সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসিরে কিতাবিল আযীয ৪১ ও তত্ত্ববধানে বর্তমানে পুস্তকাকারে প্রকাশ করা হয়েছে। এটির বর্তমান সংস্করণে ১৫টি খণ্ড রয়েছে যাতে পৃষ্ঠা সংখ্যা প্রায় ৮,৫০০ এর মতো A* সাইজ । এই তাফসিরের বৈশিষ্ট্য হলো, এটিতে সালাফে সালেহীনের পন্থা অনুসরণ করা হয়েছে। এতে কুরআনের তাফসির কুরআন দিয়ে, অতঃপর হাদিস দিয়ে, অতঃপর সাহাবি ও তাবেঈনের আছার দিয়ে এবং বিভিন্ন কিরাআতে যে ভিন্নতা হতে পারে তা উল্লেখ করে তাফসির করা হয়েছে। এটি সত্যি প্রশংসার দাবি রাখে ৷ কারণ সে সময় তাফসিরের মধ্যে অনেক ইসরাঈলিয়াত,অনাকাজ্ক্ষিত গালগল্প, খারাফাত, শিরক, বিদআত ইত্যাদির অনুপ্রবেশ ঘটেছিল। তিনি এসব বিষয় থেকে তাফসিরকে সম্পূর্ণ সালাফে সালেহীনের তরিকায় উপস্থাপন করেছেন। এটি পাঠ করলে মনে হবে আমরা যেনো সেই ইসলামের সোনালী যুগে অবস্থান করছি। ইমাম ইবনে আতিয়া তার তাফসিরে অনেক জায়গাতে এমন কিছু দলিল নিয়ে এসেছেন যার মাধ্যমে দর্শন শাস্ত্রের উত্থাপিত বিভিন্ন প্রশ্বের চমৎকার জবাব পাওয়া যায় ।** তাফসিরখানি সম্পর্কে মনীষীদের অভিমত: সমস্ত আলেম-ওলামা এ ব্যাপারে একমত যে, ইবনে আতিয়া রহ.-এর তাফসির এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। আমরা এখানে কতিপয় আলেম-ওলামার অভিমত তুলে ধরছি। যামাখশারীর তাফসিরের চেয়ে উত্তম এবং উদ্ধৃতি আলোচনার দিক থেকে অধিক বিশুদ্ধ এবং বিদআত থেকে অনেক দূরে । বরং এটি তার চেয়ে অনেক দিক দিয়েই উত্তম এবং এটি এসব তাফসিরগুলোর মধ্যে অধিক অগ্রগণ্য ।”** ইবনে খালদুন রহ. বলেন, “মানুষ যখন যাচাই-বাছাই ও সম্পাদনার কাজ শুরু করেন জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তখনই পরবর্তী যুগের আলেমদের মধ্যে এগিয়ে আসেন মরক্কোর আবু মুহাম্মদ আব্দুল হক । তিনি এসব তাফসির গ্রস্থকে সংক্ষেপ করেন। তিনি একে সঠিক ও সত্য হিসেবে উপস্থাপন করার যথাসাধ্য চেষ্টা চালান ।”*' ইবনে আৰু বিষয়কে একত্রকারী এবং সংক্ষিপ্ত । আর ইমাম জামাখশারীর কিতাব সংক্ষিপ্ত হলেও ভুল-ক্ৰটিতে ভরা ।”* উপসংহার: ইমাম ইবনে আতিয়া রহ. ইসলামের এক মহাজ্ঞানী, লেখক, মুজাহিদ ও আলেমে দীন। তিনি ইসলামের জন্য যে খিদমত আঞ্জাম দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় । তার তাফসিরে উল্লেখিত শুধুমাত্র কিরাআত সম্পর্কেই একজন গবেষক (ফয়সাল বিন জামিল বিন হাসান গাযাবী) পিএইডি (ডক্টরেট) করেছেন (যা প্রায় ৮০০ পৃষ্ঠারও অধিক) । ইমাম ইবনে আতিয়া রহ.-এর তাফসিরের ক্ষেত্রে যে বিরাট অবদান সেটি থেকে, আমরা এখনও কোনো ফায়দা নিতে পারিনি। যুগান্তকারী এই তাফসির গ্রন্থটি বাংলাভাষায় ভাষান্তরিত হলে আলেম-ওলামা থেকে শুরু করে সর্বসাধারণ উপকৃত হতো এ ব্যাপারে সবার এগিয়ে আসা প্রয়োজন । মহান আল্লাহ আমাদের নেক আমল ও প্রচেষ্টা কবুল করুন । আমীন ॥ ২৫ কাশফুজ জুনূন ১/২২৮; তাফসীরে ইবনে আতিয়া খ. ১, পৃ. (ভূমিকা) জিম-৫ ২৬ ফাতাওয়া ইবনে তাইমিয়া ২/১৯৫-১৯৫ K ২৭ মুকাদ্দিমাতু ইবনে খালদুন পৃ. ৩৪৮ ২৮ কাশফুজ জুনূন, ৩/১৬; তাফসীরে ইবনে আতিয়া ১/জীম-১৪ www.amarboi.org

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।