তাফসিরে ইবনে কাসীর ৪৯ পর্যন্ত পৌঁছায় । চাই সেটা ‘মুত্তাসিল’' হোক অথবা ‘মুনকাতে’ অথবা ‘মুরসাল’ ৷ (দেখুন, ইবনে কাসীর, আল বায়িসুল হাদিস, পৃ. 8৪২) কিতাব থেকে হাদিসের উদ্ধৃতি দিয়েছেন বটে, কিন্তু হাদিসগুলোর কোন্টি এহণযোগ্য, কোন্টি শক্তিশালী, কোন্টি কম শক্তিশালী, কোন্টি রাজেহ, কোন্টি মারজুহ, সে ব্যাপারে আল্লামা ইবনে কাসীর নির্দ্িধায় নিজ মন্তব্য উল্লেখ করেছেন। এরই পাশাপাশি তিনি হাদিসের রাবীদের (বর্ণনাকারীদের) বৃত্তান্ত নিয়েও মন্তব্য করেছেন । এসমস্ত দিকের প্রতি কঠোর দৃষ্টি দেয়া সত্বেও তিনি তাঁর তাফসিরে সহীহ যঈফ ইরাঈলিয়াত সব ধরনের রিওয়ায়াত তুলে ধরেছেন। সাথে সাথে দুর্বল ও জাল হাদিস সম্পর্কে সাবধানও করে দিয়েছেন। কিন্তু তবুও একজন পাঠকের পক্ষে সেগুলো যাচাই-বাছাই করা কষ্টকর । তবে সিরিয়ার একজন আলেমে দীন ও তাফসির বিশাদর আল্লামা মুহাম্মদ আলী আস্ সাবুনী (আমার শিক্ষক) তাফসির ইবনে কাসীরের সবগুলো রিওয়ায়াত যাচাই-বাছাই করে কেবল সহীহ রিওয়ায়াত সমন্বয়ে সংক্ষিপ্ত তাফসির ইবন কাসীরের সংকলন করেছেন। তিন খণ্ডের এই সংকলনে তিনি কেবল সাহাবি রাবীদের উল্লেখ করে বাদবাকি রাবীদের নাম তা থেকে বাদ দিয়েছেন। ০৬. কুরআন মজিদে আল্লাহ তা‘আলার গুণগত নামসমূহের ব্যাখ্যার ব্যাপারে ইবনে কাসীর আগেকার যুগের আলেমদের নীতির অনুসরণ করেছেন। সিফাতি নামসমূহের ০৭. তিনি স্বীয় তাফসিরে জাব্রিয়া, কাদারিয়া, মুরজিয়া, মু‘তাযিলাসহ্ অন্যান্য বাতিলপস্থাদের মতবাদ ইলমে আকিদার আলোকে জোরালোভাবে খণ্ডন করেছেন। ০৮. ইবনে কাসীর রহ, তাঁর তাফসির গ্রন্থে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ সালাফ ওলামা মাশায়েখের নীতি থেকে বিন্দুমাত্র সরে যাননি। ০৯. আল্লামা ইবনে কাসীর রহ. শাফিঈ মাযহাবের অনুসারী হওয়া সত্বেও ফিক্হী মাসায়েলের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন মত উল্লেখ করেছেন। কুরআনের কোনো আয়াতের অবতারণা করেন, এঁ হুকুমের ব্যাপারে ইমামদের যুক্তিসমূহ তুলে ধরেন, অতঃপর তাঁর দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য মনে হয় তাকেই তিনি প্রাধান্য দেন। এ হিসেবে তাঁকে একজন অনন্য মুজতাহিদ বলা হয়। উদাহরণস্বরূপ সূরা বাকারার ১৮৫নং এবং ২৩নং আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসীরের ফিক্হী দৃষ্টিভংগি লক্ষ্য করা যেতে পারে। ফিক্হ এর বিষয়টিও টেনে এনেছেন। কখনো তিনি অন্যান্য ইমামদের মতকে প্রাধান্য আবার কখনো শাফিয়ী ইমামদের মতামতকে প্রাধান্য দিয়েছেন। ১০. তাফসির ইবনে কাসীরের আরেকটি বৈশিষ্ট্য হলো, গ্রন্থকার আয়াতের প্রতিটি কঠিন শব্দের সহজ ও সরল তরজমা করেছেন। যাতে সকল স্তরের পাঠক সহজেই অর্থ অনুধাবন করতে পারেন। শাব্দিক তরজমার বিশ্লেষণ দিতে গিয়ে তিনি কবিতার সহায়তা নিয়েছেন । তিনি একজন বড়ো মাপের কবিও ছিলেন। ফর্ম: ০৪ www.amarboi.org
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।