GQ ইবনু জারীর আত্ তাবারী ও তাফসির আত্ তাবারী ড.আ.ছ.ম.তরীকুল ইসলাম ভূমিকা: দীন ইসলাম হলো কালোত্তীর্ণ একমাত্র পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । এই জীবন ব্যবস্থার মূল উৎস হলো সর্বশেষ আসমানী কিতাব মহান সৃষ্টার মহান বাণী মহাবিস্ময় আল-কুরআনুল কারীম । এই মহাগ্রন্থ মানব জাতির হিদায়াতের উৎস৷ মানুষের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ এই মহাগ্রস্থের অনুসরণের মধ্যেই নিহিত । এই অলৌকিক কিতাবকে কেন্দ্র করে অসংখ্য অভিজ্ঞানের উদ্ভব ঘটেছে। তন্ুধ্যে তাফসির অভিজ্ঞান হচ্ছে অন্যতম । মহামহিম আল্লাহর এই বাণী মানুষ যাতে পরিপূর্ণভাবে অনুধাবন করে ধন্য হতে পারে, সেই অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই এই কিতাবের ব্যাখ্যা হিসেবে অসংখ্য তাফসির গ্রন্থ রচিত হয়েছে। এইসব তাফসির গ্রন্থের মধ্যে তাফসিরুত তাবারী সবিশেষ উল্লেখযোগ্য । তাফসির চর্চার স্বর্ণযুগ হিজরি তৃতীয় শতকে এই শাস্ত্রের ইমাম আবু জাফর মুহাম্মাদ ইবনু জারীর তাবারী র. বিস্তারিত অথচ মৌলিক তাফসির গ্রন্থটি রচনা করেন। এই নিবন্ধে প্রথমে এই জ্ঞান তাপসের জীবনী ও পরবর্তীতে তার অনবদ্য তাফসির খ্রস্থ নিয়ে সর্ধক্ষপ্ত আলোচনা করা হবে। ইবনু জারীর আত্ তাবারী রহ. নাম ও বংশ পরিচয়: তিনি হচ্ছেন আবু জা‘ফার মুহাম্মাদ ইবনু জারীর ইবনু ইয়াধীদ ইবনু কাছির ইবনু গালিব আত্ তাবারী রাহিমাহুল্লাহ ৷” তিনি আব্বাসী খলীফা আল-মু‘তাসিম বিল্লাহ-এর রাজত্বকালে কাস্পিয়ান হৃদের তীরবর্তী তাবারীস্তানের আমুল শহরে জনুগ্হণ করার কারণে তাবারী নামে খ্যাতিলাভ করেন।* জন্মকাল: তিনি ২২০ হিজরি সনে জন্মগ্রহণ করেন।* ইবনুছ সালাহ রাহিমাহুল্লাহ তার জন্ম সন ২২৪ হিজরি/৮৩৮ খৃঃ বলে উল্লেখ করেছেন।* এই দ্বিতীয় মতটি অধিক গ্রহণযোগ্য । শিক্ষা গহণ : তিনি সাত বছর বয়সে আল-কুরআনুল কারীম হিফজ করেন। নয় বছর বয়সে তিনি হাদীছ লেখা শুরু করেন। ১২ বছর বয়সে শিক্ষালাভের উদ্দেশ্যে রায় শহরে এবং পরবর্তীতে তদানীস্তন সাংস্কৃতিক রাজধানী বাগদাদ নগরীতে গমন করেন। সেখানকার প্রথিতযশা মনীষীদের নিকট থেকে তিনি তাফসির, হাদিস, ফিকহ, আরবি ভাষা-সাহিত্য, ইতিহাস, উদ্ছূভুল ফিক্হ, নাহু-ছরফ প্রভৃতি বিষয়ে বুৎপত্তি অর্জন করেন। উল্লেখ্য যে, তিনি মূলত ইমাম আহমাদ ইবনে হাম্বাল র. নিকট হাদীছ অধ্যয়নের জন্য বাগদাদে আসেন। তবে দুঃখের বিষয়, তিনি সেখানে পৌছানোর পূর্বেই আহমাদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেন। বাগদাদের পর তিনি ১. আল-কিফতী, জামালুদ্দীন, ইনবাউর রুওয়াত ‘আলা-আনবাহিন নুহাত, বায়রূত, ১৪২৪ হি. ২খণ্ড ১৪২ পূ. । ২. আল-আদনারবী, আহমদুবনু মুহাম্মাদ, তাবাকাতুল মুফাসসিরীন, মাদীনাহ, ১৯৯৭খৃ., ৪৭ পৃ. । ৩. আয-যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা', ১৪১৩ হি. বায়রূত ১খৃ. ২৬৭ পৃ. 8. ইবনুছ ছিলাহ,তাবাকাতুল ফুকাহায়িশ শাফিয়্যাহ, ১৯৯২, বায়রূত ১খৃ. ১০৬ পৃ., ইবনি খাল্লিকান, ওফয়াতুল আ‘যান ওয়া আনরাউ আবনায়িয যামান, বায়রূত, তাবি ৪খৃ. ১৯১ পৃ. www.amarboi.org
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।