সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ সেরা তাফসির সেরা মুফাস্সির ১৭. আল আহ্কামুল কুবরা । ১৮. মানাকিব ইবন তাইমিয়্যাহ। ১৯. কিতাবুস সাওম । (তাযকিরাতুল হুফ্‌ফাজ, ইমাম যাহাবী, ৪র্থ খণ্ড, পৃ. ২৯) মনীষীদের দৃষ্টিতে আল্লামা ইবনে কাসীরের মর্যাদা: আত্‌ তাফসির ওয়াল মুফাস্সিরুন এর গ্রন্থকার আল্লামা ইব্‌ন কাসীর রহ.-এর ইলমী মর্যাদা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেছেন, ‘ইব্‌ন কাসীর ছিলেন একজন উঁচু মানের জ্ঞানী । একদল ওলামা তাঁর জ্ঞানের গভীরতার স্বীকারোক্তি করেছেন ও সাক্ষ্যও দিয়েছেন । বিশেষজ্ঞগণ তাফসির, হাদিস এবং ইতিহাস রচনার ক্ষেত্রে তার পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেছেন। আল্লামা ইব্‌ন হাজার আসকালানী রহ, ইব্‌ন কাসীরের জ্ঞানসাধনার বিষয়টি উল্লেখ করে লিখেছেন, হাদিস অধ্যয়ন করতে গিয়ে তিনি হাদিসের মুলপাঠ এবং রাবীদের পূর্ণ নামসহ মুখস্ত করেন। এর পাশাপাশি তিনি তাফসির সংকলন করেন, তারপর ইতিহাস সংকলন করতে গিয়ে ‘আল বিদায়াহ ওয়ান নিহায়াহ' গ্রন্থটি রচনা করেন। তদুপরি ইব্‌ন কাসীর ছিলেন উপস্থিত বুদ্ধির অধিকারী । তিনি ছিলেন অধিকাংশ সময় অত্যন্ত খোশমেজাজি ও উত্তম রসিক ।’ আল হাফিয ইব্ন কাসীর রহ. অসংখ্য পুস্তক লিখেছেন এবং তীর জীবদ্দশায় প্রায় সবগুলো বাজারজাত হয়েছিল। আজও এ সমস্ত লিখনী হতে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। ইমাম আয যাহাবী তাঁকে ইমাম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ ও মুফাস্সির বলে উপাধি দিয়েছেন । শাযারাতুয যাহাব গ্রন্থকারের ভাষায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, মুখস্ত কোনো বিষয় তিনি সহজে ভুলতেন না । (আসকালানী, আদ দুরারুল কামিনা, ১ম খণ্ড, পূ. ৩৭৩) । তাফসির রচনার পটভূমি: আল্লামা আল হাফিয ইবনে কাসীর রহ. এর যুগটি ছিলো মুসলিম উম্মার জন্যে এক ক্রান্তিকাল, কঠিন ও বেদনাদায়ক যুগ । একদিকে ইসলাম ও মুসলিম জাতিকে নির্মূল করার লক্ষ্যে অসংখ্য ইসলামি ও অনিসলামি দল ও ফিরকার আত্মপ্রকাশ; অপরদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আধিপত্যবাদী শক্তির নিষ্ঠুর কার্যকলাপ । মদিনা মুনাওয়ারা থেকে বাগদাদে মুসলিম খিলাফত স্থানান্তরিত হবার ফলে সমস্ত বাগদাদ ইসলামি শিক্ষা ও জ্ঞানচচরি প্রাণকেন্দ্রে রূপান্তরিত হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন এলাকার জ্ঞানী ও শিক্ষার্থীরা সমাগম হতে শুরু করে বাগদাদ ও তার আশপাশে । এর সাথে ভারত, গ্রিস, মিশর তথা অন্যান্য এলাকা থেকে তদানিন্তন দর্শনের মধ্যকার স্বাতন্ত্্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রসূলুল্লাহ সা.-এর মূল ইসলামি শিক্ষার সাথে মানব রচিত দর্শন ও চিন্তার মিশ্রণ ঘটে । ফলে বিভিন্ন দল বা ফিরকার জন্ম হয়। কুরআনের অপব্যাখ্যা শুরু হয়, সহীহ হাদিসের সংগে জাল হাদিসের মিশ্রণ ঘটে । এহেন পরিস্থিতিতে মুসলিম উম্মাকে ইসলামের মূল শিক্ষা ও আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখা কষ্টসাধ্য হয়ে যায়। অপরদিকে হালাকু খানের আধিপত্যবাদী শক্তি এবং রাজনৈতিক উচ্চাভিলাস মুসলিম উম্মাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয় । মুসলমান জাতিকে নির্মূল করার লক্ষ্যে ব্যাপক হত্যাযজ্ঞসহ নানাবিধ অত্যাচার চলতে থাকে। লাখো মুসলমান শাহাদাতবরণ করেন, হাজার হাজার গ্রন্থ ভাণ্ডার, বই-পুস্তক পুড়িয়ে দেয়া হয়। মুসলমান জাতির এতিহ্য ধ্বংস করার চেষ্টা চলে। মোটকথা বাগদাদ থেকে ইসলামের অস্তিত্‌ একেবারে বিলীন হয়ে যেতো যদি মুসলিম মনীষিগণ, ওলামায়ে কেরাম, বীর মুজাহিদগণ এ সকল চ্যালেঞ্জের মোকাবেলায় সীসাচঢালা প্রাচীরের ভূমিকা না রাখতেন। www.amarboi.org

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।