৬ ইমাম আল কুরতুবীর জীবনী ও তাঁর তাফসিরের বৈশিষ্ট্য মুফতী মুহাম্মাদ আবদুল মান্নান ইমাম আল কুরতুবীর সমসাময়িক সমাজ: এঁতিহাসিক ও জীবনীকারগণ ইমাম আল কুরতবীর নামের সাথে আল আন্দালুসী ও আল কুরতুবী শব্দ দু'টি যুক্ত করে তাকে উক্ত স্থান দু'টির সাথে সম্পর্কযুক্ত করে থাকেন।* এ থেকে এবং এতিহাসিক সূত্রে জানা যায়, তিনি আল আন্দালুসের অন্তর্গত কুরতুবা তথা কর্ডোভার অধিবাসী ছিলেন। মধ্যযুগের অবসানকাল পর্যন্ত আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ আধুনিক স্পেন ও পর্তুগাল মুসলিম জাহানে আল আন্দালুস নামে পরিচিত ছিলো ।* কর্ডোভা দক্ষিণ স্পেনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। আইবেরীয় উপদ্বীপ ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত পিরেনীজ পর্বতমালা দ্বারা ইউরোপ মহাদেশের সাথে সংযুক্ত এবং অবশিষ্ট অঞ্চল আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর দ্বারা বিধৌত । ইসলামের প্রথম শতাব্দীতে আরবগণ ইসলামি আদর্শে বলিয়ান হয়ে বিজয়ের যে গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছেন তার মধ্যে ক্ষিপ্রতার দিক দিয়ে আল আন্দালুস বিজয় এক অবিস্মরণীয় ঘটনা । স্পেন বিজয়ের পূর্বে মুসলিম শাসন উত্তর মরক্কো অঞ্চলে সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইফরীকিয়া ও মাগরিব এর শাসনকর্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন মূসা ইবন নুসায়র ৷ তিনি জিবালটার প্রণালীর অপর পাড়ে অবস্থিত নতুন ভূখণ্ডে অভিযানের সিদ্ধান্ত দামিশকের খলীফা ওয়ালীদ ইবন অবদুল মালিক ইবন মারওয়ানের দরবারে পেশ করার পূর্বেই গ্রহণ করেছিলেন। ফলে তার (মূসা ইবন নুসায়র-এর) সহকারি সেনাপতি তারিক ইবন যিয়াদ সাত হাজার সৈন্য সমন্বয়ে গঠিত এক মুজাহিদ বাহিনী নিয়ে সাফল্যের সাথে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর সংযোগকারী প্রণালীটি অতিক্রম করে রজব অথবা শাবান ৯২/এপ্রিল অথবা মে ৭১১ সালে স্পেন ভুখণ্ডে অবতরণ করেন। তারিক জাহাজগুলো জ্বালিয়ে দিয়ে মুজাহিদ বাহিনীর উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। যার সারকথা ছিলো: তোমাদের সামনে রয়েছে শত্রুবাহিনী এবং পিছনে বিশাল মহাসাগর । অতএব সামনে অগ্রসর হওয়া ছাড়া তোমাদের আর কোনো পথ নেই । এ ভাষণের পর থেকে মুসলিম বাহিনী কেবল সামনের দিকেই অগ্রসর হতে থাকে। ২৮ রমাদান ৯২/১৯ জুলাই ৭১১ তারিখে মুসলিম মুজাহিদ বাহিনী এবং গথিক রাজা রডারিক এর নিয়মিত বাহিনীর মধ্যে ওয়াদী লাজু নামক স্থানে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে গথিক বাহিনী ছিন্নভিন্ন হয়ে পলায়ন করে। হাজার হাজার গথিক সৈন্য নিহত হয়। রডারিক উপায়ন্তর না পেয়ে পলায়ন করতে গিয়ে নদী বক্ষে নিমজ্জিত হয়ে প্রাণ হারান। গথিক রাজ্যের একটির পর একটি শহরের পতন হতে থাকে । তারিকের মুক্তদাস মুগীছ ৯৩ হিজরীর শুরুতে/অক্টোবর ৭১১ সালে কর্ডোভা জয় করেন এবং বিনা বাধায় টলেডো অধিকার করেন। এভাবে দ্রুততার সাথে অল্প সময়ে সমগ্র স্পেন ১. ড. মুহাম্মদ হুসাইন আয যাহাবী, আত তাফসীর ওয়াল মুফাসসিরূন, করাচী, ইদারাতুল কুরআন ওয়াল উলুমুল ইসলামিয়া, ১৯৮৭, ২খ, পৃ. ৪৫৭ ২. ইফাবা, ইসলামি বিশ্বকোষ, বায়তুল মুকাররম, ঢাকা, ১৯৮৬, ১খ, পৃ. ৩০৮ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।