সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসিরে ইবনে কাসীর ৪৩ সেজন্য দরকার কুরআন কারিমের শিক্ষা লাভ করা। কুরআন সম্পর্কে বুঝা এবং জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় তথা আন্তর্জাতিক পর্যায়ে তা কার্যকর করতে হবে। কুরআনের পরিভাষায় একে বলা হয় তাদাব্বুর করা । কুরআন মজিদ হলো মানবকুলের কল্যাণ সাধনের লক্ষ্যে সার্বিক জ্ঞানের ভাণ্ডার, অথবা তাহলো মানব কল্যাণ, মুক্তি ও ম্যাদার চাবিকাঠি । বর্তমানে মুসলিম উম্মার বিপর্যয় এবং লাঞ্চনার কারণ হলো কুরআনের প্রতি অবহেলা প্রদর্শন । অতীতের মনীষিগণ সংখ্যায় নগ্ন হওয়া সত্বেও কুরআনের জ্ঞানে আলোকিত হবার কারণে তারা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে ‘খাইরা উম্মাতিন' উপাধি পেয়েছিলেন । আজও মুসলিম উম্মাহ্‌ সেই খ্যাতি অর্জনে সক্ষম যদি সকলে আবার কুরআনের মূল শিক্ষার প্রতি আগ্রহী হয়৷ হাতের কাছে পানি পেয়েও যদি কেউ পীপাসায় মারা যায়, দু'চোখ খোলা ও পর্যাপ্ত আলো পেয়েও. যদি কোনো পশু খাদে পড়ে মারা যায়, তাহলে কারো দুঃখ করার থাকে না। এটাকেই কুরআনের ভাষায় বলা হয়, “যালিকা হুয়াল খুসরানুল মুবীন” “এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি” ৷ (সূরা যুমার : আয়াত ১৫) রসূলুল্লাহ সা.-এর যুগে আরব উপদ্বীপে আরবি ভাষার ব্যাপকতার দরুন কুরআনুল কারিমের অর্থ বুঝা সেখানের কারো জন্য কষ্টকর ছিল না। কোনো আয়াতের মর্ম বুঝতে সমস্যা হলে কেউ কেউ আল্লাহর রসূলের নিকট তার সঠিক অর্থ ও ব্যাখ্যা জেনে নিতেন। কোনো কোনো ক্ষেত্রে স্বয়ং তিনি এর ব্যাখ্যা ও মর্ম তাদের বুঝিয়ে দিতেন মহান আল্লাহ কুরআনে বলেন, “আমি যখন আপনাকে কুরআন শোনাই তখন কুরআনের (আত্মস্থ করার ব্যাপারে) অনুসরণ করুন, অত:পর কুরআনের বিশ্লেষণ দেয়ার দায়িত্ব আমার ৷” (সূরা কিয়ামাহ : আয়াত ১৮) রসূলুল্লাহ সা. -এর সাহাবিগণ তার কাছ থেকে কুরআনের যতটুকু তাফসির জানতেন তারা অন্যদের নিকট অনুরূপ তা পৌছিয়ে দেন। সুতরাং তাদের যুগে তাফসিরের প্রচলন তেমনটা ছিলনা, যেমনটা পরবর্তী যুগে ছিলো । খলিফা আবু বকর সিদ্দিক রা. এবং ওমর বিন খাত্তাব রা.-এর খেলাফত আমলেও “তাফসিরুল মা'ছুর” বা তাফসির বির্‌ রিওয়ায়ার ব্যাপকতা ও প্রচলন ছিলো। ইমাদুদ্দীন ইবনে কাসীর রহ.-এর জীবন ও কর্ম নাম : ইসমাঈল ইব্‌ন উমার ইব্‌ন কাসীর ইব্ন দাও‘ ইব্ন যারা‘ ইব্‌ন কুরাইশী আল বুখারি আদ্‌ দিমাশকি আশ্‌ শাফিঈ । উপনাম : আবুল ফিদা’, উপাধি ইমাদুদ্দীন। তবে অঞ্চলের ‘মাজদাল' গ্রামে ৭০১ হিজরি সালে অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তাঁর জন্ম তারিখ সম্পর্কে ইতিহাসবিদদের মাঝে মতবিরোধ রয়েছে। ৭০৩ হিজরি সালে পিতা উমার ইব্‌ন কাসীরের মৃত্যুর পর বড়ো ভাই আবদুল ওয়াহ্‌হাবের তত্ত্বাবধানে তিনি লালিত-পালিত হন। আলেম ঘরানায় জন্মসূত্রে তিনি সেখানে দীনী শিক্ষায় হাতেখড়ির সুযোগ পান । ছয় বছর বয়সে মা ও বড়ো ভাইর সাথে সপরিবারে দামেস্ক থেকে বাগদাদ গমন করেন। সে সময় বাগদাদ ছিলো ইসলামি জ্ঞান ও সংস্কৃতি চচচাঁর প্রাণকেন্দ্র । তিনি এগার বছর বয়সে সম্পূর্ণ কুরআন মজিদ হিফয করেন। www.amarboi.org

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।