১৪ সেরা তাফসির সেরা মুফাস্সির ১২. ফুনুনুল আফনান ফী উলুমিল কুরআন । ১৩. আল মুরশিদুল আযিয, আবু শামাহ। ১৪. আল বুরহান ফি মুশকিলাতিল কুরআন, আবুল মায়ালি। ১৫. আত তাফসির ওয়াল মুফাসসিরুন, ড. মুহাম্মদ হুসাইন আয যাহাবি। ১৬. আত তিবয়ানু ফী উলুমিল কুরআন, মুহাম্মদ আলী আস সাবূনি। ১৭. মুকাদ্দিমা তাফহীমুল কুরআন, সাইয়েদ আবুল আল! মওদূদী ৷ ১৮. মাবাহিছ ফি উলুমিল কুরআন, মান্না’ আল কাত্তান। ১৯. দিরাসাতুন ফী উলুমিল কুরআন, ড. আমের আবদুল আযিয । ২০. উলুমুল কুরআন, মুহাম্মদ তকি উসমানি। ৭. বাংলাদেশে কুরআন চর্চা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আল্লাহ্র কালাম আল কুরআনের ব্যাপক চর্চা তথা কুরআন গবেষণা, অনুবাদ, তাফসির ও কুরআনের শিক্ষা প্রশিক্ষণ চলে আসছে। বাংলা ভাষায় কুরআনের চর্চা হচ্ছে দীর্ঘদিন থেকেই । বাংলাদেশে কুরআনের চর্চা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় । যেমন : ১. আল কুরআনের পাঠ ও পঠন শিক্ষাদান ৷ ২. তাজবিদের নিয়মানুসারে সহীহভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা দান । ৩. হিফযুল কুরআন (স্থৃতিতে কুরআন ধারণ করা) । 8. বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে কুরআনের অংশবিশেষের অর্থ ও ব্যাখ্যা শিক্ষা দান। ৫. মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে তাফসিরুল কুরআন শিক্ষাদান । ৬. আল কুরআনের বং! I ৭. বাংলা ভাষায় আল কুরআনের তাফসির লিখন। ৮. আরবি ও উৰ্দু ভাষায় প্রণীত তাফসির গ্রন্থাবলীর বংগানুবাদ । ৯. উলুমুল কুরআন সংক্রান্ত গ্রন্থাবলী রচনা । ১০. কুরআন মজিদ থেকে বিষয় ভিত্তিক গ্রন্থ রচনা । ১১. সাধারণ জনগণকে শুনানো ও শিক্ষাদানের জন্যে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন । ১২.পরিবারে, মসজিদে, অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে দরসুল কুরআন অনুষ্ঠানের আয়োজন । ১৩, প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কুরআনের শিক্ষা ও ব্যাখ্যা প্রচার । এভাবে বাংলাদেশে আল কুরআনের শিক্ষা ও তাফসিরুল কুরআনের ব্যাপক চর্চা চলছে। কুরআনের শিক্ষা-প্রশিক্ষণে উদ্যোগ নিচ্ছে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি । কুরআন চর্চা ও তাফসিরুল কুরআনের ইতিহাসে বাংলাদেশী উদ্যোক্তাদের কথা একদিন তাফসীরের বিশ্ব ইতিহাসে লেখা হবে ইনশাআল্লাহ । oe oa bo Roc dod www.amarboi.org
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।