0 ইমাদুদ্দীন ইবনে কাসীর ও তার তাফসিরুল কুরআনিল আধযীম একটি পর্যালোচনা ড. হাসান মুহাম্মদ মঈনুদ্দীন ভূমিকা: আল্লামা ইমাদুদ্দীন ইবনে কাসীর রহ.-এর প্রসিদ্ধ তাফসির গ্রন্থটি বিশ্বের সর্বত্র জনপ্রিয়তা অর্জন করেছে। বলতে গেলে বিশ্বের প্রতিটি ধর্মপ্রাণ ও শিক্ষিত পরিবারের লাইব্রেরি তাফসিরটি দ্বারা অলংকৃত ও সুসজ্জিত । নারী-পুরুষ, ছোট-বড়ো সকলের নিকট এটি এক আকর্ষণীয় গ্রন্থ । এতে রয়েছে ইসলামের সার্বিক জ্ঞানের ভাণ্ডার, এতিহাসিক তত্ত্ববহুল আলোচনা ৷ জানতে হয় কুরআনুল কারিম বুঝতে হলে এবং এসবই রয়েছে ইবনে কাসীরের প্রণীত ‘তাফসিরুল কুরআনিল আযীম’ গ্রন্থে । প্রায় এক হাজার বছর ধরে যে গ্রন্থটি জননন্দিত হয়ে আসছে। তাফসিরের বঙ্গানুবাদ আশির দশকে আমাদের দেশে বাজারজাত হয়েছে। বঙ্গানুবাদগুলো সম্পর্কে এখানে বিতর্কের সূচনা নিষ্প্রয়োজন, তবে যিনি অত্যন্ত পরিশ্রম করে গ্রন্থটি রচনা করেছেন এবং মুসলিম উম্মাহ্র জন্যে যে বৃহত্তর অবদান রেখেছেন, সে সম্পর্কে সাধারণ লোকের অনেক কিছু জানবার রয়েছে। তাফসির লিখতে গিয়ে তিনি বিষয়ে আলোকপাত করেছেন, তার সম্যক জ্ঞান সবার কাছে থাকা প্রয়োজন । অতীত কালের ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের জীবনী সম্পর্কে আমাদের অনেক কিছু শিখবার রয়েছে। অনেক কিছু আমাদের জীবনের জন্য অনুশীলনীয় রয়েছে। আমাদের একটি অভ্যাস হলো যে, আমরা অনেক কিছু পড়ি, জানি, কিন্তু অনুশীলন করতে পারি না। তাফসিরের সংজ্ঞা: তাফসিরের শাব্দিক অর্থ স্পষ্ট করা বা বিশ্লেষণ করা । যেমন বলা হয়েছে, ‘ওয়া আহ্সানা তাফসিরা’ “সর্বোত্তম ব্যাখ্যা বা বিশ্লেষণ” । (আল ফুরকান: ৩৩) ৷ সাধারণ পরিভাষায় তাফসিরের অর্থ হলো, “যে জ্ঞানের সাহায্যে কুরআনের অর্থ, ব্যাখ্যা এবং নাযিলকারীর উদ্দেশ্য ও লক্ষ্য অনুধাবন করা যায়” । (মানাহিলুল ইরফান, পৃ: ৩, ভলিয়ম ২) । কুরআন নাযিলকারীর প্রকৃত উদ্দেশ্য কারো পক্ষে উদ্ঘাটন করা অসম্ভব, কিন্তু এতদ্সত্ত্বেও তত্ত্ব উদঘাটনের ব্যাপারে, যথাযথ চেষ্টা করা উচিত । এছাড়া কুরআনের আয়াতসমূহ থেকে বিভিন্ন মাসআলা বা হুকুম-আহকাম নীতিমালা বা উসূল ইত্যাদি বের করাকেও তাফসির বলা হয়। তাই কোনো কোনো তাফসির বিশারদ তাফসিরের পারিভাষিক অর্থ বলেছেন, যে জ্ঞানের দ্বারা নিজ সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কালামুল্লাহ্র অর্থ, মর্ম ও উদ্দেশ্য নির্ণয় করা হয় । তাফসির শিখবার প্রয়োজনীয়তা: পবিত্র কুরআন আল্লাহর নাযিলকৃত কিতাব যা মানব জাতির পথপ্রদর্শক জীবন-বিধান, জীবন পরিচালনার দিশারী । এটাকে বাদ দিয়ে কেউই ভাগ্যবান হতে পারে না এবং পরকালীন সফলতাও অর্জন করতে পারে না। www.amarboi.org
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।