তাফসিরুত তাবারী ২১ ঘটনাপপ্তী ও কিচ্ছা-কাহিনী, তাদের নবী, তাদের উম্মাত প্রভৃতিকে কেন্দ্র করে বিভিন্ন বৰ্ণনাও ছড়িয়ে দিয়েছে। এগুলো ইসরাঈলী বর্ণনা নামে খ্যাত । এগুলো আজগুবি মিথ্যা কিচ্ছা-কাহিনী দ্বারা পরিপূর্ণ । কুরআনের তাফসিরের ক্ষেত্রে অনেক মুফাসসির এসব ইসরাঈলি বর্ণনার আশ্রয় নিয়েছেন । ইবনু জারীর তাবারী র.ও এর ব্যতিক্রম নন। মূলত এই ইসরাঈলিয়াত ইবনু আব্বাস রা., আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রা., মুজাহিদ, ইকরিমাহ, সাঈদুবনু যুবায়ির রাহিমাহমুল্লাহ প্রমুখ সূত্রে বর্ণিত হলেও এগুলো কখনো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়। বরং এগুলোর মূল সূত্ৰ হচ্ছে আহলে কিতাব ।*” আসলে ইবনু জারীর তাবারী র. এইসব ইসরাঈলী বর্ণনা গ্রহণ করার কারণে তার তাফসিরের মান কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেক সময় ইসলামি ‘আকীদার সাথে সংঘর্ষপূর্ণ ইসরাঈলী বর্ণনা হয়তো বা অলক্ষ্যে তিনি তার এহ্থে উল্লেখও করেছেন।. যেমন দাউদ ‘আলায়হিস সালাম অন্য কারো স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার মতো জঘন্য বর্ণনার উদ্ধৃতি ।* আসলে তিনি একজন মহান নবী । তিনি নিষ্পাপ । এই বর্ণনাটি আহলুস সুন্নাত ওয়াল জামা'আতের বিশুদ্ধ আকীদার সাথে সাংঘর্ষিক । তারপরও ইসরাঈলী বর্ণনার উদ্ধৃতি দিয়ে ইবনু জারীর তাবারী র. এটাকে তার তাফসির গ্রন্থে নিয়ে এসেছেন যা মোটেও যুক্তিযুক্ত হয়নি । উল্লেখ্য যে, কোনো ইসরাঈলী বর্ণনার বক্তব্য যদি আল-কুরআন ও হাদীছ সমর্থিত হয় তবে তা গ্রহণযোগ্য হতে পারে। ইবনু জারীর তাবারী র. সম্ভবত সেইগুলো উল্লেখ করতে গিয়ে অলক্ষ্যে কিছু ভুল ও অগ্রহণযোগ্য বর্ণনাও নিয়ে এসেছেন। মোটকথা ইবনু জারীর তাবারী র.-এর এই তাফসির গ্রন্থে কম বেশি যাই দুর্বলতা থাক না কেনো মূলত এই অনবদ্য গ্রন্থটি তাফসির শাস্তরকে শুধু সমৃদ্ধ করেনি, বরং অসংখ্য তাফসিরের উৎসস্থূল হিসেবে আজও গণ্য হচ্ছে। অনেক বিদন্ধ মনীষী তার এই গ্রন্থের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মনীষীদের দৃষ্টিতে তাফসিরুত তাবারী: আস-সুয়ূতী রাহিমাহুল্লাহ বলেন: 115 bri) 1) =] ৮ +59 “তার গ্রন্থ সম্মানিত তাফসিরসমূহের অন্যতম, সেটি মর্যাদাগত দিক থেকে সর্বোচ্চ ৷" আন-নাববী রাহ.বলেন: 4 ০ ০ 1 ১%) 3 2 সো ০৮5 “ইবনু জারীরের তাফসির গ্রন্থের মতো কেউ কিছু প্রণয়ন করেননি ।”* আৰু হামিদিল ইসফারায়ীনী রাহিমাহুল্লাহ বলেন: = ০ ০ Hof >» এ 155 ৩13559010 == ০! “ইবনু জারীরের তাফসিরের জন্য কেউ চীন দেশে গেলেও তা তেমন বেশি কিছু হবেনা ।'*২ ২৮. আবু শাহবাহ, ড. মুহাম্মাদুবনু মুহাম্মাদ, আল-ইসরাঈলিয়াত ওয়াল মাওদূ'আতু ফিত তাফসীর, তাবিত ১২৩ পূ. তত রা, ২১খ. ১৭৪ ও পরবর্তী পৃষ্ঠাসমূহে সূরা সাদ এর ২১ ও তার পরবর্তী আয়াতসমূহের ণ। ৩০. আস-সৃয়ুতী, আল-ইতকান ফী উলুমিল কুরআন, তাবি. ১৮ পৃ. ৩১. আয-যারকানী, ২খগ্ড ২৯ পূ. www.amarboi.org
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।