সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের কথা সাইয়েদ আবুল আ'লা মওদৃদী রিসার্চ একাডেমী একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান । কুরআন সুন্নাহর আলোকে ইসলামকে নির্ভুলভাবে উপস্থাপনই এ প্রতিষ্ঠানের লক্ষ্য । ইসলামের উপর অতীত মনীষীগণের অবদান সমূহের অনুবাদ, গবেষণা, গ্রন্থ রচনা, মতবিনিময় সভা প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে একাডেমী তার লক্ষ্য হাসিলের প্রচেষ্টা চালিয়ে আসছে। ২০০৫ সাল থেকে একাডেমী গবেষণা স্টাডি বৈঠক নামে একটি গবেষণামূলক বৈঠকের আয়োজন করে আসছে । প্রতিটি বৈঠকে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ, বৈঠকে তাদের আহবান জানানো হয় এবং আলোচ্য বিষয় পূর্বেই জানিয়ে দেয়া হয় । বিষয়ের উপর একটি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীগণ প্রস্তুতি নিয়ে বৈঠকে আসেন এবং জ্ঞানগর্ভ আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তব্য, প্রশ্নোত্তর, আলোচনা, ক্রুস আলোচনা ইত্যাদির মাধ্যমে প্রবন্ধের বিষয়বস্তুকে পরিষ্কার করে তুলে ধরা হয়। এই প্রবন্ধিগুলো তথ্যবহুল এবং চিন্তাশীল, জ্ঞানী-গুণী ও বিদঞ্ধ পাঠকদের জন্যে আকর্ষণীয় । প্রবন্ধগুলো পযয়িক্রমে আমরা গ্রন্থাকারে প্রকাশ করছি। এরিমধ্যে ‘ইসলামি শরিয়া মুলনীতি বিভ্রান্তি ও সঠিক পথ’ শিরোনামে একটি প্রবন্ধ সংকলন প্রকাশ হয়েছে। এরই ধারাবাহিকতায় সেরা মুফাস্্‌সিরদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ রচনা করা হয়। প্রবন্ধগুলোর উপর আনুষ্ঠানিক এখন সেগুলোর সংকলন প্রকাশ করা হচ্ছে। আশা করি বিদঞ্ধ পাঠক সমাজ গ্রন্থটি পাঠে উপকৃত হবেন। আর সে আশা নিয়েই প্রবন্ধগুলো গ্রন্থাকারে প্রকাশ করা হলো। আবদুস শহীদ নাসিম পরিচালক সাইয়েদ আবুল আ'লা মওদূদী রিসার্চ একাডেমী ডিসেম্বর ২০১২ ঈসায়ী www.amarboi.org

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।