সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন ব্যাখ্যার পদ্ধতি ১৫৫ 1203 SID 4 ALA SHV A OFS DN) PHYA Ul Ly. (64: ৮) * yn C0 তাছাড়া রসূলুল্লাহ সা. নিজেও বলেছেন: (42) = এ) ত cs SY আল্লামা সুয়ূতী রহ. তার গ্রন্থে রসূলুল্লাহ সা. প্রদত্ত কুরআনের ব্যাখ্যাসমূহ সূরা ভিত্তিক সংগ্রহ ও সংকলন করেছেন। উদাহরণ স্বরূপ কুরআনের সূরা আল বাকারার ১৮৭তম আয়াত >) 2 2749) LAL cp 2231 LL 5 ল% 5+ 12/19 1959 নাযিল হবার পর আদী বিন হাতিম রা. তার বালিশের নীচে সাদা ও কালো সূতা রেখে ঘুমাতেন এবং আয়াতের বাহ্যিক অর্থ অনুসারে রাতের আঁধারে সাদা ও কালো সূতা আলাদা করতে না পারা পর্যন্ত সাহরী খেতেন । রসূলুল্লাহ সা. বিষয়টি জানতে পেরে মন্তব্য করলেন, তুমি তো মোটা বুদ্ধির লোক । যদি তুমি সূতা দু'টো এভাবে দেখে থাকো । আসলে এটি হচ্ছে রাতের অন্ধকার ও দিনের আলো। R. Maston তার The Function of Hadith as Commentary on the Qur'an নামক বিখ্যাত গ্রন্থে কুরআন ব্যাখ্যায় হাদিসের নিম্নোক্ত ভূমিকার কথা উল্লেখ করেনঃ শানে নুযুল (নাযিলের প্রেক্ষাপট) ব্যাখ্যা, অস্পষ্ট ও দুর্বোধ্য শব্দের বিশ্লেষণ, রসূলুল্লাহ সা. ও সাহাবাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কুরআনের বিধি-বিধানের প্রয়োগ, প্রশ্নোত্তর সংক্রান্ত আয়াতসমূহের ব্যাখ্যা, কুরআনের বিভিন্ন আয়াতের উপর পর্যালোচনা-অনুসন্ধান, ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ প্রদান ও কুরআনের সাধারণ বিধানের ব্যতিক্ৰমসমূহ উল্লেখ করা ইত্যাদি ৷ তৃতীয়ত: সাহাবায়ে কিরামের বক্তব্যের আলোকে কুরআনের ব্যাখ্যা করা । কারণ তারা রসুলুল্লাহ সা. এর সময়ে উপস্থিত থেকে কুরআন নাযিল, নাযিলের প্রেক্ষাপট, রসূলের সা. বিশ্লেষণ ও প্রয়োগ লক্ষ্য করেছেন বিধায় তাঁরা এতদ্বিষযয়ে অধিকতর নির্ভরযোগ্য ও অভিজ্ঞ । চার খলীফাসহ ইবনে মাসউদ রা., ইবনে আব্বাস রা., যায়েদ বিন সাবেত রা., উবাই ইবনে কা'ব রা., আবু মূসা রা. প্রমুখ সকলেই কুরআনের অসংখ্য আয়াতের ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাসকে রা. তো তরজমানুল কুরআন (কুরআনের ভাষ্যকার) বলা হয়ে থাকে। হযরত ওমর রা. কুরআনের কোনো আয়াতের ব্যাখ্যা জানতে কনিষ্ঠ ও অনুজ ইবনে আব্বাসের শরণাপন্ন হতেন। তা ছাড়া তাবেঈ ও তাবে তাবেঈদের পর্যালোচনা এবং মতামতের ভিত্তিতে কুরআন ব্যাখ্যাও বিশেষ গুরুত্বপূর্ণ । খ. ‘তাফসির বির রায়’ বা তাফসির বিদ্‌ দিরায়াহ নামেও পরিচিত । যদিও ধারণা করা হয় যে, এটি কুরআন, হাদিস ও সাহাবায়ে কিরামের বক্তেব্যের বিপরীতে শুধুমাত্র অনুমান ও ধারণা ভিত্তিক তাফসিরের নাম, কিন্তু প্রকৃতপক্ষে এটি ইজতিহাদ ভিত্তিক এবং অধিকাংশ ক্ষেত্রেই কুরআন-সুন্নাহর স্পিরিট ভিত্তিক । তবে এ সুযোগের অপব্যবহার করে কেউ কেউ কুরআন ব্যাখ্যার ক্ষেত্রে একান্তই মনগড়া পদ্ধতি ব্যবহার করেছেন এবং মনগড়া ব্যাখ্যা দিয়েছেন । মু‘তাযিলা, দার্শনিক, আধ্যাত্মিক সূফী ইত্যাদি মতবাদের তাফসিরগুলো অধিকাংশই এরূপ ৷ তাই ‘তাফসির বির্‌ রায়’ কে দুই ভাগে ভাগ করা হয়। * ‘মামদূহ’ বা প্ৰশংসনীয়, যা কুরআন-হাদিস ও এতদুভয়ের উপর ভিত্তিশীল। www.amarboi.org

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।