তাফসিরে কিতাবিল আযীয ৩৯ ইলম ছিলো সর্বোচ্চ পর্যায়ে । ফিকহ এর মর্যাদা ছিলো প্রশংসনীয় আর নাহু (আরবি ব্যাকরণ) ছিলো সবদিক দিয়েই শ্রেষ্ঠত্বের আসনে ৷” এ রকম ইলমী উৎকর্ষতার যুগে ইবনে আতিয়ার মতো একজন বড়ো মানের আলেম ও মুফাসসিরের জন্ুগ্রহণ খুবই স্বাভাবিক ব্যাপার । তাকে স্পেনের একজন সর্বশ্রদ্ধেয় মহান আলেম হিসেবে স্বীকৃতি দেয়া হয়ে থাকে” শিক্ষা জীবন: ইবনে আতিয়া তার পিতার নিকট থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তাদের পরিবার ছিলো স্পেনের মধ্যে একটি আলেম পরিবার । নাবাহী বলেন, “তাদের বাড়িটি ছিলো ইলম, সম্মান, দানশীলতা ও ভদ্রতায় পরিপূর্ণ ।””? ইবনে আতিয়া তার যুগের শ্রেষ্ঠ আলেমদের নিকট থেকে দীনী ইলম শিক্ষা করেন। তার উত্তাদদের অন্তর্ভুক্ত হলেন: ১. আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ফারায মাওলা বিন তাল্লা। তিনি ৪৯৮হি, সনে ইন্তে কাল করেন৷” ২. হাফিয হোসাইন বিন মুহাম্মদ বিন আহমাদ আবু আলী আল গাসানী । তিনি তার নিকট কবিতা, আরবি ভাষা এবং কতিপয় হাদিস গ্রন্থ অধ্যয়ন করেন। যেমন মুয়াত্তা মালেক । তীর এই উত্তাদ ৪৯৮ হিজরিতে ইন্তিকাল করেন। তিনি তাকে স্বহস্তে লিখিত সার্টিফিকেট প্রদান করেন ।”*২ ৩. হাফেয আবু আলী হোসাইন বিন মুহাম্মদ বিন সাকরা আস-সাদাফী, মৃত ৫১৪হি. । তিনি তীর নিকট তিরমিযী এবং তারীখুল কাবীর অধ্যয়ন করেন ।”* 8. ইবনে আতিয়ার নিজ পিতা হাফেয আবু বকর গালিব বিন আব্দুর রহমান । তিনি তার পিতার নিকট হাদিস, তাফসির, ফিকহ, সিরাত ও আরবি ব্যাকরণ শিক্ষালাভ করেন। তার এই উত্তাদ পিতা ৫০৮ হিজরিতে ইন্তিকাল করেন ।** ৫. ফকীহ আবু মুহাম্মদ আব্দুর রহমান বিন মুহাম্মদ ইবনে আত্তাব আল কুরতুবী । তার এই উত্তাদ ৫২০ হিজরিতে ইন্তিকাল করেন।** ৬. ইমাম আবুল হাসান আলী ইবন আহমাদ ইবন খালাফ আল আনসারী ইবন আতিয়া তীর নিকট ব্যাকরণবিদ সীবাওয়ায়হি-এর কতিপয় কিতাব অধ্যয়ন করেন। তীর এই উদ্তাদ ৫২৮হি, সনে ইন্তিকাল করেন।** আরো বেশ কয়েকজন উত্তাদের নিকট থেকে ইবন আতিয়া শিক্ষা লাভ করেন। ইবন আতিয়ার উল্লেখযোগ্য কতিপয় ছাত্রের নাম: ইমাম ইবন আতিয়া জ্ঞানগত দিক থেকে বিশেষ বুৎপত্তি লাভ করেন। চারদিকে তার জ্ঞানের কথা ছড়িয়ে ৮. নাফহুত তীব পৃ. ১৮১ ৯. মানহাজু ইবনে আতিয়া ফী আরদিল কিরায়াত ওয়া আসারু যালিকা ফী তাফসিরেহি- ফায়সাল বিন জামিল, পৃ. ২২ ১০. তারিখু কুদাতিল আনদালুস পৃ. ১০৯ ১১. দেখুন ইবনে আতিয়া সূচীপত্র পূ. ৭৭-৯০ ১২. প্রাগুক্ত পৃ. ৯৯-১০১ ১৩. তাজকেরাতুল হুফফায ৪/১২৫৩ ১৪ আস-সিলা ১/৩৬৭ ১৫ প্রাগুক্ত পৃ. ৩৩২ ১৬ বুগয়াতুল উয়াত ২/১৪২-১৪৩ www.amarboi.org
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।