সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

(0 ইমাম যামাখশারী ও তার তাফসিরে কাশশাফ এ.কিউ.এম. আবদুল হাকিম মাদানী ভূমিকা: ০৮১ ৷ J ০ 2 Di Lally Al os Bb Aad ~~ Ll ond en deh Bl 13 4৮-৮!১ 1 এ আল কুরআন আল্লাহ রববুল আলামীন এর শাশ্বত বাণী, যা নিরবচ্ছিন্নভাবে তেইশ বছরে রসূলুল্লাহ সা.-এর উপর নাযিল হয়েছে। এ মহাগ্রস্থের ব্যাখ্যা সম্বলিত শাস্ত্রকে ইলমে তাফসির বলা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অতীব প্রয়োজনীয় একটি শাস্ত্র । কারণ আল্লাহ তায়ালার এ বাণী ব্যাপক অর্থবোধক ও অতীব সংক্ষিপ্ত । এর সঠিক ও বাস্তবভিত্তিক মর্মার্থ অনুধাবন করতে হলে তাফসির শাস্ত্রের মুখাপেক্ষী হওয়া ব্যতীত সম্ভব নয়। এছাড়া রসূলুল্লাহ সা.-এর অন্যতম গুরুদায়িত্ব ছিলো আল কুরআনের ব্যাখ্যা করা। তাই আমরা দেখতে পাই, আলেম সম্প্রদায়ের একটি বড়ো জামায়াত আল কুরআনের তাফসির করতে এগিয়ে এসেছেন । অবশ্য তারা তাফসির করার ক্ষেত্রে একই ধারা বা পদ্থা অবলম্বন করেননি। কেউ তাফসির করার ক্ষেত্রে রিওয়ায়াতকেই অবলম্ন করেছেন। একে তাফসির বির রিওয়ায়াত বলা হয়। আবার অন্যরা তাফসির করার ক্ষেত্রে দিরায়াতকে প্রাধান্য দিয়েছেন। একে তাফসির বিদ দিরায়াত বলা হয় । এভাবে উভয় ধারায় শত শত তাফসির গ্রন্থ রচিত হয়েছে। এর প্রথম ধারার সাথে তাফসিরের মধ্যে রয়েছে: তাফসিরে তাবারী, তাফসিরে ইবনে কাসীর, তাফসিরে বা' তাফসিরে সুয়ৃতী, তাফসিরে শিনকীতীসহ অসংখ্য তাফসির গ্রন্থ । আর দ্বিতীয় ধারার সাথে সম্পৃক্ত তাফসিরের মধ্যে রয়েছে তাফসিরে রাজী, তাফসিরে আলুসী, তাফসিরে শাওকানী, তাফসিরে যামাখশারী, তাফসিরে বায়দাৰী, তাফসিরে আবুল আ‘লা মওদূদী, তাফসিরে মুফতী শফী, তাফসিরে সাইয়্যেদ কুতুব, তাফসিরে জালালাইনসহ অগণিত তাফসির গ্রন্থ । যেসব মনীষী দ্বিতীয় ধারা অবলম্বনে তাফসিরের কিতাব রচনা করেছেন তাদের মধ্যে ইমাম যামাখশারী শীর্ষস্থানীয় । রচনাশৈলী, বাক্যবিন্যাস ও ভাষার চাতুর্যে এ গ্রন্থটি অপ্রতিদ্বন্দী । এর বর্ণনাভঙ্গি, রচনার নৈপুণ্য, বাকশৈলী, যুক্তি-প্রমাণ, ভাষার কারুকার্য ও অসাধারণ ভাব-গান্ভীর্যের কারণে শত্রু-মিত্র, আধুনিক ও প্রাচীন সকল মহলই এর প্রশংসা করেছেন। তবে মু‘্তাযিলী বাতিল আকীদার কারণে তিনি তার বাতিল নির্ভেজাল ও হকপদ্থী তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপর আক্রমণ করতে পিছপা হননি এবং বাতিল মত ও আকীদা প্রচারেও কার্পণ্য করেননি । তবে আহলে সুন্নাত সম্প্রদায় এসব বাতিল আকীদাগুলো চিহ্নিত করে বই পুস্তক লিখেছেন এবং তার তাফসিরের ব্যাপারে জনগণকে সতর্ক করেছেন। এটি ইমাম যামাখশারীর জীবনী ও তার তাফসিরে কাশশাফের পরিচয় নিয়ে লিখিত একটি সংক্ষিপ্ত প্রবন্ধ । এতে তাঁর জীবনীর সাথে সাথে তাঁর তাফসিরের পক্ষে ও বিপক্ষে অবস্থানের মূল কারণ ও তাৎপর্য উন্মোচনের চেষ্টা করেছি । নিম্নে তাঁর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। www.amarboi.org

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।