সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৩২ সেরা তাফসির সেরা যমুফাস্সির 0২. ০৩. 08. করেছেন। তবে সাথে সাথে এর তথ্যগত ও উদ্দেশ্যগত ভাবের বিচ্যুতিগুলোর প্রতি অংগুলি নির্দেশ করেছেন। ইমাম যামাখশারী র.-এর কঠোর সমালোচক ইমাম হায়দার আল হারাবী পর্যন্ত বলেছেন, আল কাশশাফ একখানি মহামূল্যবান গ্রন্থ । এর মর্যাদা অতি উচ্চে। প্রাচীনদের রচনায় এর তুলনা পাওয়া যায় না। উত্তরকালেও এরূপ কোনো গ্রন্থ সংকলিত হয়নি। এর সুগঠিত ও প্রাঞ্জল বাক্যবিন্যাস সম্পর্কে বিজ্ঞজনদের এঁকমত্য সাধিত হয়েছে। এর সুদৃঢ় ও উন্নত বাচনভঙ্গী জ্ঞানী-গুণী ও পারদর্শীদের প্রশংসা কুড়িয়েছে । তাফসিরের নীতি নির্ধারণ, দলিল-প্রমাণ পরিবেশন, সূত্রাবলীর বিন্যাস, দাবি ও উদ্দেশ্য দৃঢ়করণে এতে কোনো প্রকার ক্রটি নেই । ইমাম জালালুদ্দিন সুয়ৃতী র. বলেন, ইলমুল বালাগাতের মাধ্যমেই আল কুরআনের ই'জাজ (অলৌকিকত্ব) উপলব্ধি করা যায়। এ বিষয়ে আল কাশশাফের রচয়িতা ছিলেন শ্রেষ্ঠ সম্রাট । ফলে তার এই গ্রন্থ উদয়াচল থেকে অস্তাচল (পূর্ব থেকে পশ্চিম) পর্যন্ত পাখা বিস্তার করেছে (ই.বি. কোষ, ৭ : ৪৮৪) শায়খ হায়দার পথ চলেছেন এবং এই দিকের পরিমার্জনের প্রতিই অধিক যত্নবান ছিলেন, সেই অবকাশে তার মাঝে সাহিত্য বৃত্তি শিকড় গেড়েছে। আর মু‘তাযিলাদের ভ্রান্ত আকীদা-বিশ্বাসের প্রতি চরমভাবে আকৃষ্ট থাকার কারণে তিনি গুণীদের শুভদৃষ্টি হতেও বঞ্চিত হয়েছেন। তিনি তার গ্রন্থে এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন যা গ্রন্থের ওজ্তবল্য স্রান করে দিয়েছে। তাতে এর গতিপথ পরিচ্ছন্ন থাকেনি । ফলে এর প্রবেশ পথ সংকীর্ণ হয়েছে ।** পরিপূর্ণ । মুরতাযিলাদের পদ্ধতিতে রচনা করা হয়েছে। যেমন আল্লাহর গুণাবলী ও পরকালে আল্লাহ দর্শন অস্বীকার করা হয়েছে। কুরআনকে সৃষ্ট বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া আল্লাহ তায়ালাকে বান্দার কাজের সৃষ্টা এবং ইচ্ছা পোষণকারী হওয়াকে অস্বীকার করাসহ মু‘তাযিলাদের পঞ্চচস্তম্ভ দ্বারা একে ভরপুর করা হয়েছে। তিনি আরো বলেন, আয যামাখশারী তার কিতাবে মু‘তাযিলাদের এই পঞ্চ মূলনীতি এমন ভাষায় উল্লেখ করেছেন যার রহস্য ও উদ্দেশ্য অধিকাংশ লোকই বুঝতে পারে না। এছাড়া এতে রয়েছে অনেক মিথ্যা হাদিস। উপরন্তু এতে সাহাবা ও তাবেয়ীদের উক্তি খুবই কম ।“** তাফসিরে কাশশাফের বিভ্রান্তি ও বিচ্যুতি: সাহিত্যের প্রতি ইমাম যামাখশারীর অত্যধিক ঝৌক এবং ই‘তিযালী মতাদর্শের প্রতি তার গোৌড়ামী স্বভাবতই তাফসিরে কাশশাফের মধ্যে প্রভাব বিস্তার করেছে। আরবি ভাষা সাহিত্য ঝংকারে তাফসিরখানি সর্বোচ্চ স্থানে সমাসীন হলেও ই'তিযাল সংক্রান্ত ভ্রান্তি ও বিচ্যুতির দোষে তাফসিরখানি অনেকাংশে দুষ্ট হয়েছে। পরবর্তী মুহাক্কিকগণ সেসব ভ্রান্তি ও বিচ্যুতির প্রতি অংগুলি নির্দেশ করেছেন। এছাড়া তারা বিভিন্ন পুস্তক রচনা করেও এসব বিচ্যুতি সনাক্ত করেছেন। নিম্নে আমরা এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। ৩৫. ইসলামী বিশ্বকোষ ৭ : ৪৮৫ ৩৬. আল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ১৩: ৩৮৬ - ৩৮৭ www.amarboi.org

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।