সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ. ও তাফহীমুল কুরআন ১৪৩ বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। অতএব ইসলামের সমাজ জীবন কি রকম হবে এখানে তার একটি পরিচয় আছে। ২৯. ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পেশ: মানুষের জন্যে যা কিছু প্রয়োজন তা সর্বশেষ এই আসমানী কিতাবে মহান আল্লাহ পাক তার শেষ নবী হযরত মুহাম্মদ সা.-এর ওপর নাযিল করেছেন। তার ওপর সময়, ঘটনাবলী ও চাহিদার প্রয়োজনে আয়াতে কুরআন পথনিদের্শনা নিয়ে নাযিল হয়েছে। তাই এখানে মানব জীবনের সকল প্রকার সমস্যার সমাধান পেশ করা হয়েছে। কুরআন পাক যে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেশ করেছে মাওলানা মওদূদী র. সে হিসেবেই তার তাফসিরে তুলে ধরেছেন। তাফহীমুল কুরআনের পাঠক এই তাফসির পাঠে দীন ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে থাকেন। ফলে বাস্তব জীবনে কুরআনের অনুসরণ যে অসম্ভব নয় এবং অনুসরণের জন্যেই যে কুরআন নাযিল হয়েছে একথা এ তাফসিরে অত্যন্ত সহজভাবে বর্ণনা করা হয়েছে। ৩০. তাফহীমুল কুরআন নিয়ে গবেষণা: তাফহীমুল কুরআন নিয়ে যেমন সমালোচনা রয়েছে, ঠিক তেমনি তাফহীমুল কুরআনের বিষয়ে দেশে দেশে বিভিন্ন আলোচনা ও গবেষণাও চলছে। এ ক্ষেত্রে পাকিস্তান ছাড়াও সৌদি আরব ও মিসর অগ্রগণ্য । সৌদি আরবের দু'টি বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে দেখা গেছে, ১৯৮১ থেকে ১৯৮৭ খৃষ্টাব্দ এই সাত বছরে আল-জামিয়া ইমাম মুহাম্মদ ইবনে সাউদ আল-ইসলামিয়া এবং আল-জামিয়া উম্মুল কুরা নামক বিশ্ববিদ্যালয় থেকে মাওলানা মওদূদী র. ও তার অবদানের ওপর আটটি পিএইচডি ও স্নাতকোত্তর গবেষণাকর্ম সম্পাদিত হয়েছে। ৩১. তাফহীমুল কুরআনের পাঠক: মাওলানা মওদূদী র. তার তাফহীমুল কুরআনের মাধ্যমে মুসলিম সমাজে কুরআন পাঠের এবং তা বোঝার স্পৃহা জাগাতে সক্ষম হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটিশ সরকার বাংলাদেশে তথা উপমহাদেশে কুরআন পাঠকের সংখ্যা জানার জন্য একটি জরিপ চালায়। ওই জরিপে দেখা যায় 8৫% মানুষ কুরআন পড়তে জানে। ১৯৯৬ সালে আরেকটি জরিপে জানা যায়, বাংলাদেশের মানুষ কুরআন পড়তে জানে ৫% ৷ কুরআন বুঝা, কুরআনের অর্থ জানা, তাফসির জানা লোকের সংখ্যা এ দেশে এক ভাগও হবে কিনা সন্দেহ । সেক্ষেত্রে আধুনিক শিক্ষিত সমাজে তাফহীমুল কুরআনের বাংলা তরজমা পাঠকারীর সংখ্যা এখন কোটির উপরে কারণ কুরআনকে সহজে বোঝার জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিতদের মাঝে তাফহীমুল কুরআন বেশ প্রভাব বিস্তার করেছে। এর পরে আসে মাআরিফুল কুরআন । ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ও বিনা মূল্যে প্রচারিত ও সরকারিভাবে বণ্টিত হওয়ার কারণে প্রায় জায়গায় মাআরিফুল কুরআনও দেখা যায় । তাফহীমের পাঠকগণ এই শেষোক্ত তাফসিরেরও পাঠক । তাফহীমুল কুরআনের পাঠক সমাজ তাফহীমুল কুরআন থেকে নিজেদের জীবনে, পরিবারে ও সমাজে এবং রাষ্ট্রে ইসলামি জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার একটি তাকিদ অনুভব করে থাকেন। এখানেই এ তাফসিরের সাফল্য । ৩২. তাফহীমুল কুরআনের প্রভাব: তাফহীমুল কুরআন শুধু বাংলাদেশে নয়, পাক- ভারত উপমহাদেশে এবং সমগ্র আরব দেশগুলোতে, তার্কি, রাশিয়া, চীন, সোভিয়েত www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।