সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৪০ সেরা তাফসির সেরা মুফাস্সির পড়লে তার দিকে ছাত্রের ঢল নেমে আসে । তার ছাত্রের সংখ্যা অনেক । তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ১. আবু বকর মুহাম্মদ ইবন খায়র ইবন হুমার আল ইসবিলী, মৃত ৫৭৫হি. ৷'* ২. আব্দুর রহমান মুহাম্মদ ইবন আব্দুল্লাহ আল আনসারী, যিনি ইবন হুবাইশ নামে প্রসিদ্ধ, মৃত ৫৮৪হি. ৷” ৩. আবু জাফর আহমাদ ইবন আব্দুর রহমান ইবন মুহাম্মদ ইবন শুযা আল লাহমী আল কুরতুবী, মৃত ৫৯৩ হি. ৷** 8. আব্দুল মুহিব ইবন ফারায, মৃত ৫৯৭হি. ।** ৫. আব্দুল্লাহ ইবন তালহা ইবন আহমাদ ইবন আব্দুর রহমান ইবন আতিয়া আল মুহারেবী আল-গারনাতী ।** মনীষীদের অভিমত: ইমাম ইবন আতিয়া রহ. সম্পর্কে ইসলামি মনীষীরা ভূয়সী প্রশংসা করেছেন। আমরা এখানে কয়েকটি উদ্ধৃতি উদাহরণস্বরূপ উল্লেখ করছি। ১. ইমাম যাহাবী তার প্রখ্যাত গ্রন্থ সিয়ারু আ‘লামিন নুবালায় বলেন, তিনি ছিলেন শায়খুল মুফাসসিরীন, ফিকহ, তাফসির এবং আরবি ভাষার ইমাম । তার মেধাশক্তি ছিলো অত্যন্ত তীক্ষ্ণ । তিনি ছিলেন জ্ঞানের ঝাপি ৷*২ ২. ইমাম ইবন ফারহুন তার দীবাজ গ্রন্থে উল্লেখ করেন, তিনি ছিলেন ফকীহ এবং ইলমে তাফসিরের বিশেষ জ্ঞানী । তিনি আহকামে শারীয়াহ, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য, এসব ক্ষেত্রেও সমান পারদর্শী ছিলেন। তীর মেধাশক্তি ছিলো অত্যন্ত প্রখর ।** ইমাম ইবন আতিয়ার রচনাবলী: ইমাম ইবনে আতিয়ার লিখিত বইয়ের সংখ্যা তেমন বেশি নয়। তীর সবচেয়ে বড়ো অবদান হলো তার বিখ্যাত তাফসির । ১। আল-মুহাররারুল ওয়াযীয ফী তাফসিরীল কিতাবিল আযীয । এটি বর্তমানে কাতারের মহামান্য আমীর আশ-শায়খ হামাদ আল সানির বিশেষ অর্থায়নে ছাপা হয়েছে। ২। কিতাবুল আনসাব। ইবনুল আব্বার তার আল-মু'জাম গ্রন্থে বইটির কথা উল্লেখ করেছেন। কিন্তু বর্তমানে এর কোনো হদিস পাওয়া যায় না। ৩। আল বারনামেজ বা আল ফাহ্‌রাসা । এটি একটি পুত্তিকা। এতে তিনি তার উত্তাদের জীবনী উল্লেখ করেছেন। এ বইটির পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে।** তাফসির আল-মুহাররারুল ওয়াধীয ফি তাফসিরীল কিতাবিল আধীয: ইমাম ইবনে আতিয়ার সবচেয়ে বড়ো অবদান হলো তার বিখ্যাত তাফসির আল-মুহাররারুল ওয়াযীয ফী তাফসিরীল কিতাবিল আযীয । এই মহান তাফসিরটির পাণ্ডুলিপি ছিলো খুবই দুর্লভ ও অস্পষ্ট । সেটিকে অত্যন্ত যত্নের সাথে একদল আলেম তাহকীক করে কাতারের মহামান্য আমীর আশ-শায়খ খলিফা বিন হামাদ আল সানীর বিশেষ অর্থায়নে ১৭ প্রাগুক্ত ১/১০২ ১৮ নায়লুল ইবতিহায পৃ. ২৩৮ ১৯ আদ-দীবাজ পৃ. ১১৬ ২ অল ইতিহাৰ প ২১৩ ২১ আল হবাত * ২১৩ ২২ আস সিয়ার ১৯/৫৮৭-৫৮৮ ২৩ আদ-দীবাজ পৃ. ২৭৬ ২৪ আল মুহাররারুল ওয়াযীয খ. ১ পৃ. (ভূমিকা) বা-৮ www.amarboi.org

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।