৫৪ সেরা তাফসির সেরা মুফাস্সির হয়ে পড়ে। এ পরিস্থিতিতে খৃস্টান রাজ ষষ্ঠ আলফনসো ১০৮৫ সালে সুকৌশলে রক্তপাতহীনভাবে টলেডো দখল করে নেন। এরপর মাগরিবের মুরাবিত* আমীর ইউসুফ ইবনু তাশুফীন মুলুকুত তাওয়াইফ*' এর একটির পর একটিকে সিংহাসনচ্যুত করে আন্দালুসের বৃহৎ অংশ নিজ রাজ্যভুক্ত করে নেন (৪৯৫/১১০২-৫০৩/১১১০) ৷ এ সময় থেকে মুসলিম স্পেন মাগরিব-এর সামন্ত রাজ্যে পরিণত হয়।” এতে স্পেনে মুসলিম শাসন শেষ হয়ে গেলেও উপদ্বীপে ইসলাম সংরক্ষিত থাকে।* ৫১২/১১১৮ সালে সারাগোসা আলফনসোর দখলে চলে যায়। ফলে আন্দালুসে র চাপ বৃদ্ধি পেতে থাকে এবং মুরাবিত শাসক ইউসুফ ইবনু তাশুফীন এর পুত্র ও উত্তরাধিকারী ইবনু আলী মরক্কোতে আল মুওয়াহহিদূন কর্তৃক হুমকির সম্মুখীন হন । তাছাড়া চতুর্দিক থেকে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, যা প্রতিরোধ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। আল মুওয়াহহিদূন’” কর্তৃক মাররাকুশ অধিকারকালে (৪8১/১১৪৬-৭) মুরাবিত শাসক আলী নিহত হন । এর অল্প কিছু কাল পরে আল মুওয়াহহিদগণ আন্দালুসীয় মুসলিমদের সহায়তায় স্পেনে উপস্থিত হয় এবং (৫৪৩/১১৪৮-৯) ফলে স্পেন উপদ্বীপ থেকে আল মুরাবিত শাসনের অবসান ঘটে এবং আল মুওয়াহহিদ শাসনের যাত্রা শুরু হয়।” স্পেন উপদ্বীপের যে অংশ তখনও মুসলিম শাসনাধীন ছিলো আল মুওয়াহহিদগণ তা নানা বিপদাপদ সত্বেও প্রায় একশত বছর অধিকারে রাখে। খৃস্টানদের পুনর্দখল অভিযানের ফলে প্রতি বছর নতুন নতুন অঞ্চল তাদের হস্তচ্যুত হতে থাকে। যেমন ক্যাটালোনিয়া: (Catalonia)-তে Ramon Berenguer Iv যথাক্রমে তরত্শা ও লারিদা দখল করেন। পুনর্দখল অভিযানের প্রধান স্থপতি ছিলেন কাশতালিয়া-এর রাজা ৮ম আলফনসো (১১৫৮-১২১৪) যিনি সিলভেস, ইবোরা ও কুনকা দখল করেন। ৬০৯/১২১২ সালে সম্মিলিত খৃস্টান বাহিনী আল ইকাব নামক স্থানে মুসলিম বাহিনীকে পরাজিত করে উবেদা ও বিয়াসা দখল করে। এরপর সিকি শতাব্দী যেতে না যেতেই ৬৩৪/১২৩৬ সালে মুসলমানগণ কর্ডোভাও হারায়। এরপরই জেমস ১ম কর্তৃক (৬৩৬/১২৩৮) ভ্যালেনসিয়া এবং ফার্ডিনান্দ ওয় কর্তৃক (৬৪৬/১২৪৮) ইশবীলীয়া অধিকৃত হয়।’* এরপরও গ্রানাডার সালতানাত আইবেরীয় উপদ্বীপে একমাত্র মুসলিম ৬. মুরাবিত- একটি বার্বার রাজবংশ যারা ৫ম/১১শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং ৬ষ্ঠ/১২শ শতাব্দীর প্রথমার্ধে উত্তর আফ্রিকা ও পরে স্পেন শাসন করে। - ইফাবা, ইসলামি বিশ্বকোষ, ২০খ,পৃ:২৭৩ ৭. মুলুকুত তাওয়াইফ: প্রাক ইসলামি যুগে পারস্য আঞ্চলিক বিভাগসমূহের রাজন্যবর্গ পারসিয়ান বা আরসাসী যুগের আঞ্চলিক শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে মুসলিম এতিহাসিকগণ কর্তৃক ব্যবহৃত আরবি শব্দগুচেছে এবং পরবর্তীকালে আন্দালুসের উমাইয়া খেলাফতের ধ্বংসের সময় যে সকল ক্ষুদ্র রাজ্যের অভ্যুদয় হয়, সেগুলির শাসকদের ক্ষেত্রেও শব্দটি ব্যবহৃত হয়। - ইফাবা, ইসলামি বিশ্বকোষ, ২০খ, পৃ. ৩১৯ ৮. প্রাগুক্ত, ১খ, পৃ. ৩২১ ৯. প্রাগুক্ত, ২০বখ, পৃ. ৩২৩ ১০. আল মুওয়াহহিদ: অপর একটি বার্বার রাজবংশ এবং সেই সংস্কারমূলক আন্দোলনের অনুসারীগণের প্রদত্ত নাম, যার প্রধান উপাদান ছিলো এশী একত্ব (তাওহীদ) ৷ এর প্রচারকগণ উত্তর আফ্রিকা ও স্পেনে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তা ডষ্ঠ/১২শ ও ৭ম/১৩শ শতাব্দীতে শাসন করেন। এ আরবী শব্দটি থেকে আল মুওয়াহহিদ নামকরণ করা হয়। - ইফাবা: ইসলামি বিশ্বকোষ, ১৯খ, পৃ. ৪৯৭ ১১. প্রাগুক্ত, ২০, পৃ. ২৭৬ ১২. ইফাবা, ইসলায়ি বিশ্বকোষ, ১খ, পৃ. ৩২১ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।