সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৮ সেরা তাফসির সেরা মুফাস্‌সির তাফসিরে কাশশাফের বৈশিষ্ট্য ও রচনা পদ্ধতি: আল্লামা যামাখশারী শুরুতে যে ভূমিকা বৈশিষ্ট্যাবলী জানা যায়। তিনি ৰলেন, যে সকল জ্ঞান দ্বারা অনুসন্ধিৎসু মন পূর্ণ হয়ে উঠে তন্মধ্যে ইলমুত তাফসির সর্বশ্রেষ্ঠ । একজন ফকীহ ইলমুল ফাতাওয়ায়ে (আইনশাস্ত্) যতোই পারদর্শী হোক, একজন মুতাকাল্লিম (ধর্মতাত্বিক) ধর্মতত্ত্ব যতোই অগ্রগামী হোক, একজন এঁতিহাসিক ইতিহাস ও কাহিনী জ্ঞানে যদি কালজয়ীও হয়, ওয়ায়েজ (ডউপদেশদাতা) যদি হাসান আল বাসরী র.-কেও ছাড়িয়ে যায়, কোনো নাহবী (ব্যাকরণবিদ) যদি সীবাওয়া রহ.-এর অপেক্ষাও ইলমুন নাহুর বড় দিকপাল হয়, কোনো ভাষাবিদ যদি হয় ভাষাবিদগ্ধ, তথাপি তাদের কেউই তাফসিরের গতিপথে অগ্রগামী হতে পারে না এবং তার রহস্য প্রবাল উত্তোলন করতে সক্ষম হয় না, একমাত্র এ ব্যক্তি ছাড়া, যিনি আল কুরআনের জন্য নির্দিষ্ট জ্ঞানদ্বয় তথা ইলমুল মায়ানী ও ইলমুল বায়ান (৷ + ও=১৷ ০) -এ ব্যুৎপত্তি লাভ করেছেন, এর সুদীর্ঘকালীন তত্্বানুসন্ধানে ব্যাপৃত থেকেছেন। তদুপরি তিনি অন্য জ্ঞানভাণ্তার থেকে পর্যপ্ত অংশ লাভ করেছেন, গবেষণা ও মেধার সমন্বয় সাধন ৰকুরেছেন। বিপুল পরিমাণ অধ্যয়ন ও আলোচনা-পর্যালোচনা করেছেন। ইলমুল ইরাবের হয়েছেন সুযোগ্য অশ্বারোহী । ৰইপুন্তক সংগ্রহে থেকেছেন সকলের সম্মুখভাগে । গদ্য ও পদ্যের রচনাবলীতে একজন সাহসী যোদ্ধা ৷ কিভাবে কথামালার গাথুনি গাথতে হয় এবং কিভাবে ছন্দবিন্যাস করতে হয় সে সম্পর্কে সম্যক অবগত ৷ যামাখশারীর এ বর্ণনার আলোকে তার তাফসির গ্রন্থের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় ।"" ০১. এতে ইসলামি আকাইদের দার্শনিক ব্যাখ্যা প্রদানের প্রতি অধিকতর দৃষ্টি দেয়া হয়েছে । ০২. এতে কুরআন মজীদের বিভিন্ন আয়াতের ব্যাকরণগত ব্যাখ্যা বর্ণনা করা ছাড়াও ভাষার প্রাঞ্জলতা ও সাবলীলতা, অলংকার, বাচন রীতি ও অতি উচ্চাঙ্গ প্রকাশ রীতি, তথা আকর্ষণ করতে চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে তিনি কুরআন মজীদের অনন্য ও অপ্রতিদ্বন্ধী হবার বিশ্বাসকে দলিল-প্রমাণ দ্বারা শক্তিশালী করে দেখিয়েছেন। ০৩. তাফসির, বর্ণনায় লেখক কুরআন মজ্জীদের আয়াতগুলোর আভিধানিক ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ ও পর্যালোচনার প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখেছেন এবং এর সৌন্দৰ্য ফুটিয়ে তুলেছেন। 08. বিভিন্নরূপ কিরাআতের অনুসন্ধানমূলক পূরণংঙ্গর পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ০৫. এর শব্দ চয়ন ও বাৰ্ৰিন্যাসের বৈয়াকরণিক পর্যালোচনা করেছেন। ০৬. মোহনীয় বাগধারা (/24) ঞ নীত্িবাক্যের মলোজ্ঞ ব্যাখ্যা প্রদান করেছেন। ০৭. কুরআনের ইজায ফুটিয়ে তোলার ব্যাপারে যত্নবান হয়েছেন। ০৮. আরবদের কাব্য জৌলুস ফুটিয়ে তুলতে সার্থক চেষ্টা করেছেন। ০৯. অর্থগত্ত ব্যাপ্তি প্রকাশ করেছেন। তিনি একে সার্থক সৃষ্টি হিসেবে উপলব্ধি করে বলেছেন: ৩০. ইসলামী বিশ্বকোষ ৭: ৪ুচ৩, আত তাফসির ওয়াল মুফাশসিরূন ১: ৪৩১ www.amarboi.org

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।