সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ. ও তাফহীমুল কুরআন ১৪১ ২৩. আল-কুরআনের রাজনৈতিক শিক্ষা: ইসলামি আন্দোলনকারীদের জ্ঞানের মূল উৎস হচ্ছে আল-কুরআন । অন্যান্য শিক্ষার সাথে রাজনীতি বিজ্ঞান বিষয়ে শিক্ষাও মুসলমানদেরকে আল-কুরআন থেকেই অর্জন করতে হয়। মুসলিম বিশ্বের দেশে দেশে মুসলমানদের শাসন থাকলেও শরীয়তী শাসন কোথাও খণ্ডিতভাবে, কোথাও এচ্ছিকভাবে চালু ছিলো। কিন্তু জনসাধারণে রাজনীতি করার, রাজনৈতিক দল গঠন করার, আন্দোলন করার কোনো অনুমতি ছিলো না। বরং কেউ সমকালীন মুসলিম রাজা-বাদশাহ বা আমীরদের সমালোচনা করলে তাকে বিদ্রোহ বলে গণ্য করা হতো। সমালোচনাকারীদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতো । ফলে জনসাধারণের মধ্যে রাজনীতি চর্চা ছিলনা । আল কুরআনে ‘রাজনৈতিক শিক্ষা’ বিষয়ক প্রায় ১৮৭টি আয়াত রয়েছে। এ তাফসিরে তার বৈশিষ্ট্য তুলনামূলক পার্থক্য, ইসলামি রাজনীতি প্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনা করার জন্য যেসব শিক্ষণীয়, অনুকরণীয় ও অনুসরণীয় বিষয় রয়েছে তা তিনি স্থানে স্থানে যেখানে এ সম্পর্কীয় আয়াত রয়েছে তাতে তার তাফসিরে অত্যন্ত সুন্দররূপে আলোচনা করেছেন। আগের তাফসিরগুলিতে এ বিষয়টি রাজনীতির নিরিখে উপস্থাপন করা হয়নি। এক্ষেত্রে তিনি সফলতা লাভ করেছেন। এটা এই তাফসিরের অনন্য সাধারণ বৈশিষ্ট্য । ২৪. আল-কুরআনের অর্থনৈতিক শিক্ষা: মানব জীবনে অর্থনীতি একটি জরুরী বিষয় । কুরআন পাকে প্রায় ১৫০টি আয়াতে মহান আল্লাহ অর্থনীতির একটি সম্পূর্ণ ধারণাসহ নিয়ম-নীতি, বিধি-বিধান পেশ করেছেন। যাকাত ব্যবস্থা ছাড়াও সুদবিহীন অর্থব্যবস্থা, ‘তাফহীমুল কুরআনে’ আল্লাহ্‌ পাকের নির্দেশিত ‘অর্থনৈতিক শিক্ষাকে' তিনি ব্যাপকভাবে আধুনিক অর্থনীতির সাথে তুলনামূলকভাবে আলোচনা করেছেন এবং ইসলামি অর্থনীতির মৌলিক কাঠামো তিনি ব্যাপকভাবে উপস্থাপনে সক্ষম হয়েছেন। এ ক্ষেত্রে তিনি পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বিকল্প, স্বতন্ত্র ও কার্যকর একটি অর্থব্যবস্থা পেশ করেছেন। এবিষয়ে তাফহীমুল কুরআনের কৃতিত্ব ও অবদান অনন্য । ২৫. আল-কুরআনে সাংস্কৃতিক শিক্ষা: ইসলামি তাহযীব-তমদ্দুন প্রসঙ্গে আমাদের প্রচলিত যে ধারণা, তাকে অতিক্রম করে মাওলানা মওদূদী ‘তাফহীমুল কুরআনে’ ইসলামি সংস্কৃতির মূল কাঠামো তুলে ধরেছেন । সাধারণত সংস্কৃতি বলতে আমরা নাচ- গান, কবিতা, সাহিত্য, উপন্যাস, নাটক, সিনেমা, খেলাধুলা, সমাজে প্রচলিত রীতিনীতি, বিভিন্ন কলা ইত্যাদিকে বুঝে থাকি ৷ কিন্তু মাওলানা মওদূদী র. সম্ভবত এই প্রথম উপস্থাপন করলেন যে, সংস্কৃতি বলতে নাচ-গান, বিভিন্ন কলা, নাটক, নভেল, গল্প, সাহিত্য, সিনেমা, মুভি ইত্যাদিকে বুঝাতো তবে সকল মানুষই তাতে জড়িত থাকতো ৷ সমাজের ক্ষুদ্র একটি অংশ বর্তমানে এসব বিষয়ের সাথে সংশ্লিষ্ট । কাজেই বর্তমান প্রচলিত সংস্কৃতির অপর নাম যে জীবন বলা হচ্ছে তা সঠিক নয়। ইসলাম সংস্কৃতি বলতে বুঝায়, মানব জাতিকে আল্লাহ্‌পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেগুলি আল্লাহর নির্দেশ অনুযায়ী বাস্তবায়িত করা। ইসলামি সংস্কৃতি হচ্ছে আল্লাহর উপর ঈমান, ফেরেশৃতাদের উপর ঈমান, আল্লাহ্‌ প্রেরিত কিতাবের উপর ঈমান, রসূলের সা. উপর ঈমান, আখেরাত বা পরকালের উপর ঈমান, কল্যাণ-অকল্যাণ আল্লাহ্র পক্ষ www.amarboi.org

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।