কুরআন ব্যাখ্যার পদ্ধতি ১৫৭ . ক্লাসিক্যাল তাফসির শাস্ত্রে আরব ও আরবদের তৎকালীন সীমিত সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্যের প্রতিফলন বেশি ঘটায় সেখানে কুরআনের চিরন্তন ও সার্বজনীন সভ্যতাগত বৈশিষ্ট্যের ব্যাপক পরিস্ষুটন ঘটেনি । ফলে তৎকালীন বুদ্ধিবৃত্তিক চচরি ক্ষেত্ৰসমূহ, যেমন অলঙ্কার শাস্ত্র ও ভাষাতত্ব (Rhetorical & linguistic) কুরআন ব্যাখ্যার ক্ষেত্রে ব্যাপকতর স্থান দখল করে নেয়, যা অন্যান্য ফলিত ও সমাজ বিজ্ঞানের শাখাসমূহকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। . প্রাচীন তাফসির গ্রন্থসমূহ ইতিহাস-বর্ণনা নির্ভর । যেমন-কুরআন কেনো, কোথায়, কিভাবে ও কোন অবস্থায় নাযিল হয়েছে ইত্যাদি । ফলে সেখানে কুরআনের শাশ্বত প্রায়োগিক দিকনির্দেশনা তেমন গুরুত্ব পায়নি । এজন্যেই প্রাচীন তাফসির গ্রন্থসমূহ ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান উৎস হিসেবে পরিগণিত হয়ে আসছে । ইবনে কাসীর ও ইবনে জারীর আত্ তাবারীর তাফসির গ্রন্থদ্ধয় এ জাতীয় তাফসির । . কুরআন ও বিশ্ব-এর সমন্বিত পাঠ দরকার । কারণ বিশ্বচরাচর পরিচালনায় প্রাকৃতিক নিয়ম-নীতি (Naa! Law) নামে আমরা যে শৃংখলা দেখতে পাই কুরআনের দর্শনও তার অনুরূপ । অর্থাৎ কুরআন ব্যাখ্যায় এশী জ্ঞান ও যুক্তিনির্ভর জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। কুরআনের প্রথম ত পাঁচটি আয়াতে ‘পাঠ করো’ সংক্রান্ত যে দু'টি আদেশ এসেছে তার একটি ‘এশী বাণী’, পাঠ সংক্রান্ত এবং অন্যটি ‘বিশ্বচরাচর ও এর সম্পর্ক এবং বহুবিধ উপাদান’ পাঠ সংক্রান্ত সম্ভবত এ কারণেই কুরআন নাযিলের ধারাবাহিকতায় কুরআনকে না সাজিয়ে অন্যভাবে কুরআনকে সাজিয়ে সংকলন করা হয়েছিল। আর এই পদ্ধতির পাঠের মাধ্যমেই আমরা ‘এশী’ এবং যুক্তি’ এতদুভয়ের মধ্যকার সেই বিধ্বংসী সংঘর্ষ ও বিতর্ক এড়াতে পারবো । . কুরআনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটি আভ্যন্তরীণ বিরোধমুক্ত এবং এর আয়াতসমূহ পারস্পরিকভাবে সুসামঞ্জস্যপূর্ণ ও সুসমন্বিত, স্বতঃস্পষ্ট এবং পরস্পর পরিপূরক । অতএব কুরআন ব্যাখ্যার ক্ষেত্রে "Topical Context’ অর্থাৎ আয়াতকে বিশ্লেষণাধীন বিষয়ের আলোকে বুঝতে হবে' এ মূলনীতিকে যথাযথভাবে রক্ষা করতে হবে এবং এতেই কুরআনের তথাকথিত বিরোধ (2,5) এড়ানো সম্ভব হবে। হযরত উমর রা. একবার ইবনে আব্বাসকে মুসলমানদের মধ্যকার বিভিন্ন মতবাদে বিভক্ত হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি এই Topica! Context বা শানে নুযূল-এর মূলনীতি সংক্রান্ত অজ্ঞতাকেই কারণ হিসেবে উল্লেখ করেন। . নাস্খ (=) সংক্রান্ত ক্লাসিক্যাল দৃষ্টিভঙ্গির পুনর্মূল্যায়ন করে এর অপব্যবহার থেকে কুরআনের তাফসিরকে মুক্ত করা দরকার ৷ মূলত নাস্খ-এর সাথে শুধু কুরআনের ব্যাখ্যাই নয়, বরং গোটা ইসলামি শিক্ষা-সভ্যতার সংশ্লিষ্টতা রয়েছে। এটি এতোটাই ব্যাপকতর আকার ধারণ করেছে যে, আগেকার কালের আলেমগণের অনেকেই কুরআনের তথাকথিত তরবারির আয়াত (শা ফা)-এর মাধ্যমে পূর্ববর্তী ৮০ ০৫৮ ৩! 1৭,51 3 [= ২৮০) [= জাতীয় সব আয়াত মানসূখ হয়ে গেছে বলে দাবি করেন। যেমন ইবনুল আরাবী ও ইবনে www.amarboi.org
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।