তাফসির ফী যিলালিল কুরআন ১৪৯ আধুনিক শিক্ষিত যুব সমাজের চিন্তা-চেতনার পরিবর্তনের লক্ষ্যে ইসলামি আন্দোলনের সাথে যোগসূত্র গড়ে তোলার অবলম্বন হিসেবে এই তাফসির রচনা করেছিলেন নবুওয়তী যুগের মক্কী জিন্দেগী ও মাদানী জিন্দেগীর আলোকে ইসলামি আন্দোলনকে সুসংগঠিত করার জন্য তিনি তার এই তাফসিরে ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং ইসলামি আন্দোলনের কর্মীদের দিশা প্রদর্শন করেছেন এবং এতে তিনি সফলকামও হয়েছেন। ফলে দেখা যায় ফী যিলালিল কুরআনের পাঠক ও ইসলামি আন্দোলনের কর্মী বাহিনী গঠনে এই তাফসির খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। আরব বিশ্ব এবং বিশ্বের অন্যান্য দেশে ফী যিলালিল কুরআনের প্রভাব ব্যাপক ৷” ৮. ফী যিলালিল কুরআনের উৎস: সাইয়েদ কুতুব শহীদ কুরআনের বিখ্যাত আন্দোলনের নির্ভিক আপোষহীন নেতা ছিলেন। তিনি আল্লাহর পথের একজন বিপ্লবী মুজাহিদ । তার ফী যিলালিল কুরআন অধ্যয়ন করে লাখো অন্ধ অন্তরদৃষ্টি ফিরে পেয়েছে। বিশ্বের আনাচে কানাচে তার এই তাফসিরের অসাধারণ সমাদর তেজস্বী এই বাপী পুরুষ আজকের যুগে কুরআনের পয়গামকে যথার্থভাবে বোঝার জন্য সম্পূর্ণ আধুনিক ও যুক্তিনির্ভর দৃষ্টিকোণ থেকে তাফসির ফী যিলালিল কুরআন রচনা করে গেছেন। আধুনিক বিশ্বের জটিল পরিস্থিতি, আর্থিক, সামাজিক ও প্রশাসনিক সমস্যাবলীর পরিষ্কার ইসলামি সমাধান পেশ করেন তিনি তার এই অমর গ্রন্থে । এই তাফসির রচনা করতে গিয়ে কুরআন তাফসির করার মূল উৎস, যথা কুরআনের আয়াত দিয়ে কুরআনের তাফসির করা, তিনি যথাস্থানে যথাযথভাবে তা করতে পারঙ্গমতা দেখিয়েছেন। কুরআন তাফসির করার দ্বিতীয় উৎস হাদিসে রসূল সা.-কে উপস্থাপন যথাযথ স্থানে পরিপূর্ণ উদ্ধৃতিসহকারে ব্যাপকভাবে উপস্থাপন করেছেন। এতে তিনি সফলকাম হয়েছেন। কুরআন তাফসিরের তৃতীয় উৎস আসহাবে রসূলের সা. ব্যাখ্যা ও বর্ণনাকে যথাস্থানে উপস্থাপন করেছেন। কুরআন তাফসিরের চতুর্থ উৎস তাবেয়ীন, তাবে-তাবেয়ীগণের ব্যাখ্যা ও বর্ণনা তিনি যথাস্থানে পেশ করেন। তাফসির করার পঞ্চম রীতি আরবি ভাষার বাকরীতি অবলম্বনে তাফসির করা। তিনি এ ব্যাপারেও সফলকাম হয়েছেন। তাফসির করার ৬ষ্ট উৎস হিসেবে স্বীকৃত (এ৷ 8 4%: অর্থাৎ সুস্থ, নিষ্কলুষ বিচার-বুদ্ধি ও দীনের যথার্থ বুঝ-বুদ্ধি দিয়ে অর্থাৎ কুরআন- হাদিসের আলোকে ইজতিহাদের ভিত্তিতে তাফসির করা । এতেও তিনি সফলতা দেখিয়েছেন।* এ প্রসঙ্গে উপরে উল্লিখিত সূত্রগুলি সম্পর্কে আমাদের পূর্ববর্তী বিদ্বানগণ যা বলেন, তা সংক্ষেপে নিম্নে পেশ করা হলো: SAL En SS UG CALs LL UG কুতুব শহীদ শুধু মক্কী ও মাদানী যুগের পরিচালিত ইসলামি আন্দোলনকে SSE HE তিনি উক্ত ইসলামি আন্দোলনকে উক্ত যুগের আলোকে উপস্থাপনেও সচেষ্ট ছিলেন। নবী সা. জীবনের মক্কী যুগের নিরব ৮. (ক) সাইয়েদ কুতুব শহীদ, আল-কুরআনে কিয়ামতের দৃশ্য, ভূমিকা দেখুন (৭) সাইয়েদ কুৰ শহীদ ফী যিলালিল কুরআন, খ. ১, ভূমিকা দেখুন ৯. (ক) আল্লামা তকী উসমানী, উলূমুল উলূযুল কুরআন, খ. ২, অ’ ১ (খ) আবদুস শহীদ নাসিম, আল-কুরআন আত-তাফসীর, পৃ. ১৪৪ www.amarboi.org
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।