সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ সেরা তাফসির সেরা মুফাস্সির থেকেই হয় তার উপর ঈমান রেখে সেই অনুসারে জীবন যাপন করাই হলো প্রকৃতপক্ষে একজন মুমিনের বা মুসলিমের জীবন ঘনিষ্ঠ সংস্কৃতি । এই বিষয়টি তিনি কুরআনের তাফসিরে এ সংক্রান্ত প্রায় ৪৩১টি আয়াতের ব্যাখ্যায় তুলে ধরেছেন। ২৬. আল-কুরআনের নৈতিক শিক্ষা: আইন ও শাসন মানুষকে ন্যায়-নীতির ওপর চলতে বাধ্য করে। কিন্তু অনেক সময় দেখা যায়, বিভিন্নভাবে অন্যায়কারীরা অন্যায় কাজ করে নিজের স্বার্থ সিদ্ধি করে থাকে। এখানে প্রচলিত আইন-কানুন তাকে বাধা দিতে পারছে না। কিন্তু আল্লাহর প্রেরিত কালামে তার বান্দার চলার প্রয়োজনে যে নীতি-নৈতিকতা পেশ করেছেন মানুষ যদি তাকে অনুসরণ করে তাহলে আইন-কানুনের কড়াকড়ির প্রয়োজনীয়তাই থাকে না । তার মধ্যে মিথ্যা না বলা, চুরি না করা, ঘুষ না খাওয়া, সুদ না নেয়া, ঝগড়া-ফাসাদ না করা, গীবত না করা, অন্যকে অপবাদ না দেওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে কুরআন পাকে ব্যাপক আলোচনা করা হয়েছে। হাদিসে রাসূলে এগুলির ব্যাখ্যায় অনেক হাদিস বর্ণিত হয়েছে। মাওলানা মওদূদী তাফহীমুল কুরআনে কুরআনের আয়াত, হাদিসে রসূল ও সাহাবাগণের বাণীসমূহের ভিত্তিতে এসব বিষয় যথাস্থানে উপস্থাপন করেছেন। ফলে ইসলামি আন্দোলনের মূল কর্মী প্রাথমিক যুগের মুসলিমগণ যাদেরকে সাহাবা বলা হয় তীদের ওপর কুরআনী চরিত্রের যে প্রভাব পড়েছিল তাকে অত্যন্ত সুন্দরভাবে তাফহীমুল কুরআনে পেশ করা হয়েছে। যাতে করে বর্তমান যুগের মুসলিমগণও তা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে নিষ্ঠাবান মুসলিম হিসেবে গড়ে তুলতে পারেন। ২৭. আল-কুরআন ও বিজ্ঞান: বিজ্ঞান এখন অনেক দূর অগ্রসর হয়েছে। আগে অনেক কিছুই বিজ্ঞান আবিষ্কার করলেও ধর্মবিশ্বাসীরা তার ওপর আস্থা রাখতো না । এটা কুরআন ও বিজ্ঞানের মধ্যকার পার্থক্য সম্পর্কে না জানার কারণেই হতো । মুফাস্সিরগণ অনেক কিছু কুরআনের সাথে তুলনা করে দেখাতে পারেননি । বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির এবং বহু কিছু আবিষ্কারের ফলে কালামে পাকের আয়াতের সাথে তা তুলনা করে দেখার সুবিধা হয়েছে। কুরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে। এ বিষয়টি অনেকে লেখালেখি করলেও কুরআনের কোন্‌ কোন্‌ আয়াতে বিজ্ঞানের কোন্‌ কোন্‌ সূত্রের সাথে সম্পর্ক আছে, ইঙ্গিত আছে, সাধারণত সে বিষয়ক কোনো আলাদা তাফসির লেখা হয়নি । যেসব আয়াতে বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের উল্লেখ আছে, সেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে তুলনামূলক আলোচনা করে ‘তাফহীমুল কুরআনে’ দেখানো হয়েছে যে, বিজ্ঞানের সাথে তার কোনো বৈপরীত্য নেই । অতএব কুরআন যে বিজ্ঞানময় সে কথাটি তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ২৮. আল কুরআনে সমাজ বিজ্ঞান: মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ না হয়ে সে চলতে পারে না। কুরআনুল করীমকে আল্লাহ্‌ পাক মানবের জন্যেই প্রেরণ করেছেন। কুরআনে পাকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ । অতএব মানুষের জীবনাচার . সম্পর্কে কুরআন পাকে বিভিন্ন আদেশ-নিষেধ বিদ্যমান রয়েছে। সমাজ পরিচালনার ক্ষেত্রে সে সকল আদেশ-নিষেধ যেখানে যেখানে এসেছে তাফহীমুল কুরআনে সে সকল আয়াতের ব্যাখ্যায় মাওলানা মওদূদী কুরআন ভিত্তিক সমাজের পরিচয়, রীতিনীতি ইত্যাদি www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।