucharacters/zolo/april/12/kartoba.aspx 2৫. প্রাগুক্ত ১৬. hitp:/www.masrawy.com. প্রাগুক্ত www.amarboi.org

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।