সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসিরে ইবনে কাসীর ৪৭ আইয়ুবীর শাসন এবং আল হাফিয ইবনে কাসীর রহ. ও তাদের পরবর্তী সময়ের ইসলামি চিন্তাবিদগণ আবার জ্ঞানচর্চায় ফিরে আসেন। শিক্ষা ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে তারা পূর্ণ উদ্যমে কাজ শুরু করেন। তাঁদের মধ্যে আল্লামা ইবনে কাসীর রহ. একজন বিশিষ্ট ব্যক্তিত্ব । (বিস্তারিত জানার জন্যে দেখুন আল বিদায়াহ্‌, পৃ. ৮,১০,১১,১৮/ ভলিউম ১৪) ‘তাফসিরুল কুরআনিল আযীম’ পরিচিতি: আল্লামা ইবনে কাসীরের বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থটি রচনার শুরু এবং শেষ তারিখ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি। এমনকি তাঁর গ্রন্থসমূহের কোথাও সে বিষয়ের কোনো তথ্য উল্লেখিত হয়নি। তবে আল্লামা আবদুল্লাহ ইবনে ইউসুফ আয্‌ যায়লাঈ ইবনে গায়লান আল বা‘লাবাক্ধি রহ. (মৃত্যু ৭৪২ হিজরি) এর প্রণীত ‘তাখরীজুল আহাদিসিল কাশ্শাফ’ এ আলোচিত বিষয় থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ৭৪২-৭৬২ হিজরি সালের মধ্যে মাত্র তিরিশ বছরে তিনি করেন যে, আমার উত্তাদ আল মিয্যি আমার দীঘ্বায়ু ও উন্নত ইলমের জন্যে আল্লাহ্‌র নিকট মোনাজাত করেন৷’ এর দ্বারা প্রতীয়মান হয় যে, ইবনে কাসীর তাঁর তাফসিরের বেশ অর্ধেক কাজ আল্লামা আল মিয্যির জীবিত থাকা অবস্থায় সম্পন্ন করেন (ইবনে কাসীরের এ শিক্ষকের মৃত্যুর তারিখ জানা সম্ভব হয়নি) । বিশ্বের আনাচে-কানাচে এ গ্রন্থটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিহাসের বিগত সাড়ে সাতশত বছর ধরে বিশ্বের কোটি কোটি মানুষ যে তাফসিরের প্রতি তাদের হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়েছে, যার গ্রহণযোগ্যতা সবা্ধিক তার মধ্যে তাফসিরুল কুরআনিল আধযীম (তাফসির ইবনে কাসীর) একটি ৷ সাড়ে সাত শত বছরে আরবে আযমে প্রকাশিত এমন একটি তাফসিরও খুঁজে পাওয়া যাবে না যাতে কোনো না কোনোভাবে ইব্‌ন কাসীরের তাফসিরের উদ্ধৃতি স্থান পায়নি । ইলমে তাফসিরের সারিতে এঁ তাফসির গ্রন্থের স্থান ‘তাফসীর আত তাবারীর’ পরেই । ইংরেজি, উর্দু ও বাংলাসহ পৃথিবীর অসংখ্য ভাষায় তাফসিরটি অনুদিত হয়েছে। তাফসির গ্রন্থটি লিখতে গিয়ে আল হাফিয ইব্‌ন কাসির রহ. তাফসিরে তাবারী (মৃত্যু ৩১০ হি.), তাফসিরে আদম বিন আয়াস (মৃত্যু ২২০হি.), তাফসিরে আবি বকর ইবনুল মুনযির (মৃত্যু ৩১৮হি.), তাফসির ইবনে আবি হাতেম (মৃত্যু ৩২৩হি.), তাফসিরে আবি মুসলিম আল ইসবাহানী (মৃত্যু ৭২৮হি.), তাফসিরে মাআলিমুত তান্যিল (আল বাগাবী) (মৃত্যু ৫১৬হি.) তাফসিরে ইবনে তাইমিয়্যাহ (মৃত্যু ৭২৮হি.) তাফসিরে আস্‌ সা*লাবী (মৃত্যু 8২৭হি.) ইত্যাদি তাফসিরসমূহের সহায়তা গ্রহণ করেন। তাফসির ইবনে কাসীর রচনা রীতি: ‘তাফসিরুল কুরআনিল আযীম' রচনাকালে হাফিয ইবনে কাসীর রহ. বেশ কতক শর্ত ও নীতিমালা সামনে রেখে কাজ করেছেন। মূলত প্রতিটি তাফসিরের লেখক নিজ গ্রন্থ রচনা করতে গিয়ে এমন কিছু বৈশিষ্ট্য পাঠকের কাছে তুলে ধরেন, যার ভিত্তিতে গ্রন্থটি অনুধাবন করা সহজ হয়, সেই সাথে অন্যান্য তাফসিরের সাথে সেই তাফসিরের বৈশিষ্ট্য ও পার্থক্য নির্ণয় করা সম্ভব হয়। উল্লেখ করেছেন এবং কতক বৈশিষ্ট্য তাঁর গ্রন্থের বিষয়বস্তসমূহের আলোকে পেশ করেছেন। www.amarboi.org

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।