ইমাম কুরতুবী ও তীর তাফসীরের বৈশিষ্ট্য ৫৩ উপদ্ধীপে মুসলিম অধিকার প্রতিষ্ঠিত হয়। ৯২ হিজরী/৭১১ সাল থেকে ৮৯১/১৪৯২ সাল পৰ্যন্ত সাড়ে সাতশ বছরের অধিককাল স্পেনে মুসলিম শাসন কায়েম থাকে ।* মুসলিমগণের স্পেন বিজয়ের পর থেকে স্পেনে উন্নয়নের সূচনা হয় এবং পর্যায়ক্রমে শান্তি, শৃঙ্খলা, জ্ঞান-বিজ্ঞান, খনিজ সম্পদের ব্যবহার, কৃষি, শিল্পকলা, স্থাপত্য ও কারুশিল্প প্রভৃতির দিক দিয়ে স্পেন উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে উপনীত হয়। জ্ঞান বিজ্ঞানের সমারোহ, শিক্ষা-সংস্কৃতি ও সভ্যতা এবং কৃষির ক্ষেত্রে শুধু স্পেনই তৎকালীন বিশ্বে এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে। ইমাম আল কুরতুবীর জন্মস্থান কর্ডোভা নগরী মুসলিমগণ কর্তৃক স্পেন বিজিত হওয়ার সময় শোচনীয়ভাবে অস্তিত্ বজায় রেখে চলছিল। স্পেন বিজিত হওয়ার পর গভর্ণর আল হুর্র ইবন আবদুর রহমান আস সাকাফী (৯৭-১০০/৭১৬-১৯) আল আন্দালুসের রাজধানী সেভিল থেকে কর্ডোভায় স্থানান্তরিত করেন। উমাইয়্যা যুবরাজ আবদুর রহমান আদ দাখিল এর সময় (১৩৮/৭৫৬-১৭২/৭৮৮) কর্ডোভা নগরীর শান্তি- শৃঙ্খলা, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির সোনালী যুগের সূচনা হয় এবং তা এই নগরীতে উমাইয়্যা বংশের সম্পূর্ণ শাসনকালব্যাপী (১৩৮-৪০৩ অথবা ৪২২/৭৫৬-১০১৩ অথবা ১০৩১) স্থায়ী হয়। অতুলনীয় সমৃদ্ধি ও শানশওকতের দিক দিয়ে কর্ডোভা খলীফাদের নগরী বাগদাদের প্রতিদ্বন্থী হয়ে ওঠে । কর্ডোভার বিশাল জামে' মসজিদ অতুলনীয় হলত শিতের চির, অম্রত্ লাভ করে| জান বিজ্ঞান ভাষাত এর গাহিতা ও সংস্কৃতি চর্চার জন্য কর্ডোভা তৎকালীন মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম প্রাণকেন্দ্রে পরিণত হয়। সবদিক বিচারে তৎকালীন কর্ডোভা উন্নয়ন ও সমৃদ্ধির স্বর্ণশিখরে আরোহণ করেছিলো, যার প্রমাণ মেলে উত্তর জার্মানী (Sএ%X০n)-র মহিলা কবি Hroswitha-র ভাষায়- “এ সময় কর্ডোভা ছিলো বিশ্বসুন্দরীর অলংকার” ॥£ উন্নয়ন, সমৃদ্ধি ও প্রতাপের সাথে মুসলিমগণ তিনশত বছর ইউরোপ তথা স্পেন শাসন করেছেন। এরপর স্পেনের রাজনৈতিক আকাশে কালো মেঘ দেখা দেয় । উমাইয়্যা খলীফা অবদুল মালেক এর মৃত্যুর পর (৩৯৯/১০০৮) তার ভাই আবদুর রহমান তার স্থলাভিষিক্ত হন। কিন্তু তিনি পূর্বসূরীদের ন্যায় সাথে খিলাফত পরিচালনা করতে সমর্থ হননি। তার আমল থেকেই স্পেনের খলাফতে বিশৃঙ্খলা ও অরাজকতার সূচনা হয়। এর সূত্র ধরে অবশেষে স্পেনে মুসলমানদের পতন ঘটতে থাকে ।* যদিও এর পর আরো প্রায় তিনশত বছর মুসলিমগণ স্পেন শাসন করেন। স্পেনের শাসক শ্রেণীর মধ্যে উত্তরাধিকারে প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থের দ্বন্ব, পরস্পর কলহ- বিবাদ ও সংঘর্ষের ফলে ছোট ছোট রাজ্যগুলো ক্রমাগতভাবে দুর্বল হয়ে পড়ায় খৃস্টান নৃপতিদের স্পেন পুনরুদ্ধারের লোভ-লালসা প্রবল হয়ে ওঠে । এ উদ্দেশ্যে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে খৃস্টীয় এক্য জোরদার করতে থাকে এবং খৃস্টান শক্তিসমূহের স্পেন পুনর্দখলের প্রচেষ্টাকে উজ্জীবিত করতে থাকে। মুসলিম শাসকশ্রেণীর নৈতিক দুর্বলতা, সুশাসনের অভাব এবং শাসকবর্গের পরস্পর কলহ-বিবাদ ও যুদ্ধ খৃস্টান শক্তির সফলতাকে তরান্বিত করে দেয়। এমনকি স্পেনে নতুন শাসকের আবির্ভূত হওয়া আসন্ন ৩. ইসলামি বিশ্বকোষ, ১খ, পৃ. ৩১৭/৩২২, বিস্তারিত জানার জন্য আরো দেখুন: ইবনুল আসির, আল কামিল ফীত তারিখ, বৈরূত, দারুল মা'রিফাহ, ২য় সংস্করণ, ২০০৭, ৪ব, পৃ. ২০৯-২১৬ 8. ইফাবা, ইসলামি বিশ্বকোষ, ১৯৮৬, ১খ, পৃ. ৩১৯ ৫. প্রাগুক্ত, পৃ. ৩২০ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।