১৬ সেরা তাফসির সেরা মুফাস্সির অদম্য জ্ঞানপিপাসা নিবারণের জন্যে বসরা, কুফা, খুরাসান, দামিস্ক ও মিসরও ভ্রমণ করেন। তবে তিনি তার শেষ জীবন বাগদাদেই অতিবাহিত করেন। শিক্ষকমণ্ডলী ও ছাত্রবৃন্দ : তার উল্লেখযোগ্য শিক্ষকমণ্ডলী হচ্ছেন আহমাদ ইবনু মানি" (মৃত্যু ২৪৪ হি:), আবী কুরায়িব, হান্াদ ইবনুস সারী (মৃত্যু ২৪৩ হি:), ইউনুস ইবনু আব্দিল আ'লা (মৃত্যু ২৪৫ হি:)“, আল-হাসান ইবনু মুহাম্মাদ আল-জা‘ফারানী, আব্দুল হাকীম মুহাম্মাদ, আব্দুর রাহমান, আব্দুল ওয়াহহাব, মুহাম্মাদ ইবনু বাশশার (মৃত্যু ২৫২ হি:), ইবনু দার, মুহাম্মাদ ইবনু মুসার্না র. প্রমুখ । তার উল্লেখযোগ্য ছাত্র হচ্ছেন- কাজী আবূ বাকর আহমুদুবনু কামিল, আব্দুল আযীয ইবনু মুহাম্মাদ আত্ তাবারী, আবু ইছাহাক ইবনু ইবরাহীম আত্ তাবারী, আবুল হাসান আহমাদ ইবনু ইয়াহ্ইয়া, আৰৃ বাকর আহমাদুবনু মূসা, আবুল কাসিম সুলায়মানুত তাবারানী রাহিমাহুমুল্লাহ প্রমুখ ৷” ইবনু জারীর রাহিমাহুল্লাহ ও ফিক্হ শাস্ত্র : প্রথমদিকে তিনি শাফি‘ঈ মাযহাবের ফিকহ শাস্ত্রে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেন এবং শাফি‘ঈ মাযহাবের বিশিষ্ট পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করনে। তবে কিছুদিন যেতে না যেতেই তিনি মাযহাবী দৃষ্টিভংগি বর্জন করে মুজতাহিদ হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি তখন থেকেই সকল মাযহাবের উর্ধ্বে উঠে, যে মতকে আল-কুরআন ও সুন্নাহের আলোকে প্রাধান্য পাওয়ার যোগ্য মনে করতেন, সেটাকেই অগ্রাধিকার দিতেন। সেই সময়ে ইরাকে হাম্বালী মাযহাবই অনুসৃত হতো । তিনি কোনো বিশেষ মাযহাবকে অনুসরণ না করার কারণে হাম্বালী মাযহাবের অনুসারীদের পক্ষ থেকে যথেষ্ট নিগৃহীত হন। এর ফলে সকলেই তাকে বর্জন করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ছড়ানো হয়। এক পর্যায়ে তাকে শিয়া বলেও অভিযুক্ত করা হয়।* আসলে তিনি কখনো শিয়া ছিলেন না। শিয়াদের মধ্যে সে সময়ে আবু জা'ফার মুহাম্মাদ ইবনু জারীর ইবনু রুস্তাম” নামে অন্য এক ব্যক্তি প্রসিদ্ধি লাভ করেন। আমাদের আলোচিত ইবনু জারীর র. ও উক্ত ব্যক্তির নামের মধ্যে সামঞ্জস্য থাকার কারণেও অনেকেই এই ইবনু জারীরকে শিয়া বলে ধারণা করে থাকেন, যা আসলে ঠিক নয় । ইবনু জারীর র.-এর রচনাবলী : তার উল্লেখযোগ্য কিতাবসমূহ হচ্ছে: ০১. আল জামি‘উল বায়ান আন তা'বিলি আয়িল কুরআন (তাফসিরুত তাবারী) ০২. তারীখুল উমাম ওয়াল মুলুক (তারিখুত তাবারী) ০৩. কিতাবু আদাবিন নাফসিল জায়িদাতি ওয়াল আখলাকিন নাফীসাহ 08. ইখতিলাফু ‘উলামায়িল আমছার ফি আহকামি শারায়ি*ইল ইসলাম ০৫. ছারিহুস সুন্নাহ ০৬. আল-ফাসলু বায়নাল কিরাআত.. ০৭. আদাবুল কুদাত ০৮. আদাবুন নুফুস ৫. আল-আদনারবী, Ht ৬. আল-হাওশান, ছামূদ, আল-আছারুল ওয়ারিদাহ আনিস সালাফি ফিল য়াহুদি ফি তাসফিরিত ১, রিয়াদ, ১৪২৪ হি, ১১পূ. ৭. আয-যাহাবী, ১৪খ ২৭৭ পৃ. ৮. প্রাগুক্ত, ১৪ খণ্ড ২৭২ পৃ. www.amarboi.org
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।