১৪৮ সেরা তাফসির সেরা মুফাস্সির ৫. ফী যিলালিল কুরআনের সূচনা: সাইয়েদ কুতুব শহীদ যতোদিন জীবিত ছিলেন কারাগারের বাইরে অথবা ভেতরে নিজেকে তিনি গবেষণায় মগ্ন রাখেন। ১৯৫১ কুরআন’ লেখা শুরু করেন এবং সূরা আল বাকারার ১০৩ আয়াত পর্যন্ত তা ধারাবাহিকভাবে এ পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি উপলব্ধি করলেন যে, যদিও ধারাবাহিকভাবে মাসিক পত্রিকায় তাফসির প্রকাশ কুরআনের বাণীকে সীমিত সংখ্যক পাঠকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটি কার্যকরী মাধ্যম, কিন্তু দৃঢ় পদক্ষেপ এবং তার উদ্দেশ্য অনুযায়ী বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তা পৌছাতে অক্ষম । এ কারণে তিনি তার তাফসিরকে পৃথকভাবে বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নিলেন । ১৯৫২ সালের অক্টোবর মাসে এই তাফসিরের প্রথম খণ্ড প্রকাশিত হলো এবং অক্টোবর ১৯৫২ থেকে জানুয়ারি ১৯৫৪-এর মধ্যে কুরআনের ১৪ পারাই খণ্ড আকারে প্রকাশিত হলো । তিনি কারাগারে থাকা অবস্থায় ১৯৫৪ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তার তাফসিরের অধিকাংশ লিখেছেন এবং সংস্কার সাধন করেছেন। ১-৩২ সূরার ব্যাখ্যা লেখকের ১৯৫৪ সালে প্রথম জেলে যাওয়ার আগে লেখা ৷ কারাগারে থাকা অবস্থায় (১৯৫৪-১৯৬৪) লেখক আরও ব্যাপক, গভীর ও মর্মস্পর্শী ভাষায় লেখনীর মাধ্যমে আবেদন করতে পেরেছেন। যা তার তাফসিরের ৩৩-১১৪ সূরার ব্যাখ্যায় ফুঠে উঠেছে। তিনি ১-৩২ সূরার ব্যাখ্যা সংক্ষিপ্তভাবেই প্রথমে লিখেছিলেন। পরবর্তীতে ১-১৫ সূরা পর্যন্ত পুনঃ লিখনে সক্ষম হন। বাকি ১৬-৩২ সূরাসমূহ আগের মতো সংক্ষিপ্তই রেখে দেন৷" ৬. নামকরণ এভাবে কেনো?: সাইয়েদ কুতুব শহীদ তাঁর বিশ্ববিখ্যাত তাফসিরের নাম রেখেছিলেন ফী যিলালিল কুরআন (কুরআনের ছায়াতলে) তিনি তাঁর চাকুরিকালীন স্বদেশে এবং বিদেশে মুসলিমদের অবনতিশীল অবস্থা ও অমুসলিদের সমাজে পচন অবস্থা দেখে মর্মাহত হয়েছিলেন। তিনি অনুভব করতে পেরেছিলেন, মুসলিমগণের অধঃপতনের কারণ কুরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া । নামমাত্র মুসলিম হিসেবে কুরআনকে না জেনে, না বুঝে কুরআন থেকে দূরে সরে গিয়ে, কুরআন অনুযায়ী জীবন যাপন না করার কারণেই ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে কুরআনকে প্রতিষ্ঠিত করতে না পারার কারণেই মুসলমানদের এ অধঃপতন দশা । এই অধঃপতন দেখেই সাইয়েদ কুতুব শহীদ বুঝতে পেরেছিলেন যে, কুরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ ছাড়া আর উপায় নেই । তাই তিনি তার তাফসিরের নাম রেখেছিলেন ফী যিলালিল কুরআন ৷" ৭. এই তাফসিরের লক্ষ্য আধুনিক শিক্ষিত মুসলিম সমাজ: সাইয়েদ কুতুব শহীদ সমাজের অধঃপতিত অবস্থা দেখে নির্ণয় করেছিলেন এই সমাজকে পরিবর্তন করতে হলে আধুনিক ভোগবাদী শিক্ষায় শিক্ষিত যুবসমাজকেই দায়িত্ব নিতে হবে। তিনি (খ) সাইয়েদ কুতুব শহীদ, ফী যিলালিল কুরআন, খ. ১, ভূমিকা দেখুন '(খ) সাইয়েদ কুতুব শহীদ, ফী ফী যিলালিল কুরআন, খৰ. ১, ভূমিকা দেখুন www.amarboi.org
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।