১৮ সেরা তাফসির সেরা মুফাস্সির ১. আয়াত উপস্থাপন : তাফসির শুরু করার পূর্বে তিনি সর্বপ্রথম এক বা একাধিক আয়াত উদ্ধৃত করেছেন। ২. আয়াতের ব্যাখ্যায় আয়াতের উদ্ধৃতিদান : তারপর তিনি উক্ত আয়াত অথবা এর অংশবিশেষের ব্যাখ্যার জন্যে কোনো আয়াত পেলে তা উল্লেখ করে এর ব্যাখ্যা আয়াতের দ্বারাই স্পষ্ট করার প্রয়াস পেয়েছেন, যেমন মহান আল্লাহ বলেন- ৬ 3 . 5 ]৷ ০১৯ অৰ্থ: “তোমরা দু'জন এই গাছের নিকটবর্তী হয়ো না।”** এখানে 5৯ শব্দটির অর্থ স্পষ্ট করার জন্য তিনি বলেন-3৮ ৪৮ ৫৬ ৮} :০ ১ 3 =, “আরবের বাগধারায় যা কাণ্ডের উপর স্থির দাড়িয়ে থাকে তাকে এ বলে।” যেমন মহান আল্লাহ বলেন- ১০০১ ৷) শ৯, “আর তারকা ও গাছপালা সিজদা করে।””* এখানে ॥>-) হচ্ছে লতাগুল্ম যা জমিনের উপরে বিছিয়ে রয়েছে আর >=} হচ্ছে যে গাছ কাণ্ডের উপর দাড়িয়ে রয়েছে" এখানে তিনি =] শব্দটির তাফসিরে যে অন্য আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তা স্পষ্ট । ৩. আয়াতের ব্যাখ্যায় অন্যান্য উৎসের ব্যবহার : এরপর তিনি উল্লিখিত আয়াত অথবা তার অংশবিশেষের তাফসির করতে গিয়ে সাহাবা রাদিআল্লাহু ‘আনহুম, তাবিঈন, তাবি তাবিঈন ও সালফে সালিহীন র.-এর বক্তব্য উদ্ধৃত করেছেন। পরবর্তীতে এই আয়াত অথবা এর অংশবিশেষের সাথে সংশ্লিষ্ট অন্য কারো কোনো বর্ণনা পাওয়া গেলে তা উল্লেখ করেছেন। এক্ষেত্রে কখনো কখনো তিনি বর্ণনাসমূহকে সমালোচনা করে যাচাই- বাছাই ও যুক্তির মাপকাঠিতে কোনো কোনো বর্ণনাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করেছেন। তবে অনেক সময় আবার সনদ যাচাই-বাছাই করেননি।*” তিনি প্রসিদ্ধ সাহাবা রাদিআল্লাহু ‘আনহুম ও তাবিঈগণ র. থেকে সরাসরি বিভিন্ন বর্ণনা গ্রহণ করেছেন। তন্মধ্যে ইবনু ‘আব্বাস রাদিআল্লাহু ‘আনহুমা হতে পাঁচটি সূত্রে, সাঈদ ইবনু জুবায়ির র. হতে দু'টি সূত্রে, মুজাহিদ র., কাতাদা ইবনু দি‘আমাহ র., হাসান বসরি র. এবং ‘ইকরিমাহ র. থেকে তিনটি সূত্রে, আদ-দাহহাক ইবনু মুযাহিম থেকে দু'টি এবং আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিআল্লাহু আনহু হতে একটি সূত্রে বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন। 8. অন্যান্য তাফসির থেকে তথ্য উপস্থাপন: তিনি আব্দুর রাহমান ইবনু যায়িদ ইবনু মুসলিম, ইবনু জুরায়িজ ও মুকাতিল র.-এর তাফসির গ্রন্থ থেকে তথ্য গ্রহণ করেছেন এবং তার উদ্ধৃতিও দিয়েছেন। মূলত এই তাফসিরকারগণ বিশ্বস্ত ও গ্রহণযোগ্য । পক্ষান্তরে মুহাম্মাদ ইবনু সাইব কালবি, মুকাতিল ইবনু সুলায়মান এবং মুহাম্মাদ ইবনু আমর ওয়াকিদী র.-কে আস্থাযোগ্য মনে না করার কারণে তাদের গ্রন্থ থেকে কোনো তথ্য গ্রহণ করেননি । ৫. বিভিন্ন কিরাআাত সম্পর্কে তথ্য উপস্থাপন: মহাগ্রন্থ আল কুরআনের অনেক জায়গায় বিকল্প পাঠকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। ১৫. সূরা আল-বাকারাহ, আয়াত: ৩৫ ১৬. সূরা আর-রাহমান, আয়াত: ০৬ ১৭. আত-তাবারী ১খ. ৫১৬ পৃ. ১৮. আয-যারকানী, মানাহিলুল ফানি ফী উলুমিল কুরআন, মিশর, তৃতীয় সংস্করণ, তাবি.২খণ্ড ২৯ পূ. ১৯. আল-হাওশান, যুসুফ, ২২ পৃ. www.amarboi.org
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।