তাফসিরে কাশশাফ ২৭ খ. ড. রুমী বলেন, ইমাম যাহাবী বলেছেন: মাহমুদ বিন উমার যামাখশারী ব্যক্তি জীবনে ভালো মানুষ ছিলেন, তবে ইতিযালী আকীদার দিকে মানুষকে দাওয়াত দিতেন। আল্লাহ তায়ালা আমাদেরকে হেফাজত করুন। তার তাফসির থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আকীদাগত বিভ্রান্তি রয়েছে, যা অনেক লোকই জানে না। এজন্য আমাদের ফিকহবিদগণ তার তাফসির অধ্যয়ন করা হারাম বলে আখ্যায়িত করেছেন ।** তাফসিরে কাশশাফ: তাফসিরে কাশশাফ ইমাম যামাখশারীর অনন্য ও বিস্ময়কর সৃষ্টি । নিমে এর পরিচয় তুলে ধরা হলো: নাম : তাফসির আল কাশ্শাফ একটি প্রসিদ্ধ তাফসির গ্রন্থ । এ তাফসিরের পূর্ণ নাম ddl = 0 bY 14 3 | IU = ০:5 (আলকাশশাফ আন হাকাইকিত তানযীল ওয়া উম়ুনিল আকাবীল ফী উজুহিত তা’বিল) ৷ নামের বাংলা অর্থ হলো : আল কুরআনের রহস্য উন্মোচন এবং এর ব্যাখ্যার ব্যাপারে উৎকৃষ্ট মতসম্ভার উদ্ঘাটন । রচনাকাল: উক্ত গ্রন্থ রচনার সময়ে গ্রন্থকারের বয়স ছিলো ষাট-সত্তরের মাঝামাঝি । এর রচনা কার্যে তার ভাষায় আবু বকর আস সিদ্দীক র.-এর খেলাফত কালের সমপরিমাণ সময় লেগেছে (অর্থাৎ ২ বৎসর চার বা তিন মাস নয় দিন)। ৫২৮ হি. ২ রবিউল আউয়াল সোমবার দ্বিপ্রহরে রচনা কার্য সমাপ্ত হয়।* রচনার কারণ ও পটভূমি: গ্রন্থকার তার তাফসিরের ভূমিকায় লিখেছেন, আমি লক্ষ্য জিজ্ঞেস করে থাকেন । আমি তাদেরকে নির্দিষ্ট আয়াতের নানা রহস্য উদঘাটন করে দিতাম। ফলে তারা এজন্য সপ্রশংস মন্তব্য করতো এবং বিস্ময়াভিভূত হতো। আল কুরআনের রহস্য উদঘাটন শীর্ষক একখানি গ্রন্থ রচনা করি। আমি ক্ষমা চাইলাম । তারাও পুনরাবৃত্তিতে নিরত রইলো এবং আল আদল ওয়াত্ তাওহীদপস্থী (মু‘তাজিল৷) আলিম সম্প্রদায় দ্বারা আমার উপর চাপ সৃষ্টি করলো । সুতরাং আমি সূরা আল ফাতিহা ও সূরা আল বাকারার কিয়দংশের তাফসির প্রণয়ন করলাম । প্রচুর প্রশ্বোত্তরের সমন্বয়ে এর আলোচনা অত্যন্ত দীর্ঘায়িত হয়েছিল । অতঃপর আমি বাইতুল্লাহর সান্নিধ্যে কিছুকাল কাটাবার উদ্দেশে যখন তথায় উপনীত হলাম, তখন সেখানে ইমাম হাসান রা.-এর বংশধর একজন মহান সায়্যিদের সাথে সাক্ষাৎ হলো। তীর নাম আবুল হাসান আলী ইবনে হামযাহ ইবনে ওয়াহ্হাব। উল্লেখিত বিষয়ে তার উৎসাহ ছিলো সকলের চেয়ে বেশি । আমি কোনোক্রমেই তার অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। অতঃপর পূর্বাপেক্ষা কিছু সংক্ষিপ্তাকারে রচনাকার্য আরম্ভ করলাম । তবে এতে পর্যাপ্ত পরিমাণ উপকারী আলোচনার সমাবেশ ঘটেছে।* ২৬. আল ফাতাওয়া, ইবনে তাইমিয়া ১৩ : ৩৮৬ ২৭. দিরাসাত ফী উলুমিল কুরআন, ড. রুমী : ১৮০ ২৮. ইসলামী বিশ্বকোষ ৭: ৪৮৪ ২৯. আত তাফসির ওয়াল মুফাসসিরীন ১: ৪৩০ www.amarboi.org
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।