২৬ সেরা তাফসির সেরা মুফাস্সির ৯৮০, ৩) এটি হাদিস বিষয়ে লিখিত গ্রন্থ । জ. খাসায়িসুল অশারাতিল কিরামিল বারারাহ (5,4 6595 ,২5। ০:৬2>) এটিও হাদিস বিষয়ে লিখিত একটি গ্রন্থ ৷” ইমাম যামাখশারীর পাণ্ডিত্য: তিনি ছিলেন বিখ্যাত আরবি সাহিত্য ও ভাষাতত্বববিদ, ফিকহ শাস্ত্রবিদ এবং আকাইদ ও যুক্তিবিদ্যা বিশারদ ৷** পার্সিক বংশোড়ুত হওয়া সত্বেও তিনি আরবি ভাষায় শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। তিনি স্বীয় মাতৃভাষা ফারসীতে শুধু প্রাথমিক পর্যায়ের ছাত্রদের শিক্ষা দিতেন। তিনি আরবি ভাষা ও সাহিত্যে এক বিস্ময়কর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। একথা প্রমাণ করার জন্য তার রচিত বিভিন্ন এস্থই যথেষ্ট ।** ফিকহী মাসলাক ও ইমাম যামাখশারী: ইমাম যামাখশারী ফিকহী চিন্তাগোষ্ঠীর দিক থেকে হানাফী মাজহাবের অনুসারী ছিলেন। তবে তিনি হানাফী মাসলাকের অনুসারী হলেও এ ব্যাপারে তার মধ্যে কোনো ধরনের তাআস্সুব (০5) বা গোঁড়ামী ছিলোনা ৷ তাফসিরে কাশশাফে তার ফিকহী মাসয়ালার আলোচনাই এর শ্রেষ্ঠ প্রমাণ ।* ইয়াম যামাখশারীর আকীদা-বিশ্বাস ও মনীষীদের মন্তব্য: ইসলামি আকীদার দিক দিয়ে ইমাম যামাখশারী মু‘তাযিলী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। এ আকীদা নিয়ে তিনি রীতিমত গর্ববোধ করতেন । তিনি সবার সামনে এ বিশ্বাস মুক্ত কণ্ঠে প্রচার করে বেড়াতেন।** কারো সাথে দেখা করতে গেলে এই বলে খবর পাঠাতেন যে, আবুল কাসেম মুরতাযিলী দরজায় দাড়িয়ে আছেন এবং গৃহকর্তার সাথে দেখা করতে চাচ্ছেন ।** তিনি আল কুরআনকে 'সৃষ্ট' বিশ্বাস করতেন, যা মূলত মু'’তাযিলী আকীদা । তিনি তীর তাফসির গ্রন্থের ভূমিকায় আল কুরআনকে সৃষ্ট বলে ঘোষণা দেন। তিনি প্রারম্ভিক খুতবায় বলেন : ০ 5১> ৩১ & ৭।। পরবর্তীকালে কোনো শুভাকাঙ্কী খর পরামর্শে তিনি এ শব্দটি পরিবর্তন করে লিখেন : ৩% = 54) 4 ১০ । তিনি তীর এই ইতিযালী আকীদা তীর তাফসিরের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছেন। তিনি তার ইতিযালী মতবাদের পক্ষে সব ধরনের অপচেষ্টা চালিয়েছেন। যেসব আয়াত বাহ্যিকভাবে তার দৃষ্টিভঙ্গীর সাক্ষ্য দেয়, তিনি তা অত্যন্ত আগ্রহভরে গ্রহণ করতেন। আর যা তার মতবাদের বিপক্ষে পেতেন, তিনি তার অপব্যাখ্যা করার চেষ্টা করতেন ।** ইমাম যামাখশারী আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বিরুদ্ধে খুবই কঠোর মনোভাবাপন্ন ছিলেন। তাদেরকে অত্যন্ত তাচ্ছিল্যভরে উল্লেখ্য করতেন । তাদের উক্তিগুলো ঘৃণ্যভাবে ও উপহাসের ছলে উল্লেখ করতেন ।** ইমাম যামাখশারীর এ আকীদা সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন। যেমন : ক. ইমাম ইবনে তাইমিয়া বলেন : ‘ইমাম যামাখশারী যু‘তাযিলী মতবাদে বিশ্বাসী হবার কারণে আল্লাহ তায়ালার সিফাত, আল্লাহর দর্শন ইত্যাদি অস্বীকার করতেন। তিনি আল কুরআনকে সৃষ্ট মনে করতেন ।** ১৮. RL SE টুমি : ৫১৬ পূ. ১৯. দির কুরআন ১৮০ পূ. ২০. ইসলামী বিশ্বকোষ ২১: ৫১৬ পৃ. Li ২১. আত্ তাফসীর ওয়াল মুফাসসিরুন ১: ৪৭৪8, সিয়ার আলামিন নুবালা ২: ৫৬৮৭ (নং ৪৯০৭) ২২. আল বিদায়াহ ওয়ান নিহায়াহ ১২: ২১৯ পৃ. ২৩. আত্তাফসীর ওয়াল মুফাস্সিরুন ২৪. আত্তাফসীর ওয়াল মুফাস্সিরুন ২৫. দিরাসাত ফী উলুমিল কুরআন ১৮০, আত্তাফসীর ওয়াল মুফাস্্সিরুন ১: ৪৭৬ www.amarboi.org
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।