তাফসিরে ইবনে কাসীর ৪৫ জীবনের শেষদিকে আল্লামা ইব্ন কাসীর রহ. দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ৭৭৪ হিজরির ২৬শে শা'বান তিনি মৃত্যুবরণ করেন। বাগদাদ ও দামেশকের হাজার হাজার ওলামা মাশায়েখ এবং অগণিত মানুষ তাঁর জানাযায় যোগদান করেন। দামেশকের ‘সুফিয়ান’ কবরস্থানে তাঁরই ওসিয়ত মতো শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার (মৃত্যু ৭২৮হি.) কবরের পাশে তাকে দাফন করা হয় (রহিমাহল্লাহ রাহমাতান ওয়াসিয়াহ)। আল হাফিজ ইবনে কাসীরের শিক্ষকবৃন্দ: তার শিক্ষকের সংখ্যা তিরিশজন ৷ তন্মধ্যে কয়েকজনের নাম হলো: ০১. আবদুল্লাহ ইবনে ইউসুফ আয যাইলাঈ (হানাফী ফকীহ) । ০২. আল হাফিয আবুল আব্বাস আল মিষ্যি। ০৩. আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আয যাহাবী ৷ ০৪. আবুল আব্বাস আহমদ আল হাজার আশ শিহরী ৷ ০৫. আবু ইসহাক ইবরাহিম আল ফাযারী । ০৬. আল হাফিয কামালুদ্দীন আশ্ শাহির বিন ইবনে কাদী শুহবাহ। ০৭. আল ইমাম কামালুদ্দীান আবুল মাআ'‘লী মুহাম্মদ ইবৃন আয যামালকানী । ০৮. আল ইমাম মুহীউদ্দীন আবু যাকারিয়া আল শায়বানী । ০৯. আল ইমাম ইলমুদ্দীন মুহাম্মদ কাসীম আল বারযালী । ১০. আশু শায়খ শামছুদ্দীন মাহমুদ আল ইসবাহানী। ১১. শায়খুল ইসলাম আবু আব্বাস আহমদ ইবনে তাইমিয়া ১২. আফিফুদ্দীন ইসহাক ইব্ন ইয়াহইয়া আল আহমাদী আল ইসবাহানী । (তাযকিরাতুল হুফ্ফাজ, ইমাম যাহাবী, ৪ৰ্থ খণ্ড, পৃ. ২৮) রচনাবলী: গ্রস্থকারের মোট রচনাবলী কয়টি, কয়টি মুদ্রিত আর কয়টি ম্যানাক্রিপ্ট তা নির্ণয় করা সম্ভব নয়। গবেষকগণের মধ্যে কেউ কেউ ৩৪টি রচনা উল্লেখ করেছেন। তবে এখানে প্রসিদ্ধ ক’টির নাম উল্লেখ করা হলো : ১১. আল আহকামুস সুগরা ফিল হাদিস । ১২. তাখ্রিজে আহাদিসে আদিল্লাতিত্ তামবীহ ফিল ফিকহিস্ শাফিইয়্যাহ । ১৩. আস সীরাহ আন্ নাবাবিয়্যাহ। ১৪. আল বাইসুল হাদিস । ১৫. তাবাকাতুশ শাফিইয়্যাহ ৷ ১৬. মুকাদ্দামাতুল আনসাব। www.amarboi.org
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।