সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

88 সেরা তাফসির সেরা মুফাস্সির তাঁর পিতা উমর ইবন কাসীর ছিলেন একজন বড়ো মাপের আলেম ৷ দামেস্কের প্রসিদ্ধ আলেম আল্লামা আন্‌ নাওয়াউয়ী ও আল ফাযাউইর মতো বিখ্যাত মনীষীদের কাছে তিনি বলেন, ‘তিনি আমার সহোদর এবং আমার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। সব কঠিন ও প্রতিকূলতার মধ্য দিয়ে আল্লাহ আমার জন্যে সকল পথকে প্রশস্ত এবং সহজ করেছেন’ আল্লামা ইব্‌ন কাসীর রহ. তার পিতার মতো আরবি সাহিত্যিক, একজন বিখ্যাত তাফসিরবিদ, হাদিসবিদ, এতিহাসিক এবং যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। তাঁর ইলমের প্রসারতা ও জ্ঞানের গভীরতার ব্যাপারে তৎকালীন ও পরবর্তীকালীন ওলামা একমত্য প্রকাশ করেছেন । প্রখ্যাত হাদিসের আলেম ও বুখারি শরিফের ব্যাখ্যাকারী ইব্‌ন হাজার মুখস্ত, হাদিস বর্ণনাকারীদের জীবনী জ্ঞান, তাফসির সংকলন ইত্যাদির মধ্যে জীবনের সবটাই বিলিয়েছেন। তিনি ছিলেন তিক্ষর ও উন্নত মানের মেধাবী ব্যক্তি । তিনি ছিলেন একজন মুহাদ্দিস এবং ফকিহ ৷’ আল্লামা শামসুদ্দীন যাহাবী রহ. তাযকিরাতুল হুফ্ফাযে এবং আল্লামা যুরকানী শাহরুল মাওয়াহিব গ্রন্থে তাফসির ইব্ন কাসীর সম্পর্কে মন্তব্য করে লিখেছেন: ‘ইব্‌ন কাসিরের লিখিত গ্রন্থগুলো ছিলো এক অতুলনীয় বিদ্যাভাণ্ডার । তাঁর লিখনী শক্তি ছিলো অসাধারণ । তাঁর অনুসৃত নিয়মের লিখা তাফসিরের কিতাব এ পর্যন্ত রচিত হয়নি । তিনি ছিলেন শায়খুল ইসলাম ইবনে তাইমিয়ার একান্ত ছাত্র এবং ভক্ত । ইল্ম চর্চা এবং জিহাদের ময়দানে তার ছিলো অসীম অবদান। আল্লামা ইব্‌ন কাসীর রহ. কর্মজীবনের শুরুতে কোনো এক মসজিদের খতিব ছিলেন। দামেস্কের নাজিরিয়া শিক্ষালয়ে তিনি শিক্ষক নিযুক্ত হন। প্রসিদ্ধ আলেমে দীন শামসুদ্দীন আয যাহাবী রহ, মারা যাওয়ার পর তিনি উম্মু সাহিল ও তানকিয়া মাদরাসায় হাদিসের শিক্ষক নিযুক্ত হন। অতঃপর তিনি দারুল হাদিস আল আশরাফীয়া মাদরাসায় প্রধান মুহাদ্দিস নিযুক্ত হন। তীর খ্যাতনামা ছাত্রদের মধ্যে রয়েছেন বদরুদ্দীন যারকাশী (মৃত্যু ৭৯৪ হিজরি), শিহাবুদ্দান হাররী (মৃত্যু ৮১৩ হিজরি), সা'দ আন নববী (মৃত্যু ৮০৫ হিজরি) ও ইয়াহইয়া আর রাহবী (মৃত্যু ৮০৫ হিজরি) । ইল্ম চচরি পাশাপাশি আল হাফিজ ইব্‌ন কাসীর রহ. গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্বও সালন করেছেন। ৭৫১ হিজরির শেষদিকে গভর্নর আল তুনবুগার শাসন আমলে অবতারবাদে বিশ্বাসী এক মুরতাদের বিচারে তিনি তদন্ত কমিটির সদস্য ছিলেন। ৭৫২ হি. খলিফা আল মু‘তাদিদকে সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্যে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন। ৭৬২ হিজরিতে খলিফা বাদামুর বিদ্রোহ দমনের জন্যে ইব্‌ন কাসীরসহ অন্যান্য ব্যাপারে যথাযথ সহায়তা প্রদান করেন। এ প্রেক্ষিতে আল্লামা ইবৃন কাসীর রহ, ‘রিবাতুল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ’ শিরোনামে একটি এহ্‌ রচনা করেন। (এ বিষিয়ে বিস্তারিত জানতে হলে দেখুন ড. নজরুল ইসলাম খান আল মারুফ, হাফিয ইযাদুদ্দীন ইব্ন কাসীর : জীবন ও কর্ম, পৃ. ৪১-৪৭ । আল আলাম, আল যুরকানী, ইবনু কাসীর ওয়া কিতাবুহু তাফসিরুল কুরআনিল আষীম, ড. মুহাম্মদ ফালেহ)। www.amarboi.org

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।