সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সাইয়েদ আবুল আ‘লা মওদূদী রহ. ও তাফহীমুল কুরআন ১৩৯ ৩১ শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, রব অর্থ প্রতিপালক, তত্বাবধায়ক, নিয়ন্ত্রক, ক্ষমতাশালী, মালিক ও মনিব, সার্বিক ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী যা কোনো ব্যাপারেই ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও কোনো শক্তির নেই । একমাত্র আল্লাহই রব, অন্য কেউ কোনোভাবেই রব নয়, তা তিনি রবের ব্যাখ্যায় পেশ করেছেন। ৩১৮-এর অর্থ মানব ও জিন জাতি ৮ হিসেবে মহান আল্লাহর ৩:১৮ অর্থাৎ গোলামী, বন্দেগী, আপন মনিবের আনুগত্য, আদেশানুবর্তিতা, তীর প্রতি বিশ্বস্ততা, তার শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব স্বীকার, তীর নেয়ামতের স্বীকৃতি, তাঁর বন্দেগীর আনুষ্ঠানিকতা শুধু গোলাম কর্তৃক মনিবের সামনে মাথা নত করাই নয়, বরং হৃদয়-মনও অবনত থাকা, এসকল অর্থেই ইবাদত শব্দটি পেশ করা হয়েছে। তারপর 2১ শব্দের ব্যাখ্যায় জীবন-ব্যবস্থা, অর্থাৎ আল্লাহ প্রদত্ত জীবন-ব্যবস্থাকে করা -এটাকে তিনি দীন হিসেবে ব্যাখ্যা করেছেন। উপরে বর্ণিত কুরআনের শব্দ বা আয়াতাংশ এক বা একাধিক অর্থেও ব্যবহৃত হয়। মাওলানা মওদূদী এসব আয়াতের বা শব্দের সেই অর্থই গ্রহণ করেছেন যা দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মানব-সমাজ রাসূলে পাক সা. প্রদর্শিত নবুওয়াতি পদ্ধতি এবং তার পরবর্তী ‘খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত'- এর পদ্ধতিতে খিলাফত রাষ্ট্র ও সমাজ তথা আল্লাহর আইনের রাজ কায়েম হয় । ১৮. আহকামুল কুরআন: কুরআন তাফসির করার আরেকটি রীতি হলো কুরআনে পাকে বর্ণিত আইন ও বিধান সম্পর্কিত যে সকল আয়াত রয়েছে তার আলাদা তাফসির করা । এ ধরনের তাফসিরকে ‘তাফসিরুল আহকাম’ বলা হয়। মাওলানা মওদূদী র. তাফহীমুল কুরআনে ইসলামি আন্দোলনকে তুলে ধরার সাথে সাথে ইসলামি আইন-কানুনকে সমাজে কায়েমের লক্ষ্যে আয়াতে আহকামগুলিকে বিশেষভাবে দীর্ঘ ব্যাখ্যা সহকারে উপস্থাপন করেছেন। ১৯. ইসলামি দাওয়াত ঘরে ঘরে: ইসলামকে জানা ও মানার প্রয়োজনে, ইসলামকে নিজেদের জীবনে, সমাজে ও রাষ্ট্রে বাস্তবায়নের প্রয়োজনে কুরআনের যে জ্ঞান দরকার তাফহীমুল কুরআন সে জ্ঞান পরিবেশন করে। এ কারণে লক্ষ লক্ষ নেতা ও কর্মীদের ঘরে ঘরে ইসলামি আন্দোলনের দাওয়াত পৌছে দেওয়ার মূল বাহন তাফহীমুল কুরআন । একজন পাঠক এই কিতাব পাঠ করে মন্ধী ও মাদানী যুগের আন্দোলনের ধারা ও শিক্ষা লাভ করে থাকেন। তাতে তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জীবন বাজি রেখে কাজ করতে উদুদ্ধ হন। কুরআন মজীদকে তার স্বরূপে জীবন্ত করে উপস্থাপন করতে পারাটাই মাওলানা মওদূদীর একক কৃতিত্ব ৷ মক্কী জীবনে হযরত মুহাম্মদ সা. যেভাবে কিছু গোপনে কিছু প্রকাশ্যে ইসলামের প্রসার ও প্রচারে দাওয়াতী কাজ করে গেছেন, সেই সুন্নাতের অনুসরণে মাওলানা মওদূদী ইসলামি আন্দোলনের ‘দাওয়াত ও কর্মসূচি’ কার্যকর করার জন্যে এই তাফসিরের মাধ্যমে রূপরেখা পেশ করেছেন। ২০. কুরআনে সচিত্র ইতিহাস বর্ণনা: কুরআনে মজীদে মহান আল্লাহ তাআলা প্রাচীন যুগের নবীগণের এবং প্রাচীন জাতিগুলোর অনেক ইতিহাস বর্ণনা করেছেন। সাধারণত www.amarboi.org

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।