ইবনে আতিয়া ও তার তাফসির আল-মুহাররার আল-ওয়াজিয ফী তাফসীরিল কিতাবিল আযীয মাওলানা শামাউন আলী ভূমিকা: মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে মানবতার মুক্তির জন্য । এর জ্ঞানই সর্বোত্তম জ্ঞান । মহানবী মুহাম্মদ সা. তার সাহাবায়ে কিরামকে সরাসরি কুরআন শিক্ষা দিয়েছেন । এর ব্যাখ্যা বা তাফসির করে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। রসূলুল্লাহ সা.- এর সময় পুরো কুরআনের তাফসির করার প্রয়োজন পড়েনি । সাহাবায়ে কিরাম যেখানে বুঝতে অসুবিধা মনে করতেন সেখানে রসূলুল্লাহ সা.-এর শরণাপন্ন হতেন । রসুলুল্লাহ সা.-এর সাহাবাগণ কুরআনের তাফসির করেছেন, অতঃপর তাবেঈ, তারপর তাবা- তাবেঈগণ । এভাবেই কুরআনের তাফসির হতে থাকে। পরবর্তীতে ইলমে তাফসিরের মাঝে ইসরাঈলিয়াত ও অনেক অনাকাঙ্ক্ষিত বিষয়, যেমন কুসংস্কার, বিদআত, শিরকী কথাবার্তা, দর্শন ইত্যাদির অনুপ্রবেশ ঘটে । তাফসির শাস্ত্রকে পুনরায় সালাফে সালেহীনের ধারায় যে মহান আলেমে দীন আবার ফিরিয়ে আনেন তিনি হলেন কাজী হাফেজ আবু মুহাম্মদ আব্দুল হক ইবনে আতিয়া রহ. । পরিচিতি: তিনি কাজী, ফকীহ, হাফেজ আবু মুহাম্মদ আব্দুল হক বিন গালিব বিন ইবনে তাম্মায় ইবনে আতিয়া । স্পেনে হিজরত করে আগত ইবনে খালেদ ইবনে খাফফাফ আল-মুহারেবী ৷" LE ELL HUSK UL LS UTP US nk আকারে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বিস্তারিতভাবে । প্রয়োজন ও অবস্থার পরিপ্রেক্ষিতে এভাবে উল্লেখ করেছেন। আমরা এখানে একটি উদাহরণ তুলে ধরছি। আৰু হাইয়ান রহ. তার তাফসিরের ১ম খণ্ডের ৯ম পৃষ্ঠায় বলেন, “তিনি আবু মুহাম্মদ আব্দুল হক বিন গালিব বিন আতিয়া আন্দালুসী, মাগরেবী, গারনাতী । তিনি আবার দশম বলেন, “আবু মুহাম্মদ আব্দুল হক বিন গালিব বিন আব্দুর রহমান বিন গালিব ব তাম্মাম বিন আব্দুর রউফ বিন আব্দুল্লাহ বিন তাম্মাম বিন আতিয়া আল-মুহারেবী, গ্রানাডার অধিবাসী । ৪৮১ হিজরিতে রাসকা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ৫৪১ হিজরির রমজান মাসে মৃত্যুবরণ করেন। এভাবেই কাজী ইবনু আবী হামযা উল্লেখ করেছেন ।” ইবনে ফারহুন রহ. তীর “আদ্্দীবাজ আল মুজাহ্হাব” নামক গ্রন্থে বলেন, “আব্দুল হক বিন গালিব বিন আব্দুর রহমান বিন আসলাম বিন মুকরাম আল মুহারেবী, তার উপাধি আবু মুহাম্মদ । তিনি জায়দ ইবনে মুহারেবির বংশধর, ৪৮১ হিজরিতে জন্মগ্রহণ করেন এবং ৫৪৬ হিজরিতে মৃত্যুবরণ করেন। কর্মজীবনে তিনি একবার কাজী হিসেবে নিয়োগ পান কিন্তু তার দৃঢ়চেতা মানসিকতার কারণে এই পদে বেশি দিন থাকতে পারেন নি । তিনি তীর জীবনের অধিকাংশ সময় জিহাদে অতিবাহিত করেন ।”* ১. বুগয়াতুল যুলতামিস, পৃ. ৩৩৯ ২. বুগয়াতুল উয়াত, ২/৭৩ www.amarboi.org
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।