৩৮ সেরা তাফসির সেরা মুফাস্সির ইবনে আতিয়া রহ.-এর সমকালীন অবস্থা রাজনৈতিক অবস্থা : ইবনে আতিয়ার জীবনকালে স্পেনের রাজনৈতিক অবস্থা ছিলো খুবই সংঘাতময় ও অস্থিরতায় ভরা। বিচ্ছিন্নতা ও পারস্পরিক দ্বন্দের কারণে উম্মতের মাঝে দুর্বলতার সৃষ্টি হয়। মুসলিম উম্মাহ বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ে৷ উমাইয়া খেলাফতের অবসান ঘটে এবং মরক্কোর সাথে খেলাফতের যে যোগসূত্র ছিলো তা ছিন্ন হয়ে যায়। বারবাররা (বেদুঈন ও দাস সম্প্রদায়) বিভিন্ন অঞ্চলের ক্ষমতা দখল করে নেয়। র কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা একে অপরের সাথে যুদ্ধ-বিখহে জড়িয়ে পড়ে ।* এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই মুরাবেতিনরা তাদের উপর ৪৮৪ হি. থেকে ৫৪১ হি. পর্যন্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখে। এরপর মুরাবেতীনরাও দুর্বল হয়ে পড়ে এবং স্পেনের উপর খৃষ্টানদের আক্রমণ শানিত হতে থাকে ।* সে সময়ের রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ বিগ্রহে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে আবু মুহাম্মদ ইবনে হাজম রহ. বলেন, দেশ মরুভূমিতে পরিণত হয়। নিরাপত্তার স্থলে ভয়- ভীতি জনগণকে আতংকিত করে রাখে দেশ যেন হিংস্ব পশুতে ভরে গেছে ।* সামাজিক অবস্থা: রাজনৈতিক অস্থিরতা সত্বেও এ সময়ে স্পেনবাসী খুবই বর্ণাঢ্য জীবন যাপন করতো । তারা ভোগ-বিলাসে মত্ত ছিলো। আমীর-ওমরাদের মতো অনেক লোকজনই চরম ভোগবিলাসে মগ্ন হয়ে পড়ে । বেশিরভাগ বালাখানা গান-বাজনা ও সুন্দরী তরুণীদের নাচের আড্ডাখানায় পরিণত হয়। ‘তাওয়ায়েফ'দের শাসনামলে এই ংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে ৷" স্পেনের মুসলিম সমাজ কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে সামাজিক মর্যাদা ও অধিকারের দিক থেকে। স্পেনীয় সমাজ মূলত গড়ে উঠে আরবদের দ্বারা কিন্তু তাদের মাঝে অন্ধ গোত্রপ্রীতির সুযোগে উত্তরের খৃষ্টানরা মুসলমানদের উপর আক্রমণ পরিচালনার সুযোগ পেয়ে যায় । স্পেনের মুসলিম অধিবাসীদের মাঝে আরেকটি গোষ্ঠী ছিলো ‘বারবার’ যারা বিজয় ছিনিয়ে আনতে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল । কিন্তু তারা পরবর্তীতে বিদ্রোহ করে নিজেরাই অনেক অঞ্চলের ক্ষমতা কুক্ষিগত করে নেয়। স্পেনের আরেক জনগোষ্ঠী ছিলো ‘সাকালিব’ । তারা যুদ্ধবন্দী বা বিজিত জাতি থেকে মুসলিম সমাজে একীভূত হয়ে যায় ৷“ ইলমী বা শিক্ষাগত অবস্থা: স্পেনে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইলমী দিক দিয়ে ছিলো চরম উৎকর্ষতার দিকে ধাবমান । স্পেন ছিলো সে সময় জ্ঞানের পাদপীঠ। স্পেনে ছিলো সে সময়ের কিতাবপত্রের সবচেয়ে বড়ো মার্কেট ৷ তিলেমসানী রহ. বলেন, জ্ঞানের দিক দিয়ে স্পেনবাসী ছিলেন সবচেয়ে আগ্রহী । তাদের মধ্যে একজন জাহেল ব্যক্তিও আপ্রাণ চেষ্টা করতো যেনো সে কোনো শিল্প দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। সে নিজেকে প্রমাণ করে যে, সে কোনো অংশেই অন্যের চেয়ে কম নয়। তাদের নিকট সব ধরনের জ্ঞানই ছিলো গুরুত্বের দাবিদার, দৰ্শন শাস্ত্র ও জ্যোতির্বিদ্যা ব্যতীত । কুরআনের সাত কিরায়াত এবং হাদিস এর বর্ণনার ৩. নাফহুত্ তীব ১/৩৩৮-৩৩৯ 8. প্রাগুক্ত ১/৩৩৯ ৫. তাওকুল হামামাহ পৃ. ৯২ ৬. দুওয়ালুত তাওয়ায়েফ- মুহাম্মদ আনান, পৃ. ৪১৯ ৭. তারিখুল ইসলাম- ড. হাসান ইবরাহীম হাসান পৃ. ৫৯০-৫৯১ www.amarboi.org
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।