২০ সেরা তাফসির সেরা মুফাস্্সির এখানে প্রথমোক্ত আয়াতে ঘোড়া, খচচর ও গাধাকে আরোহণ ও শোভার জন্য এবং দ্বিতীয় আয়াতে গবাদি পশুগুলোকে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকারের জন্য সৃষ্টি করার স্পষ্ট বর্ণনা এসেছে। এদ্বারা ফকীহদের একপক্ষ বলেছেন যে, ঘোড়া, খচ্চর ও গাধা যেহেতু শুধুমাত্র আরোহণ ও শোভার জন্য সেহেতু তা খাওয়া হালাল নয়। পক্ষান্তরে অন্যান্য চতুষ্পদ প্রাণী যেহেতু উপকারার্থে ও খাওয়ার জন্য সেহেতু সেগুলো খাওয়া বৈধ । ফকীহদের অপরপক্ষ বলেছেন, অন্যান্য চতুষ্পদ প্রাণীর সাথে সাথে ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খাওয়া বৈধ । মূলত এই সূরাতে মহান আল্লাহ তার অন্যান্য নিয়ামতের সাথে সাথে এই প্রাণীগুলোকে সৃষ্টির উদ্দেশ্যও বর্ণনা করেছেন। অর্থাৎ তার অনুগ্রহকে বান্দার নিকট পরিচিত করানো । এদ্বারা প্রথম আয়াতে উল্লিখিত ঘোড়া, খচ্চর ও গাধাকে আরোহণ ও শোভাবর্ধন ব্যতীত অন্য উপকারে ব্যবহার করা যাবে না, তেমনটি নয়। মূলত সেগুলোর গোশতও খাদ্য হিসেবে গ্রহণ করা বৈধ । ইবনু জারীর তাবারী র. এই উভয় পক্ষের মতামত নামসহ বিস্তারিতভাবে উপস্থাপনের পর, তার নিজস্ব মত উপস্থাপন করেছেন। তিনি বলেন, “এ সম্পর্কে আমার নিকট দ্বিতীয় পক্ষ যেটি বলেছেন, অর্থাৎ ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খাওয়াকে বৈধ বলে মনে করা সঠিক । কেননা আরোহণ করার কথা দ্বারা এগুলো অন্য উপকারে ব্যবহার বৈধ নয়, এটি সঠিক নয়। তাহলে অর্থ দাড়াবে, যেগুলো উষ্ণতার উপকরণ এবং উপকার ও খাদ্য হিসেবে গ্রহণের জন্য বলে উল্লেখ হয়েছে, সেগুলোতে আরোহণ করাও বৈধ হবেনা, অথচ উম্মাতের ইজমা অনুষ্ঠিত হয়েছে এই কথার উপর যে, থাকলে তা অবশ্যই হারাম বলে গণ্য হবে।** সুতরাং এদ্বারা প্রমাণিত হলো, ইবনু জারীর তাবারী র. তার তাফসির গ্রন্থে অভিনব পদ্ধতিতে ফিকহী মাসআলাগুলোও উপস্থাপন করেছেন এবং কোন মতটি প্রণিধানযোগ্য তাও যুক্তি-তর্কের মাধ্যমে উপস্থাপন করতে সচেষ্ট হয়েছেন। ৮. বিভ্রান্ত সম্প্রদায়ের মতামত খণ্ডন: ইবনু জারীর তাবারী র. তার তাফসির গ্রন্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতকে প্রতিষ্ঠিত করেছেন। সাথে সাথে বিভ্রান্ত সম্প্রদায়ের মতকে কুরআন, সুন্নাহ ও যুক্তিতর্ক দ্বারা খণ্ডন করে ভ্রান্ত প্রমাণ করার চেষ্টা করেছেন। “মানুষ পরিপূর্ণ স্বাধীন, তাদের উপর আল্লাহর কোনো কর্তৃত্ব নেই’ কাদারিয়াহ (অনৃষ্টবাদী) সম্থদায়ের এই ভাত মতকে তিনি সূরা ফাতিহার শেষ আয়াতের তাফসিরে উপস্থাপন করে তার যথোচিত উত্তর দিয়েছেন।** ৯. ইসরাঈলী বর্ণনার উদ্ধৃতিদান: মহাগ্রন্থ আল-কুরআনে মহান আল্লাহ ৫০০টি জায়গায় বানু ইসরাঈল তথা ইয়াহুদিদের নিয়ে আলোচনা করেছেন, যা মূলত কুরআনের আলোচনার এক-পঞ্চমাংশ । মাক্কী সূরাসমূহের মধ্যে সূরা আল-আ'রাফ, ইউনুস, বানু ইসরাঈল, ত্বহা, আশ-শূরা, আল-কাসাস, মু'মিন, আদ-দুখান এবং মাদানী সূরার মধ্যে আল-বাকারাহ, আলে-ইমরান, আল-মায়িদাহ, আল-মুজাদালাহ, আল-হাশর, আস-সফ ও আল-জুমু‘'আতে তাদের সম্পর্কে আলোচনা এসেছে। অপরদিকে ইয়াহুদী ও খৃষ্টান উভয় সম্প্রদায়ই তাদের দৃষ্টিকোণ থেকে প্রাচীন ২৫. সূরা আন-নাহাল, আয়াত: ০৫ ২৬. আত-তাবারী, ১৭খণ্ড ১৭৩-১৭৪ পূ. ২৭. প্রাগুক্ত, ১৭খণ্ড ১৯৫-১৯৬ পৃ. www.amarboi.org
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.