৫০ সেরা তাফসির সেরা মুফাস্সির ১১. তিনি নিজ তাফসির গ্রন্থে ‘কিরাআত-ই-সাবআ’ (সাত কিরাআত) সম্পর্কে আলোচনা করেছেন। মূলত পবিত্র কুরআন এ সাত কিরাতে নাযিল হয়েছিল এবং সবগুলোই মুতাওয়াতির সূত্রে প্রমাণিত । ১২. তিনি বিভিন্ন সূরা বা আয়াতের ফযীলত উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি মক্কী ও মাদানী সূরার উপর আলোচনা করেছেন। ১৩. ইসরাঈলি রিওয়ায়াত : প্রথমে ইসরাঈলি রিওয়ায়াতের অর্থ জানতে হবে। ইসরাঈলি রিওয়ায়াত বলতে বোঝায় সেই সমস্ত হাদিসকে যার কোনো সনদ বা ভিত্তি নেই অথবা যার বর্ণনাকারী অজ্ঞাত পরিচয় । আর এখানে ইসরাঈলি রিওয়ায়াত বলতে বুঝায় আহলে কিতাবের বর্ণিত কথাবার্তা । বনি ইসরাঈলের ইহুদী বা নাসারাদের বর্ণিত রিওয়ায়াতকে ইসরাঈলিয়াত বলা হয়। ইলমে তাফসিরের বিশেষজ্ঞ ওলামার মধ্যে কেউ কেউ বলেন, দায়মুক্ত হওয়ার জন্য যে সমস্ত ইসরাঈলিয়াত গ্রহণযোগ্য হতে পারে সেগুলো সঠিক সনদ দ্বারা প্রমাণিত । আল্লামা ইবনে জারির আত তাবারী সাধারণত এ নীতি অনুসরণ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ সনদের বাছবিচার না করেই ঢালাওভাবে বর্ণনা করেছেন। যেমন আল্লামা বাগাবী রহ. প্রমুখ। তাফসিরে বাগাবী রহ. ইসরাঈলিয়াত সম্পর্কে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, আল্লামা বাগাবী আর আল্লামা সা‘লাবী প্রায় একই নীতি অনুসরণ করেছেন। তাদের অবস্থা হলো অন্ধকারে খড়ি সংগ্রহকারীর মতো। তবে আল্লামা ইসরাঈলি রিওয়ায়াত সংগ্রহ করতে গিয়ে নিজের তাফসিরকে মাওযূ’ এবং বানাওয়াট রিওয়ায়াতসমূহ থেকে পৃথক করেছেন। তবে আল্লামা সা‘লাবী তার তাফসির গ্রন্থে ইসরাঈলিয়াত নকল করতে গিয়ে সহীহ, যাঈফ ও মাওদূ* ইসরাঈলিয়াতের মধ্যে কোনো পার্থক্য রাখেননি । আবার কেউ কেউ ইসরাঈলিয়াত নকল করতে গিয়ে সেগুলো ভালো করে যাচাই-বাছাই করেছেন, যেমনটি আল্লামা ইমাদুদ্দীান ইবন কাসীর রহ. এর নীতি ছিলো। আবার কতক ওলামা সরাসরি ইসরাঈলি রিওয়ায়াত প্রত্যাখ্যান করেছেন। যেমন আল্লামা ইবন খালদুন, আল্লামা রশিদ রিদা ইত্যাদি । ইসরাঈলিয়াত রিওয়ায়াতের ব্যাপারে আল্লামা ইবন কাসীর রহ. সম্পর্কে এতেটুকু বলা যায় যে, তিনি নিজ তাফসির গ্রন্থে কোনো কোনো আয়াতের ব্যাখ্যায় ইসরাঈলিয়াতের উদ্ধৃতি দিয়েছেন বটে, কিন্তু সে সকল রিওয়ায়াতের শুদ্ধতা ও অশুদ্ধতা সম্পর্কে পাঠকদের সতর্ক করে দিয়েছেন। যেগুলো অশুদ্ধ, কুরআন ও সুন্নাহর আকীদার পরিপন্থী এবং সত্যতার মাপকাঠিতে টিকে না তিনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন। এছাড়া কখনো কখনো তিনি বিশেষ প্রয়োজনে ব্যাখ্যার দাবি অনুযায়ী ইসরাঈলিয়াত নকল করেছেন, সেগুলো আকীদা ও দীনের মূলনীতির পরিপদ্থী নয়। তবে সেগুলোর সংখ্যা খুবই কম । যেমন তিনি তাফসিরের ভূমিকায় ইসরাঈলিয়াত উদ্ধৃত করতে গিয়ে হাদিসের বরাতে উল্লেখ করেছেন: EZ ND Si Ef uF P31 se A “একটি আয়াত হলেও তোমারা আমার কাছ থেকে তা অন্যের কাছে পৌছিয়ে দাও । আর বনু ইসরাঈলের বিষয়াদি আলোচনা করতে পারো, এতে ক্ষতির কিছু নেই ।” গ্রন্থকার তীর ভূমিকায় এও বলেছেন যে, ইসরাঈলী রিওয়ায়াতসমূহকে তিনভাগে ভাগ করা যেতে পারে : ক. সত্যের মাপকাঠিতে যেগুলো নির্ভুল ও সঠিক; কেবল তাই www.amarboi.org
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।