সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ সেরা তাফসির সেরা মুফাস্‌সির নাম ও বংশ পরিচয়: ইমাম যমাখশারীর পূর্ণ নাম আবুল কাসিম মাহমুদ বিন উমার বিন মুহাম্মদ বিন উমার আল-খাওয়ারিযমী জারুল্লাহ আয্‌ যামাখশারী। তিনি পারসিক বংশোদুত ৷ তিনি বিখ্যাত আরবি সাহিত্যিক, ভাষাতত্বববিদ, ফিক্হশাস্তরবিদ, আকাইদ ও যুক্তিবিদ্যা বিশারদ ছিলেন ৷” জন্ম ও মৃত্যুঃ তিনি ২৭ শে রজব, ৪৬৭ হিজরি মোতাবেক ৮ই মার্চ, ১০৭৫ সনে খোরাসান প্রদেশের খাওয়ারিজম জেলার যামাখশার গ্রামে জন্ুগ্রহণ করেন এবং ৯ই জিলহজ্ঞ আরাফার রাতে ৫৩৮ হিজরি মোতাবেক ১৪ই জুন, ১১৪৪ সালে খাওয়ারিজম জেলার অন্তর্গত জুরজানিয়া শহরে মক্কা থেকে প্রত্যাবর্তনের পর ৭০বছর বয়সে মৃত্যুবরণ করেন৷" প্রখ্যাত পর্যটক ইবনে বতুতা যখন জুরজানিয়া শহরে পৌছেন তখন ইমাম যামাখশারীর সমাধি সেখানে বিদ্যমান ছিলো ।* বর্ণিত আছে যে, বরফ পড়ে তার পা ভেঙ্গে গিয়েছিল । এজন্য তিনি কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতেন ।£ শিক্ষাসফর ও দেশ ভ্রমণ: ইমাম যামাখশারী জ্ঞানার্জনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন। স্বীয় গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। অতঃপর একজন শিক্ষার্থী হিসাবে দেশ-বিদেশ ভ্রমণ করতে করতে তিনি পবিত্র মক্কায় পৌঁছেন। তিনি সেখানে বিশিষ্ট আলিম ও শাইখ ইবন ওয়াহ্‌হাব রহ.-এর ছাত্র হিসাবে কিছু কাল শিক্ষা গ্রহণ করেন। ইমাম যামাখশারী ইতিপূর্বেই সাহিত্য ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন। তাই মন্ধা গমনের পথে তিনি বাগদাদ পৌঁছলে হযরত আলী বংশীয় আলিম হিবাতুল্লাহ ইবন আশ-শাজারী সেখানে তাকে অভ্যর্থনা জ্ঞাপন করেন। এখানে তিনি বিশিষ্ট আলেমদের সাথে সাক্ষাৎ করেন এবং জ্ঞান অর্জন করেন। অনেকবার তিনি খোরাসানে প্রবেশ করেন। তিনি যেখানেই আগমন করতেন সেখানকার অধিবাসীরা তার নিকট সমবেত হতেন এবং তীর শিষ্যত্ব গ্রহণ করতেন তিনি যার সাথেই বিতর্কে লিপ্ত হতেন তিনি তার পাণ্ডিত্যের ব্যাপারে স্বীকৃতি দিতেন। তার খ্যাতি এতোদূর গিয়ে পৌছেছিল যে, তিনি তার যুগের অপ্রতিদ্বন্থী আলেম হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন। বাগদাদে তিনি নসর ইবন বাতির ও অন্যান্যদের থেকে ইলম শিক্ষা করেন। তার অসংখ্য ছাত্র রয়েছে। তারা অনেকেই বড় বড় আলিম ছিলেন ।* জারুল্লাহ উপাধি: তিনি পবিত্র মক্কায় অবস্থিত কাবা ঘরের চত্বরে দীর্ঘকাল অবস্থান করেছিলেন বলে তাকে জারুল্লাহ আল্লাহর প্রতিবেশী উপাধিতে ভূষিত করা হয়।* এখানেই তিনি তীর তাফসিরে কাশ্শাফ রচনা করেন । অত:পর দেশে প্রত্যাবর্তন করেন৷" রচনাবলী: ইমাম যামাখশারী লেখার ক্ষেত্রে ছিলেন এক বিদ্যুৎগতিসম্পন্ব ঘোড়সওয়ার । তার লেখনী শক্তি ছিলো অত্যন্ত প্রখর ও গতিশীল । তার অসংখ্য রচনাকর্ম রয়েছে। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। ১. আল বিদায়াহ ওয়ান নিহায়াহ, ইবনে কাসীর, ১২: ২১৯ ২য় সংস্করন ১৯৭৭ সাল, তারতীরুল কামুসুল মুহীত। : ২. আল বিদায়াহ ওয়ান নিহায়াহ, ১২: ২১৯, দিরাসাত ফি উলুমিল কুরআন, পৃ. ১৮০ ৩. ইসলামী বিশ্বকোষ ২১: ৫১২ পৃ. 8. সিয়ারু আলামিন নুবালা ২: ৫৬৮, জীবনী ৪৯০৭ ৫. সিয়ারু আ'লামিন নুবালা ৫৬৮ পৃ. ৪৯০৭ ৬. সিয়ারু আ’লামিন নুবালা ৫৬৮ পৃ. ২য় খন্ড নং ৪৯০৭ ৭. দিরাসাত ফী উলুমিল কুরআন : পৃ. ১৮০ www.amarboi.org

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।