সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ সেরা তাফসির সেরা মুফাস্সির ৩. তাফসির শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ কুরআন ব্যাখ্যার সূচনা রসূলুল্লাহ সা.-এর যুগেই শুরু হয়েছে যখন তিনি সাহাবিদের সাথে বসে কুরআনের আলোচনা করতেন এবং ইসলামের বিবিধ বিষয়াবলী বর্ণনা করতেন ৷ যদিও রসুলুল্লাহ সা. সব আয়াতেরই ব্যাখ্যা জানতেন, তবুও তিনি মাত্র কিছু আয়াতের ব্যাখ্যা করেন এবং বাকি আয়াতসমূহ ব্যাখ্যাহীন রেখে যান । তাঁর ব্যাখ্যাকৃত আয়াতসমূহের মধ্যে রয়েছে গায়েব (অদৃশ্য) বিষয়ক ও প্রশ্নোত্তর বিষয়ক আয়াতসমূহ । ফলে রসুলুল্লাহ সা. এরপর সাহাবাগণের যুগে ও তৎপরবর্তী যুগসমূহে তাফসির শাস্ত্র ব্যাপকতা লাভ করে। সাহাবাগণও কোনো কোনো আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন অভিমত ব্যক্ত করেন, অথচ তাদের উপস্থিতিতেই কুরআন নাযিল হয়। আর যেহেতু ব্যাখ্যার দাবি রাখে এমন সব আয়াতেরই ব্যাখ্যা রসূলুল্লাহ সা. ও সাহাবিদের থেকে পাওয়া যায়নি, তাই তাবেঈগণ ও তৎপরবর্তী জেনারেশন রসূলুল্লাহ সা. ও সাহাবায়ে কেরামের অন্যান্য বক্তব্য, তাওরাত ও ইঞ্জিলের তথ্য (ইসরাঈলিয়্যাত) ও ব্যক্তিগত যুক্তি-কিয়াসের উপর ভিত্তি করে কুরআনের আয়াতসমূহের ব্যাখ্যা প্রদান করেছেন। এই ধারা আজও একই গতিতে অব্যাহত রয়েছে। আজও তাফসিরের ক্ষেত্রে কুরআন, সুন্নাহ, সাহাবি, ও তাবে-তাবে'ঈদের বক্তব্যের পাশাপাশি ব্যক্তিগত যুক্তি- কিয়াসের উপর নির্ভর করা হয় । তবে রসূলুল্লাহ সা.-এর পরবর্তী যুগসমূহে ইসলামের ব্যাপক প্রসার ও মুসলিমদের বিভিন্ন দেশ জয়ের সাথে সাথে কুরআনের ব্যাখ্যার রীতি-পদ্ধতি ও দৃষ্টিভঙ্গিরও ব্যাপক পরিবর্তন ঘটে তারও পরে বিভিন্ন মাযহাব ও চিন্তাধারার উদ্ভব এক্ষেত্রে আরও নতুন মাত্রা যোগ করে। ফলে তাফসিরের ক্ষেত্রে বিভিন্নতা এবং কখনো কখনো পরস্পর বিরোধী ভাবধারা পরিলক্ষিত হয় । 8. তাফসিরের প্রকারভেদ ও কুরআন ব্যাখ্যার বিভিন্ন দৃষ্টিভঙ্গি তাফসিরকে তিনভাগে বিভক্ত করা যেতে পারে: ক. ‘তাফসির বিল রিওয়ায়াহ্‌' যা ‘তাফসির বিল মা'’ছুর’ নামে পরিচিত । অর্থাৎ কুরআন, রসূলুল্লাহ সা.-এর হাদিস অথবা সাহাবায়ে কিরামের বক্তব্যের আলোকে কুরআনের আয়াতসমূহের ব্যাখ্যা করা । কুরআনের কোনো আয়াতের ব্যাখ্যা করার ক্ষেত্রে কুরআনের এতদসংক্রান্ত অন্য আয়াতসমূহের সহযোগিতা নেয়া। আর এটিই কুরআন ব্যাখ্যার সবেত্তিম পদ্ধতি । অত:পর হাদিসের সাহায্যে ব্যাখ্যা করা হচ্ছে কুরআন ব্যাখ্যার দ্বিতীয় সবেত্তিম পদ্ধতি । রসুলুল্লাহ সা. কে প্রেরণের অন্যতম উদ্দেশ্যও তাই । নিম্নের আয়াতসমূহও সেদিকেই ইঙ্গিত করে: (105 : LS dr BU GE, PUN om PSS SLL AEH LULU.) Hy ES 1Y SU es 19 HE Ve) USS 3 En SU SY (Y: 1) * SI, USN (44: >) 0345 El DIF LAD md SMU শো www.amarboi.org

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।