সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসির ফী যিলালিল কুরআন ১৫১ পাঠকের জন্যে বিন্যস্ত আকারে কুরআনকে বোঝার, কুরআনের বিষয় জানার এবং কুরআনের শিক্ষা গ্রহণ করার সুবিধা হয়েছে। ১৪. যোগসূত্র নিৰ্ণয়: সাইয়েদ কুতুব শহীদ তার তাফসিরে সূরা সমূহের ও বাণী সমূহের পরস্পর যোগসূত্র কী তা নির্ণয় করার চেষ্টা করেছেন। ১৫, সূরার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনাঃ ফী যিলালিল কুরআনে প্রতিটি সূরার শুরুতে ভূমিকা রচনা ছাড়াও প্রত্যেক সূরার যোগসূত্র, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয় করেছেন। কুরআন পাকের আয়াত থেকে কিছু শিখতে হলে ওই আয়াতের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, শিক্ষা কি এসব জেনে নেওয়া প্রয়োজন। তাই এই তাফসিরে এ বিষয়টি সুন্দরভাবে পেশ করা হয়েছে। ১৬. সংক্ষেপে শব্দগত ব্যাখ্যা: সাইয়েদ কুতুব শহীদ তার তাফসিরে শব্দগত ব্যাখ্যা দীর্ঘায়িত করেন নি। যেহেতু শব্দ নিয়ে ব্যাখ্যা অন্যান্য অনেক তাফসিরে ব্যাপকভাবে দেওয়া হয়েছে। আয়াতের প্রয়োজনে শব্দের ব্যাখ্যা সংক্ষেপে যতটুকু দরকার শুধু তাই পেশ করেছেন। ১৭. ইসরাঈলিয়াত ত্যাগ: আমাদের পূর্ববর্তী নবী হযরত মুসা আ.-এর ওপর যে কিতাব নাযিল হয়েছে এবং তৎকালীন অন্যান্য নবীগণের ওপর যে সহীফা নাযিল হয়েছে সবগুলো মিলিয়ে তাওরাত বা ওনল্ডটেস্টামেন্ট নামে একটি ধর্মীয় কিতাব এখনও প্রচলিত রয়েছে। যেহেতু কুরআন পাকে প্রাচীন ২৪জন নবীর উল্লেখ আছে, সে কারণে আমাদের পূর্ববর্তী মুফাস্্‌সিরগণ অনেক কাহিনীর বিষয়ে ইসরাঈলি বর্ণনা গ্রহণ করেছেন। অনেকে আবার ইসরাইঈলি বর্ণনাকে কুরআনের আয়াতের মানদণ্ডে যাচাই-বাছাই করে পেশ করেছেন এবং শুদ্ধাশুদ্ধ নির্ণয় করেছেন” তাফসির ফী যিলালিল কুরআনে ইসরাঈলি বর্ণনা সম্পূর্ণরূপে বর্জিত হয়েছে। ১৮. বিশুদ্ধ বৰ্ণনাসমূহের উদ্ধৃতি: সাইয়েদ কুতুব শহীদ কোনো কোনো আয়াতের ব্যাখ্যায় বিশুদ্ধ বৰ্ণনাসমূহ উদ্ধৃত করে তাঁর ব্যাখ্যাকে যথাযথ ও সমৃদ্ধ করেছেন। আয়াতের বিষয়ের প্রয়োজনে যেখানে যেখানে হাদিসের বিশুদ্ধ বর্ণনার প্রয়োজন অনুভব করেছেন সেখানে তিনি পূর্ণ উদ্ধৃতি সহকারে তা পেশ করেছেন। কোনো কোনো আয়াতের ব্যাখ্যায় দেখা যায়, তিনি কুরআনের ভাষায় কুরআনের ব্যাখ্যা করতে গিয়ে আলোচিত আয়াতের প্রাসঙ্গিক অন্য আয়াতগুলিও টাকায় জমা করে তাফসির করেছেন এবং কোনো কোনো আয়াতের তাফসির করতে গিয়ে আয়াত সংশ্লিষ্ট হাদিসও ধারাবাহিকভাবে একের পর এক পূর্ণাঙ্গ উদ্ধৃতি সহকারে উপস্থাপন করেছেন। এক্ষেত্রে একটি বিষয় খুবই আশ্চর্যজনক যে, তিনি দীর্ঘ ১০ বছর (খর. ১৯৫৪-১৯৬৪) কারাগারে থাকাকালীন তার তাফসিরের দুই তৃতীয়াংশ ব্যাখ্যা লিখেছিলেন। সেখানে উদ্ধৃত করার মতো এতো হাদিস তিনি কীভাবে সংগ্রহ করলেন ১১. সাইয়েদ আবুল আলা মওদূদী, ইহুদীয়াত ওয়া নাসরানিয়াত (উরদূ) দেখুন www.amarboi.org

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।