সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ সেরা তাফসির সেরা মুফাস্সির আন্দোলন এবং মাদানী জীবনের ইসলামের সফল বাস্তবায়ন এই উভয় যুগেরই ব্যাপক জ্ঞান তীর বিখ্যাত তাফসির ফী যিলালিল কুরআনে প্রস্ফুটিত দেখা যায় । যেহেতু তিনি ফী যিলালিল কুরআনের অধিকাংশ খণ্ড কারাজীবনেই লিখেছিলেন, তাই তার লেখায় আন্দোলনের আবেগ এত ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে যে, পাঠক সেই প্রভাবে প্রভাবিত না হয়ে পারেন না। ফলে তার তাফসিরের পাঠক সহজেই ইসলামি আন্দোলনের কর্মী হিসেবে অজান্তেই গড়ে উঠেন। এর প্রভাব সমগ্র আরব বিশ্বে দেখা যায়। ১০. ফী যিলালিল কুরআনের ভূমিকা: তাফসির করার ক্ষেত্রে গত শতকে কয়েকজন মুফাস্্‌সির কুরআনকে বোঝার জন্য এবং কুরআন জানার পদ্ধতি হিসেবে নিজ নিজ তাফসিরুল কুরআনের ভূমিকা রচনা করেছেন। ফী যিলালিল কুরআনে সাইয়েদ কুতুব শহীদ একটি ভূমিকা পেশ করেছেন । এই ভূমিকায় তিনি কুরআনের আয়াতের উদ্ধৃতি সহকারে কুরআন জানা, কুরআন বুঝা, কুরআন অধ্যয়ন করা এবং কুরআন পাঠকের ওপর কুরআনের প্রভাব, ইসলামি জীবন যাপনের প্রয়োজনীয়তা, ইসলামি সমাজের উন্নতি, ইসলামি সমাজে আধুনিক সভ্যতার কুপ্রভাব থেকে নাজাত পাওয়ার উপায়, শরীয়তে এলাহীর পূর্ণ প্রতিষ্ঠার জন্যে তাকওয়া-পরহেজগারীর প্রয়োজনীয়তা, মানবীয় গুণাবলীর সাথে ইসলামি মূল্যবোধের সামঞ্জস্য বিধান করা এবং মানুষ যেহেতু নিজেও বিশ্বজগতের একটি অংশ তাই তার সৃষ্টি ও অস্তিত্ব, তার কাজ ও ইচ্ছা, তার নেকী ও ঈমান, তার ইবাদত এবং ইবাদতে নিষ্ঠা উপস্থাপন করেছেন।** ১১. প্রতিটি সূরার পটভূমি রচনা: সাইয়েদ কুতুব শহীদ তার বিশ্ববিখ্যাত তাফসিরে কুরআনের প্রতিটি সূরার একটি পটভূমি রচনা করেছেন। সেখানে তিনি আলোচ্য রাটি নিয়ে সূরার বক্তব্য, সূরার অন্তর্নিহিত তাৎপর্য, শানে নুযূল এবং উক্ত সূরা থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা পেশ করেছেন। ১২. ইসলামি নিযাম বাস্তবায়নে উৎসাহ প্রদান: সাইয়েদ কুতুব শহীদ তার তাফসিরে যে মৌলিক বক্তব্যটি উপস্থাপন করেছেন তাহলো, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা, যাকে সাহিত্যিক পরিভাষায় ইসলামি নিযাম বলা হয়। ইসলামি নিযাম বাস্তবায়ন করতে গিয়ে মুহাম্মাদুর রসূলুল্লাহ সা. মক্কী জীবনে ও মাদানী জীবনে যে নিয়মতান্ত্রিক ইসলামি আন্দোলন পরিচালনা করেছিলেন সে আন্দোলনের অনুসরণে ইসলামি নিযাম কায়েমের আন্দোলন করার নেতৃত্বে তিনি আসীন ছিলেন। তিনি চাইতেন, আল্লাহর নবীর সা. অনুসরণে ও অনুকরণে মুসলিম উম্মাহ সমাজে ও রাষ্ট্রে ইসলামি নিযাম (ইসলামি জীবন ব্যবস্থা) কায়েম করুক । তাই ফী যিলালিল কুরআনের পরতে পরতে যেখানেই নবী জীবনের আন্দোলনের দিকগুলি আয়াত আকারে উপস্থাপিত হয়েছে সেখানে তিনি ইসলামি আন্দোলনের প্রাথমিক ইতিহাস ও তার প্রেক্ষিতে বর্তমান কর্মসাধনা কি হতে পারে তার রূপরেখা পেশ করেছেন। ১৩. বিষয়বস্তু ভিত্তিক অধ্যায়ে বিভক্তিকরণ: সাইয়েদ কুতুব শহীদ কুরআন পাককে ভালোভাবে বোঝার জন্য তার বক্তব্যকে বিষয়ভিত্তিক এবং শিক্ষামূলক শিরোনামে ভাগ করেন এবং সূরার শুরু ও শেষ-এর সাথে যোগসূত্র কি তা নির্ণয় করেছেন। তাতে ১০. সাইয়েদ কুতুব শহীদ, ফী যিলালিল কুরআন, খ. ১, ভূমিকা দেখুন www.amarboi.org

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।