সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ সেরা তাফসির সেরা মুফাস্সির তাফসিরুল কুরআনিল আধযীমকে তাফসির বিল মা'ছুর বলা হয়। এ হিসেবে তাফসির তাবারীর পর এর স্থান দ্বিতীয় । তিনি কুরআনের আয়াতের ব্যাখ্যা আয়াত দ্বারা, অত:পর আয়াতের ব্যাখ্যায় হাদিস দ্বারা, তারপর সাহাবিদের কথার দ্বারা ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন। অত:পর তিনি ইজতিহাদ বা মুজতাহিদের ব্যাখ্যার সহায়তা গ্রহণ করেছেন। মা'ছুর-এর পাশাপশি তাফসির বিল ইজতিহাদ এর আশ্রয় নিয়েছেন। মূলত ইবনে কাসীরও তাঁর মতো অনুরূপ নীতি অনুসরণ করেন। তাঁর দৃষ্টিতে ইজতিহাদ বা তাফসির বির রায় দুই ধরনের, এক. প্রশংশনীয় ও দুই. নিন্দনীয় । অতএব ইবনে কাসীর, তাবারী এবং ইবনে তাইমিয়াসহ আগেকার কালের আলেমদের নীতি অনুসরণ করতে গিয়ে প্রশংসনীয় ইজতিহাদ গ্রহণ করেছেন এবং দ্বিতীয় প্রকারের ইজতিহাদ বর্জন করেছেন। সেজন্যে তাফসির ইবনে কাসীরকে সনাতন তাফসিরের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এখানে তাফসির ইবনে কাসীরের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো। ০১. কুরআনের অর্থ কুরআন দ্বারা । তাফসির গ্রন্থ রচনার ক্ষেত্রে আল্লামা ইবনে কাসীর কুরআনের কোনো আয়াত বা শব্দের ব্যাখ্যা অপর আয়াত বা শব্দের দ্বারা করেছেন। একে বলা হয় ‘তাফসিরুল কুরআন বিল কুরআন!’ । ০২. কুরআনের আয়াতের ব্যাখ্যা রসূলুল্লাহ সা.-এর হাদিসের দ্বারা, যার নাম ‘তাফসিরুল কুরআন বিল হাদিস’ । মূলত হাদিস হলো কুরআনের তাফসির বা ব্যাখ্যা । যেমন নবী সা. বলেছেন : ‘আমাকে কুরআন দেয়া হয়েছে এবং তার অনুরূপ বস্তু দেয়া হয়েছে’ সুতরাং এখানে অনুরূপ বস্তু বলতে হাদিস বুঝানো হয়েছে। ০৩. কুরআনের আয়াতের ব্যাখ্যায় হাদিসের সন্ধান পাওয়া না গেলে তিনি সাহাবিগণের ব্যাখ্যার প্রতি নজর দিতেন। এর ভিত্তিতে তিনি তাফসির করেছেন। এর নাম হলো তাফসিরুল কুরআন বিআক্‌ওয়ালিস সাহাবা । ০8. কোনো আয়াতের ব্যাখ্যায় সরাসরি কোনো হাদিস অথবা সাহাবির মত না পাওয়া গেলে সেক্ষেত্রে তিনি তাবেঈগণের ব্যাখ্যার শরণাপন্ন হন। একে বলা হয় তাফসিরুল কুরআন বিআকওয়ালিত-তাবেঈন। জিজ্ঞেস করতে পারে যে, কুরআন মজিদের তাফসির করবার সবেত্তিম পদ্ধতি কি? এর জবাবে বলা যায়, এ ব্যাপারে সবেত্তিম পদ্ধতি হচ্ছে কুরআনের তাফসির কুরআনের দ্বারা । কারণ এক আয়াতের ব্যাখ্যা অন্য স্থানে উল্লেখিত আয়াতে পাওয়া যায়। আর এটা সবচেয়ে সহজ উপায় ৷ যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, তাহলে তখন সুন্নতের সাহায্য নেবে । কারণ সুন্নাহ হচ্ছে কুরআন পাকেরই ব্যাখ্যা বা তাফসির । যদি আয়াতের ব্যাখ্যা কুরআন এবং সুন্নায় না পাই, তখন আমরা সাহাবিদের মন্তব্যের দিকে তাকাই । কারণ কুরআন নাযিলের প্রেক্ষাপট ও সমসাময়িক অবস্থা সম্পর্কে তারা সরাসরি অবগত । এ ব্যাপারে তাদের দক্ষতা ও জ্ঞান এবং সর্বোপরি তাদের বাস্তব আমল রয়েছে। যেমন খোলাফায়ে রাশেদীন এবং প্রবীণ জ্ঞানীগুণী সাহাবিগণ। কোনো আয়াতের ব্যাখ্যা যখন কুরআনে অথবা সুন্নায় অথবা সাহাবিদের কথায় না পাওয়া যাবে তখন অধিকাংশ ওলামা তাবেঈদের ব্যাখ্যার শরণাপন্ন হয়েছেন, আমরাও তা অনুসরণ করবো!’ ০৫. কোনো আয়াতের তাফসির করার বেলায় তিনি আয়াতের সাথে সংশ্লিষ্ট “মারফ্‌' হাদিসকে সবার উর্ধ্বে স্থান দিয়েছেন মারফ্‌’ হাদিস বলা হয় যার সনদ রসূলুল্লাহ সা. www.amarboi.org

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।