সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ সেরা তাফসির সেরা মুফাস্‌সির পাঠকগণ ইতিহাস বলতে প্রাচীন কিছু সত্য-মিথ্যা সংবলিত কল্পকাহিনী বা বীরত্বের কাহিনী বুঝে থাকেন৷ কুরআন পাক যেহেতু আল্লাহর কালাম, কাজেই এই কিতাবে অসত্য কোনো কল্পকাহিনী বর্ণনার প্রশ্নই আসে না। কিন্তু কুরআন মজীদে বর্ণিত কাহিনীগুলো যেহেতু কয়েক হাজার বছর আগের, সেগুলোকে কল্পকাহিনী নয়, বাস্তবে সংঘটিত কাহিনী এ হিসেবে উপস্থাপন করতে গিয়ে মাওলানা মওদূদী তার তাফসিরে প্রাচীন জাতিগুলোর বর্ণনায় সমকালীন সমাজিক, এঁতিহাসিক ও ভৌগোলিক বর্ণনা উপস্থাপন করেছেন। তার সাথে সাথে ইতিহাস স্বীকৃত তৎকালীন ও বর্তমান মানচিত্ৰগুলি তুলনামূলকভাবে উপস্থাপন করেছেন এবং সংঘটিত এসব কাহিনীর বাস্তব নমুনাগুলো যা বর্তমানে জরাজীর্ণ আকারে বিভিন্ন দেশে পাওয়া যায় সে সকল স্মৃতিচিহ্ন ও চিত্রগুলো তাফহীমুল কুরআনে উপস্থাপন করেছেন। তিনি তাফসির রচনাকালে কুরআনে উক্ত জায়গাগুলো সফর করেছেন, দেখেছেন এবং প্রাচীন অবস্থার বর্ণনা ছাড়াও বর্তমান অবস্থাও উপস্থাপন করেছেন। তাফসিরে সর্বপ্রথম মানচিত্র ও ধ্বংসাবশেষের ছবি সংযোজন করেন। ২১. ইহুদিদের কুরআনিক ইতিহাস পেশ: মাওলানা মওদূদী কুরআন মজীদের বর্ণিত ইহুদীদের ব্যাপারে নাযিলকৃত আয়াতসমূহের তাফসিরে বিভিন্ন সূরার প্রায় ১৭০টি আয়াতের টীকায় ইহুদীদের ইতিহাস বর্ণনা করেছেন। তিনি পূর্ববর্তী নবীগণের জীবনী আলোচনায় তীদের নিকট প্রেরিত ‘তাওরাত, ইনজীল, যাবুর ও অন্যান্য সহীফাগুলোর শিক্ষা-দীক্ষা এবং তাদের নবীদেরর জীবন ও সংগ্রাম যা কুরআনে উল্লেখিত হয়েছে তা তুলে ধরেন কুরআনের বর্ণনার ভিত্তিতে । কুরআনকে সর্বশেষ প্রেরিত (e350 Ver5i০n) কিতাব ধরে তার আলোকে তিনি উপরোক্ত ধর্মীয় গ্রন্থগুলোর ‘তাহরীফ’কৃত অংশসমূহ চিহ্নিত করেছেন। তিনি উক্ত ধর্মীয় গ্রস্থগুলোর আয়াত চেনার পদ্ধতি সঠিকভাবে যাচাই-বাচাই করার যে পদ্থা উদ্ভাবন করেছেন সূরা আলে ইমরানের দ্বিতীয় নং টীকা পড়লে তা বোঝা যায় । মাওলানা মওদূদী র. তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ পণ্ডিতও ৷ তার পূর্বে এই তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে অধিকতর অবহিত হিসেবে বিখ্যাত ছিলেন ইবনে তাইমিয়া র. (খৃ. ১২৬৩-১৩২৮) । তীর পরে রহমাতুল্লাহ কিরানবী, তার পরে মাওলানা মওদূদী এই ব্যাপারে পারঙ্গমতা দেখিয়েছেন তিনি প্রাচীন ধর্মীয় গ্রস্গুলো সম্পর্কে তার ‘আল-জিহাদ’ নামক কিতাবেও ব্যাপক আলোচনা করেছেন। ইহুদীদের বেক ও বর্তমান অবস্থা, তাদের কর্মকাণ্ড, তাদের উদ্দেশ্য, তাদের ষড়যন্তরসহ তাবৎ বিষয়ে তিনি তাফহীমুল কুরআনে তুলে ধরেছেন। ২২. খ্ৰিস্টবাদের কুরআনিক ইতিহাস পেশ: কুরআন পাকে ইসরাঈলী বা ইহুদী নবীগণের আ. এবং তাদের তৎকালীন উম্মতগণের বিভিন্ন ঘটনা নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, তেমনি হযরত ঈসা আ.-এর অনুসারী বলে দাবিদার খ্রিস্টানদের বিষয়েও আলোচনা রয়েছে। এ বিষয়ে কুরআনের প্রায় ৮৫টি আয়াতে তাদের ঘটনাসমূহ উল্লেখ করা হয়েছে এবং হযরত ঈসা আ.-এর কওমের বিভিন্ন ভ্রান্তি ও ভুল চিন্তাধারাকে এবং তাদের হঠকারিতাকে তুলে ধরা হয়েছে। হযরত ঈসা আ.-এর ওপর নাযিলকৃত কিতাব ইনজীল যা New Testament নামে খ্যাত তার মধ্যে তাদের হাওয়ারীগণের যে ‘তাহরীফ’ তাকে তিনি ইনজীলের আয়াতগুলির সাথে আলোচনা করে তাফহীমুল কুরআনে তুলে ধরেছেন । সূরা আলে ইমরানের দ্বিতীয় নং টীকা পড়লে তা বোঝা যায় । www.amarboi.org

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।