সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ সেরা তাফসির সেরা মুফাস্্‌সির * ‘মাযমূম' বা নিন্দনীয়, যা শুধুমাত্র আন্দাজ-অনুমান নির্ভর । আর এ বিষয়ে রসূলুল্লাহ সা. বলেন: JUL on sani ys IB le sm ITAL DIU অতএব যে ‘তাফসির বির্‌ রায়’ সুষ্ঠু ইজতিহাদ ভিত্তিক ও কুরআন-হাদিস এর স্পিরিটের আলোকে প্রদত্ত এবং ইসলামি শরিয়তের উদ্দেশ্য অনুযায়ী সেটি প্রশংসনীয় ও গ্রহণযোগ্য (মামদুহ) হিসেবে গণ্য হবে। ‘তাফসির বির রায়'-এ সাধারণত নিম্নোক্ত ক্রটি-বিচ্যুতি ও দুর্বলতাসমূহ লক্ষণীয় । এতে কুরআনের ঙব্দতত্তব, ভাষাতত্ব, আইনী মূলনীতিসমূহ, নাযিলের প্রেক্ষাপট ও আয়াতের সামষ্টিক পাঠ, কুরআনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইত্যাদিকে উপেক্ষা করে শুধুমাত্র ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য, দর্শন, দৃষ্টিভঙ্গি ও সুবিধার প্রতি দৃষ্টি প্রদান করা হয়ে থাকে এবং স্পষ্ট আয়াতসমূহকে বাদ দিয়ে অস্পষ্ট আয়াতসমূহ অপব্যাখ্যা করে নিজেদের দৃষ্টিভঙ্গির সপক্ষে পরিচালিত করার প্রবণতা লক্ষণীয় । গ. তাফসির বিল ইশারাহ এটি হচ্ছে কুরআনের বাহ্যিক অর্থের (১, ৯৮ ) বাইরে আভ্যন্তরীণ অর্থের (৮৮ ৩া,5৷) আলোকে কোনো আয়াতকে ব্যাখ্যা করা । এ জাতীয় ব্যাখ্যা শুধু তাদের মাধ্যমে দেয়া সম্ভব যাদের অন্তর আল্লাহ তাআলা খুলে দিয়েছেন এবং তারা গভীর জ্ঞান ও দূরদৃষ্টি নিয়ে কুরআন বুঝতে পারেন। ইবনে আব্বাস রা. কর্তৃক সূরা আল নাস্রকে রসূলুল্লাহ সা.এর ইনতিকালের ইঙ্গিত ও ভবিষ্যতবাণী হিসেবে উল্লেখ করা এরই অন্ত ভুঁক্ত। অনেকেই এ জাতীয় তাফসির অস্বীকার করলেও হাফিজ ইবনুল কাইয়্যেম কয়েকটি শর্ত সাপেক্ষে এটিকে গ্রহণযোগ্য ও বৈধ বলে মত দেন। * আয়াতের সরল অর্থের বিপরীত না হওয়া । * অর্থটি শক্তিশালী ও সুস্থ হওয়া । * আয়াতে এ অর্থের কিছুটা ইঙ্গিত থাকা এবং * এই অর্থের সাথে আয়াতের সরল অর্থের কাছাকাছি মিল থাকা । ৫ . তাফসির শাস্ত্রের মূলনীতিসমূহ যুগে যুগে কুরআনের তাফসিরের বেলায় অধিকাংশ ক্ষেত্রেই নিমোক্ত পদ্ধতিসমূহ অবলম্বিত হয়ে এসেছিলো: ক. তাফসির সাধারণত কুরআন ভিত্তিক এবং অধিকাংশ ক্ষেত্রেই রসূলের সা. হাদিস, সাহাবা ও তাবেঈদের বক্তব্য নির্ভর ছিলো। তবে এটি ব্যাপকভাবে নির্ভরশীল ছিলো আরবি ভাষাজ্ঞান, আরবদের বাকরীতি-পদ্ধতি, রসূলের সা. যুগের এতিহাসিক পটভূমি ও কুরআন নাযিলের প্রেক্ষাপট কেন্দ্রিক ব্যক্তিগত বিচার- বিশ্রেষণের উপর ৷ এক্ষেত্রে ইসরাঈলিয়াতের ভূমিকা ছিলো বিশাল । যা ইহুদী ও খৃষ্টানদের অধিক হারে ইসলাম গ্রহণের সাথে সাথে আরো ব্যাপকতা লাভ করে। খ. দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আগেকারকালে কুরআনকে অতীত জাতিসমূহের ইতিহাসের উৎস, গায়েব ও আখেরাতের জ্ঞানের আঁকর হিসেবে অধিকতর ব্যবহার করা হতো। তাই সমাজ-রাজনীতি-অর্থনীতিসহ অন্যান্য দিকগুলো বিশ্রেষণে কুরআনকে তেমন ব্যাপকভাবে ব্যবহার করা হয়নি, যার ফলে আজকের মুসলিমদের এ সব ক্ষেত্রে বহুবিধ প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। www.amarboi.org

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।