সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

&ে আল্লামা সাইয়েদ কুতুব শহীদ ও ফী যিলালিল কুরআন অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. আবদুশ শাকুর ১. পেশ কালাম: উনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের শুরুর দিকে বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিম দেশগুলোতে ইসলামি আন্দোলনের একটি প্রবাহ শুরু হয়। এই আন্দোলনের প্রধান উদ্যোক্তা মিসরের আল-ইম়াম হাসানুল বারা শহীদ র. (খ্রি. ১৯০৬-১৯৪৯) পরিচালিত ‘আল-ইখওয়ানুল মুসলিমূন’ এবং ভারতীয় উপমহাদেশের মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদী র. (খি. ১৯০৩-১৯৭৯) পরিচালিত ‘জামায়াতে ইসলামি'। এ সময় এই আন্দোলনকে গুরুত্ব দিয়ে ইসলামি আন্দোলনের নিরিখে তিনজন তাফসিরকার তাদের তাফসিরুল কুরআন রচনা করেন। এদের মধ্যে ভারতীয় উপমহাদেশের মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদী লিখিত ‘তাফহীমুল কুরআন', মিসরের প্রখ্যাত গবেষক, ইসলামি চিন্তাবিদ আল্লামা সাইয়েদ কুতুব শহীদের ‘ফী যিলালিল কুরআন’ এবং মিসরের আল্লামা শায়খ রশীদ রেযা লিখিত ‘তাফসিরুল মানার’ বিখ্যাত । এসব তাফসিরে সাবেক মুফাস্সিরগণের লিখিত বিভিন্ন বৈশিষ্ট্যাবলীসহ নতুন এবং এজন্য পরিচালিত আন্দোলনের গতিপথ, পন্থা ও পদ্ধতি পেশ করে ইসলামি আন্দোলনকে এগিয়ে নেয়ার তাগিদ দেয়া। ৩া,5)। J১৮ এ একটি বৃহদাকার তাফসির । আমরা এখানে এই তাফসির সম্পর্কে আলোচনা পেশ করছি। ২. তাফসিরকারের বাল্য ও শিক্ষা-জীবন: সাইয়েদ কুতুব রহ. মিসরের আসইয়ুত প্রদেশের মোশা নামক গ্রামে ১৯০৬ খ্রি. এক সনল্লান্ত মুসলিম পরিবারে জন্মখহণ করেন। তার পিতার নাম হাজী কুতুব ইবরাহীম, মাতার নাম ফাতেমা হুসাইন ওসমান বাল্যকালেই তিনি মক্তবে পবিত্র কুরআন হিফয করেন। এখানেই কুরআনের সাথে আরবিভাষী সাইয়েদ কুতুবের সম্পর্ক গড়ে ওঠে ৷ কায়রো শহরের উপকণ্ঠে হালওয়ান নামক অঞ্চলে পিতার সান্নিধ্যে এসে তিনি তাজহিযিয়াত দারুল উলুম মাদরাসায় ভর্তি হন। ১৯২৯ সালে সেখানকার লেখাপড়া সমাপ্ত করে মাদরাসা দারুল উলুম কায়রো বা কায়রো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি ১৯৩৩ সালে বিএ ডিগ্রি এবং ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষ করেই স্বীয় যোগ্যতাবলে সেখানেই অধ্যাপনায় নিযুক্ত হন। অতঃপর তিনি মিসর সরকারের শিক্ষা দপ্তরের অধীনে ইন্সপেক্টর অব স্কুলস পদে চাকুরি গ্রহণ করেন । অতঃপর শিক্ষা পদ্ধতি ও শিক্ষানবিসদের ট্রেনিং দান বিষয়ে গবেষণার উদ্দেশে মিসর সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক ১৯৪৯ সালে আমেরিকার ওয়াশিংটনে প্রেরিত হন। দুই বছর সেখানে গবেষণাকাজ শেষে ১৯৫১ সালে দেশে ফিরে আসেন। পথে ইতালি এবং সুইজারল্যান্ডেও কিছুকাল অবস্থান করেন। পাশ্চাত্যের এসব শহরে অবস্থান করে তাদের সভ্যতার পচনশীল দিক গভীরভাবে অনুধাবন করেন। মাতার ইচ্ছানুযায়ী বাল্যকালে সাইয়েদ কুতুব কালামে মজীদ হিফজ করেন। সারা জীবন কুরআন মজীদের শিক্ষাই তার জীবনকে নিয়ন্ত্রণ করেছে। মাতার এ অবদানের ফর্ম: ১০ www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।